বিনাইন (মারাত্বক নয় এমন) গ্যাস্ট্রিক এবং ডিওডেনাল আলসার: ডিওডেনাল আলসারের ক্ষেত্রে দৈনিক ২০ মিঃগ্রাঃ করে ৪ সপ্তাহ পর্যন্ত এবং গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে এ মাত্রা ৮ সপ্তাহ পর্যন্ত; তীব্রতার ক্ষেত্রে এ মাত্রা ৪০ মিঃগ্রাঃ পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে; ডিওডেনাল আলসারের ক্ষেত্রে, মেইনটেনেন্স ডোজ দৈনিক ২০ মিঃগ্রাঃ এবং ডিওডেনাল আলসারের পূনঃআক্রমণ রোধে দৈনিক মাত্রা ১০-২০ মিঃগ্রাঃ।
নন-স্টেরয়ডাল প্রদাহবিরোধী ঔষধ ব্যবহারজনিত গ্যাস্ট্রিক আলসার ও ডিওডেনাল আলসার: দৈনিক ২০ মিঃগ্রাঃ করে ৪ সপ্তাহ পর্যন্ত; পুরোপুরি নিরাময় না হলে আরও ৪ সপ্তাহ সেবন করতে হবে। নন-স্টেরয়ডাল প্রদাহবিরোধী ঔষধ ব্যবহারে গ্যাস্ট্রিক আলসার ও ডিওডেনাল আলসার হওয়ার ঝুঁকি আছে এমন রোগীদের ক্ষেত্রে দৈনিক মাত্রা ২০ মিঃগ্রাঃ, প্রতিষেধক হিসেবে।
গ্যাস্ট্রো-ইসোফ্যাগাল রিফ্লাক্স ডিজিজ: দৈনিক ২০ মিঃগ্রাঃ করে ৪ সপ্তাহ পর্যন্ত; পুরোপুরি নিরাময় না হলে আরও ৪-৮ সপ্তাহ সেবন করতে হবে; অন্য ঔষধ দ্বারা নিরাময় হয় না এমন ক্ষেত্রে, দৈনিক ৪০ মিঃগ্রাঃ করে ৮ সপ্তাহ সেবন করতে হবে। মেইনটেনেন্স ডোজ দৈনিক ২০ মিঃগ্রাঃ।
এসিড-রিফ্লাক্স সমস্যার দীর্ঘ মেয়াদী চিকিৎসায়: দৈনিক ১০-২০ মিঃগ্রাঃ।
গ্যাস্ট্রিক এসিডজনিত ডিস্পেপসিয়া: দৈনিক ১০-২০ মিঃগ্রাঃ করে ২-৪ সপ্তাহ পর্যন্ত।
অ্যানেসথেসিয়াকালে এসিড নি:সরণ নিয়ন্ত্রণে: অস্ত্রোপচারের পূর্ববতী সন্ধ্যায় ৪০ মিঃগ্রাঃ; পরবর্তী মাত্রা, অস্ত্রোপচারের ২-৬ ঘণ্টা পূর্বে ৪০ মিঃগ্রাঃ।
জোলিঞ্জার-এলিসন সিনড্রোম: প্রাথমিকভাবে ক্ষেত্রে দৈনিক মাত্রা ৬০ মিঃগ্রাঃ। স্বাভাবিক মাত্রা দৈনিক ২০-১২০ মিঃগ্রাঃ (দৈনিক মাত্রা ৮০ মিঃগ্রাঃ -এর উপরে হলে দু’টি বিভক্ত মাত্রায়)।
Helicobacter pylori-জনিত পেপটিক আলসার: ওমিপ্রাজল ২০ মিঃগ্রাঃ দিনে দুইবার ও সাথে নিম্নেবর্ণিত অনুজীব বিরোধী ঔষধের সমন্বিত মাত্রা-এমোক্সিসিলিন ৫০০ মিঃগ্রাঃ ও মেট্রোনিডাজল ৪০০ মিঃগ্রাঃ উভয়টি দিনে তিনবার ১ সপ্তাহ পর্যন্ত; অথবা ক্ল্যারিথ্রোমাইসিন ২৫০ মিঃগ্রাঃ ও মেট্রোনিডাজল ৪০০ মিঃগ্রাঃ উভয়টি দিনে দুইবার ১ সপ্তাহ পর্যন্ত অথবা এমোক্সিসিলিন ১ গ্রাম ও ক্ল্যারিথ্রোমাইসিন ৫০০ মিঃগ্রাঃ উভয়টি দিনে দুইবার ১ সপ্তাহ পর্যন্ত।
বাচ্চাদের (১ বৎসর বা তার উপরের বাচ্চা) মারাত্বক রিফ্লাক্স ইসোফ্যাগাইটিসজনিত আলসার: বাচ্চার ওজন ১০-২০ কেজি-এর মধ্যে হলে দৈনিক মাত্রা ১০-২০ মিঃগ্রাঃ, ৪-১২ সপ্তাহ পর্যন্ত; বাচ্চার ওজন ২০ কেজির বেশী হলে দৈনিক মাত্রা ২০-৪০ মিঃগ্রাঃ ৪-১২ সপ্তাহ পর্যন্ত।