Loading...

অফথালমিক সলিউশন এট্রোকিড অফথালমিক সলিউশন

5 ml drop:
৳ 280.00
নির্দেশনা

১% আই ড্রপ: রিফ্র্যাকশন পরীক্ষার জন্য সাইক্লোপ্লেজিক ও মাইড্রিয়াটিক হিসেবে এবং চোখের আইরিস বা ইউভিয়াল ট্র্যাক্টের তীব্র প্রদাহে চোখের মণি বড় করার জন্য ব্যবহৃত হয়।

০.০১% আই ড্রপ: ৪ থেকে ১৪ বছর বয়সী শিশুদের মায়োপিয়া (চোখের পাওয়ার বৃদ্ধি) কমানোর জন্য ব্যবহৃত হয়। মায়োপিয়া বাড়তে শুরু করলে এই চিকিৎসা শুরু করা যেতে পারে।

🩺 নিরাপদ স্বাস্থ্য সুরক্ষায়, রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ, প্রেসক্রিপশন মেনে ঔষধ সেবন করুন।
ফার্মাকোলজি

অ্যাট্রোপিন সালফেট কীভাবে মায়োপিয়া কমায় তা সম্পূর্ণভাবে জানা যায়নি। চোখের বিভিন্ন টিস্যুতে মুসকারিনিক রিসেপ্টর থাকে, যা চোখের বৃদ্ধি, বিকাশ এবং অ্যাকোমোডেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অ্যাট্রোপিন স্ক্লেরাল ফাইব্রোব্লাস্ট ও সম্ভবত রেটিনায় অবস্থিত মুসকারিনিক রিসেপ্টর (বিশেষ করে M1, M3 ও M4) এর সাথে যুক্ত হয়ে কাজ করে। এর ফলে MEK-ERK-MAPK pathway এবং transglutaminase এনজাইমসহ বিভিন্ন কোষীয় সিগন্যালিং প্রক্রিয়ায় পরিবর্তন আসে এবং ডোপামিন নিঃসরণেও প্রভাব পড়তে পারে। এর ফলে স্ক্লেরা শক্তিশালী হয় এবং চোখের অক্ষীয় দৈর্ঘ্য ও ভিট্রিয়াস চেম্বারের গভীরতা কমে, যা মায়োপিয়ার অগ্রগতি ধীর করে।

মাত্রা ও সেবনবিধি

১% অফথ্যালমিক প্রস্তুতি

  • ইউভাইটিসে: দিনে তিনবার ১ ফোঁটা
  • রিফ্র্যাকশনের জন্য: পরীক্ষার ১ বা ২ দিন আগে দিনে ২ বার ১ ফোঁটা করে এবং পরীক্ষার ১ ঘণ্টা আগে ১ ফোঁটা। ড্রপ দেওয়ার পর ১ মিনিট ল্যাক্রিমাল স্যাকের উপর চাপ দিয়ে ল্যাক্রিমাল ডাক্ট বন্ধ রাখতে হবে।

০.০১% অফথ্যালমিক প্রস্তুতি: শিশুদের জন্য এই আই ড্রপ রাতে প্রতিটি চোখে ১ ফোঁটা করে দিতে হবে। সর্বোচ্চ উপকার পেতে কমপক্ষে ২ বছর নিয়মিত ব্যবহার প্রয়োজন হতে পারে। সিস্টেমিক শোষণ কমাতে ড্রপ দেওয়ার পর ১ মিনিট চোখের পানি যাওয়ার পথের উপর হালকা চাপ দিতে হবে।

🩺 নিরাপদ স্বাস্থ্য সুরক্ষায়, রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ, প্রেসক্রিপশন মেনে ঔষধ সেবন করুন।
প্রতিনির্দেশনা

অ্যাঙ্গেল-ক্লোজার গ্লুকোমা বা এর সন্দেহ থাকলে এই আই ড্রপ ব্যবহার করা যাবে না। ঝুঁকিপূর্ণ রোগীদের ক্ষেত্রে চিকিৎসা শুরু করার আগে চোখের অ্যান্টেরিয়র চেম্বারের গভীরতা পরীক্ষা করা উচিত।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

চোখে ব্যবহারের পর অ্যাট্রোপিন কিছুটা শরীরে শোষিত হতে পারে, তবে ভ্রূণের উপর উল্লেখযোগ্য ক্ষতিকর প্রভাব দেখা যায়নি। অল্প পরিমাণে এটি স্তন্যদুগ্ধে যেতে পারে এবং শিশুর ক্ষেত্রে দ্রুত হৃদস্পন্দন, জ্বর বা ত্বক শুষ্কতার মতো সমস্যা হতে পারে।

সতর্কতা

যেসব শিশু পূর্বে অ্যাট্রোপিনে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা উচিত নয়। ডাউন সিনড্রোম, স্পাস্টিক প্যারালাইসিস বা মস্তিষ্কের ক্ষতযুক্ত শিশুদের ক্ষেত্রে সংবেদনশীলতা বেশি হতে পারে, তাই সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। দীর্ঘমেয়াদে ব্যবহারের ক্ষেত্রে নিয়মিত চোখ পরীক্ষা করা উচিত, যেমন অ্যান্টেরিয়র সেগমেন্ট, চোখের চাপ (IOP), রেটিনা এবং মায়োপিয়ার অগ্রগতি পর্যবেক্ষণ করা। ৪ বছরের কম বয়সী শিশুদের জন্য এটি সুপারিশ করা হয় না।

মাত্রাধিকত্যা

অতিরিক্ত ব্যবহারের ক্ষেত্রে চোখ পানি দিয়ে ধুয়ে ফেলুন এবং দ্রুত চিকিৎসা নিন। লক্ষণ হিসেবে মাথাব্যথা, দ্রুত হৃদস্পন্দন, মুখ ও ত্বক শুষ্ক হওয়া, তন্দ্রা এবং শরীর লাল হয়ে যাওয়া দেখা যেতে পারে।

থেরাপিউটিক ক্লাস

মাইড্রিয়াটিক ও সাইক্লোপ্লেজিক এজেন্টস।

সংরক্ষণ

৩০°C এর নিচে শুষ্ক স্থানে, আলো থেকে দূরে সংরক্ষণ করুন। শিশুদের নাগালের বাইরে রাখুন। ড্রপারের মুখ স্পর্শ করবেন না যাতে দূষণ না হয়। খোলার ১ মাস পর এই আই ড্রপ ব্যবহার করবেন না।

🩺 নিরাপদ স্বাস্থ্য সুরক্ষায়, রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ, প্রেসক্রিপশন মেনে ঔষধ সেবন করুন।
Common Questions

অ্যাট্রোপিন সালফেট (অফথ্যালমিক) কিসের ওষুধ?

অ্যাট্রোপিন সালফেট (অফথ্যালমিক) এর কাজ কি?

অ্যাট্রোপিন সালফেট (অফথ্যালমিক) এর পার্শ্বপ্রতিক্রিয়া গুলো কি কি?

অ্যাট্রোপিন সালফেট (অফথ্যালমিক) বেশি ব্যবহার করলে কি হয় ?

গর্ভাবস্থায় অ্যাট্রোপিন সালফেট (অফথ্যালমিক) ব্যবহার করা যাবে কি?

  View in English