প্রাপ্তবয়স্ক ও ১২ বছরের বেশি বয়সী শিশু:
ট্যাবলেট:
- সাধারণ ডোজ হলো প্রতি ১২ ঘন্টায় ৬২৫ মি.গ্রা. একটি ট্যাবলেট অথবা প্রতি ৮ ঘন্টায় ৩৭৫ মি.গ্রা. একটি ট্যাবলেট।
- গুরুতর সংক্রমণ এবং শ্বাসতন্ত্রের সংক্রমণে প্রতি ১২ ঘন্টায় ১ গ্রাম ট্যাবলেট অথবা প্রতি ৮ ঘন্টায় ৬২৫ মি.গ্রা. ট্যাবলেট।
সাসপেনশন:
- ৬-১২ বছর: প্রতি ৮ ঘন্টায় ২ চা চামচ।
- ১-৬ বছর: প্রতি ৮ ঘন্টায় ১ চা চামচ।
- ১ বছরের কম: প্রতিদিন ২৫ মি.গ্রা./কেজি ডোজ, প্রতি ৮ ঘন্টায় ভাগ করে দিতে হবে। যেমন ৭.৫ কেজি শিশুর জন্য ২ মি.লি. সাসপেনশন দিনে ৩ বার। ১৪ দিনের বেশি চিকিৎসা চালানো উচিত নয় চিকিৎসকের পরামর্শ ছাড়া।
ফোর্তে সাসপেনশন:
- সাধারণ ডোজ: মৃদু থেকে মাঝারি সংক্রমণে ২৫/৩.৬ মি.গ্রা./কেজি/দিন।
- গুরুতর সংক্রমণে: ৪৫/৬.৪ মি.গ্রা./কেজি/দিন।
২-১২ বছর বয়সী শিশু:
মৃদু থেকে মাঝারি সংক্রমণ:
- ২৫/৩.৬ মি.গ্রা./কেজি/দিন
- ২-৬ বছর (১৩-২১ কেজি): ২.৫ মি.লি. দিনে ২ বার
- ৭-১২ বছর (২২-৪০ কেজি): ৫ মি.লি. দিনে ২ বার
গুরুতর সংক্রমণ:
- ৪৫/৬.৪ মি.গ্রা./কেজি/দিন
- ২-৬ বছর (১৩-২১ কেজি): ৫ মি.লি. দিনে ২ বার
- ৭-১২ বছর (২২-৪০ কেজি): ১০ মি.লি. দিনে ২ বার
আইভি ইনজেকশন:
- প্রাপ্তবয়স্ক: সাধারণত প্রতি ৮ ঘন্টায় ১.২ গ্রাম
- গুরুতর সংক্রমণে প্রতি ৬ ঘন্টায় ১.২ গ্রাম
- অস্ত্রোপচারের আগে প্রতিরোধে: সাধারণত ১.২ গ্রাম, উচ্চ ঝুঁকির ক্ষেত্রে প্রতি ৮ ঘন্টায় ২-৩ গ্রাম
শিশু:
- ০-৩ মাস: প্রতি ৮ ঘন্টায় ৩০ মি.গ্রা./কেজি (প্রিম্যাচিউর শিশুতে প্রতি ১২ ঘন্টায়)
- ৩ মাস-১২ বছর: সাধারণত প্রতি ৮ ঘন্টায় ৩০ মি.গ্রা./কেজি, গুরুতর সংক্রমণে প্রতি ৬ ঘন্টায়
প্রয়োগবিধি
মৌখিক ডোজ: খাবারের সাথে বা ছাড়া নেওয়া যায়, তবে খাবারের শুরুতে নিলে ক্ল্যাভুলানেটের শোষণ ভালো হয় এবং পেটের সমস্যা কম হয়।
আইভি ইনজেকশন: এটি পেশীতে বা ত্বকের নিচে দেওয়া যাবে না। পুনর্গঠিত ভায়াল ২ মিনিটে ইনজেকশন হিসেবে বা ৩০ মিনিটে ধীরে ইনফিউশন হিসেবে দিতে হবে। প্রস্তুত করার পর ২০ মিনিটের মধ্যে ব্যবহার করতে হবে, বাকি থাকলে ফেলে দিতে হবে।