Loading...

চিউয়েবল ট্যাবলেট প্রোএয়ার চিউয়েবল ট্যাবলেট

Unit Price:
৳ 7.00
Also Available As
নির্দেশনা

মন্টেলুকাস্ট সোডিয়াম ব্যবহার করা হয়ঃ

  • হাঁপানির প্রতিরোধ ও দীর্ঘমেয়াদি ব্যবস্থাপনার জন্য
  • ব্যায়ামজনিত শ্বাসনালী সংকোচন (Exercise-Induced Bronchoconstriction - EIB) এর স্বল্পমেয়াদি প্রতিরোধে
  • অ্যালার্জিক রাইনাইটিস (AR)-এর উপসর্গ উপশমে, যার মধ্যে মৌসুমি (Seasonal) এবং সারা বছরব্যাপী (Perennial) উভয় ধরনের অ্যালার্জিক রাইনাইটিস অন্তর্ভুক্ত রয়েছে
🩺 নিরাপদ স্বাস্থ্য সুরক্ষায়, রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ, প্রেসক্রিপশন মেনে ঔষধ সেবন করুন।
ফার্মাকোলজি

মন্টিলুকাস্ট মুখে সেবনযোগ্য সিলেকটিভ লিউকোট্রাইন রিসেপ্টর এন্টাগনিস্ট যা সিস্টেইনাইল লিউকোট্রাইন রিসেপ্টরকে প্রতিহত করে। এরাকিডোনিক এসিডের বিপাকীয় দ্রব্য হলো সিস্টেইনাইল লিউকোট্রাইন (এলটিসি৪, এলটিডি৪, এলটিই৪) যা মাস্ট সেল এবং ইয়োসিনোফিল্‌স  সহ বিভিন্ন ধরনের লিউকোট্রাইনের সেল থেকে নির্গত হয়। সিস্টেইনাইল লিউকোট্রাইনের উৎপাদন এবং রিসেপ্টরের সাথে বন্ধন এ্যাজমা এবং এ্যালার্জিক রাইনাইটিস্ এর প্যাথো-ফিজিওলজির সাথে জড়িত (যেমন শ্বাসতন্ত্রের ইডিমা, অনৈচ্ছিক পেশীর সংকোচন) এবং এটি কোষের কার্যকারিতার পরিবর্তন করে, যার ফলে এ্যাজমার লক্ষণ ও উপসর্গ দেখা দেয়।

মাত্রা ও সেবনবিধি

অ্যাজমা বা মৌসুমি অ্যালার্জিক রাইনাইটিসে আক্রান্ত প্রাপ্তবয়স্ক ও কিশোর:

  • ১৫ বছর বা তার বেশি বয়সীদের জন্য ডোজ: মন্টেলুকাস্ট ১০ মিগ্রা ট্যাবলেট দিনে একবার।

অ্যাজমা বা মৌসুমি অ্যালার্জিক রাইনাইটিসে আক্রান্ত শিশু রোগী:

  • ৬ থেকে ১৪ বছর বয়সীদের জন্য ডোজ: মন্টেলুকাস্ট ৫ মিগ্রা ট্যাবলেট দিনে একবার।
  • ২ থেকে ৫ বছর বয়সীদের জন্য ডোজ: মন্টেলুকাস্ট ৪ মিগ্রা ট্যাবলেট দিনে একবার।
  • ৬ মাস থেকে ৫ বছর বয়সীদের জন্য ডোজ: মন্টেলুকাস্ট ৪ মিগ্রা ওরাল গ্রানিউল দিনে একবার। এটি সরাসরি মুখে দেওয়া যেতে পারে অথবা এক চামচ ঠান্ডা পানি বা নরম খাবারের সাথে মিশিয়ে দেওয়া যেতে পারে (রুম টেম্পারেচারে)।

শিশু রোগীতে ব্যবহার: ৬ মাস থেকে ১৪ বছর বয়সী অ্যাজমা আক্রান্ত শিশুদের ক্ষেত্রে পর্যাপ্ত ও নিয়ন্ত্রিত গবেষণায় মন্টেলুকাস্টের নিরাপত্তা ও কার্যকারিতা প্রমাণিত হয়েছে। এই বয়সের রোগীদের ক্ষেত্রে নিরাপত্তা ও কার্যকারিতা প্রাপ্তবয়স্কদের মতোই।

লিভার সমস্যা (Hepatic Insufficiency): মৃদু থেকে মাঝারি লিভার সমস্যায় ডোজ পরিবর্তনের প্রয়োজন নেই।

কিডনি সমস্যা (Renal Insufficiency): কিডনি সমস্যায় ডোজ পরিবর্তনের প্রয়োজন নেই।

বয়স্কদের ব্যবহার: ১০ মিগ্রা মন্টেলুকাস্টের একক মুখে গ্রহণযোগ্য ডোজের ফার্মাকোকাইনেটিক প্রোফাইল ও বায়োঅ্যাভেইলেবিলিটি বয়স্ক ও তরুণ প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রায় একই। তবে বয়স্কদের ক্ষেত্রে প্লাজমা হাফ-লাইফ কিছুটা বেশি। বয়স্কদের জন্য ডোজ পরিবর্তনের প্রয়োজন নেই।

🩺 নিরাপদ স্বাস্থ্য সুরক্ষায়, রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ, প্রেসক্রিপশন মেনে ঔষধ সেবন করুন।
প্রতিনির্দেশনা

মন্টিলুকাস্ট কিংবা এর যে কোন উপাদানের প্রতি অতিসংবেদনশীল রোগীদের জন্য এটি প্রতিনির্দেশিত।

পার্শ্ব প্রতিক্রিয়া

সাধারণ: ডায়রিয়া, জ্বর, পরিপাকতন্ত্রের অস্বস্তি, মাথাব্যথা, বমিবমি ভাব, বমি, ত্বকের বিরুপ প্রতিক্রিয়া, উর্ধ্ব শ্বাসতন্ত্রের সংক্রমণ।

অস্বাভাবিক: স্নায়ুবিক যন্ত্রণা, দুশ্চিন্তা, পেশীর বেদনা, দুর্বলতা, অস্বাভাবিক আচরণ, হতাশা, মাথা ঘোরা, তন্দ্রাচ্ছন্নতা, মুখ শুষ্কতা,
রক্তক্ষরণ, বিরক্তিভাব, অসুস্থতাবোধ, মাংস পেশীর বেদনা, ফুলেওঠা, খিঁচুনি, অস্বাভাবিক অনুভূতি, ঘুমের সমস্যা।

বিরল: এনজিওডিমা, মনোযোগহীনতা, ফ্যাকাশে ভাব, ইয়োসিনোফিলিক গ্রানুলোমেটোসিস্ এবং পলিঙ্গাইটিস্, ইরিথেমা নোডাসাম, হ্যালুসিনেশন, লিভারের সমস্যা, সৃত্মিলোপ, বুক ধড়ফড় করা, পালমোনারী ইউওসিনোফেলিয়া, আত্মহত্যার প্রবণতা, শারীরিক কম্পন।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে পর্যাপ্ত এবং সুনিয়ন্ত্রিত পরীক্ষা-নিরীক্ষা করা হয়নি। একান্ত প্রয়োজনীয় বিবেচিত হলে গর্ভাবস্থায় মন্টিলুকাস্ট ব্যবহার করা যেতে পারে। মন্টিলুকাস্ট মাতৃদুগ্ধে নিঃসরিত হয়। দুগ্ধদানকারী মায়েদের ক্ষেত্রে মন্টিলুকাস্ট সেবনে সাবধানতা অবলম্বন করতে হবে।

সতর্কতা

মন্টিলুকাস্ট স্টেটাস এ্যাজমাটিকাসসহ তীব্র এ্যাজমা সংক্রমণে ব্যবহার করা যায় না। নিউরো-সাইকিয়াট্রিক ঘটনাগুলোর মধ্যে উত্তেজনা, বৈরীতা, উদ্বিগ্নতা, হতাশা, বিভ্রান্তি, মনোযোগহীনতা, দুঃস্বপ্ন, হ্যালুসিনেশন, অনিদ্রা, বিরক্তি, স্মৃতিলোপ, অস্থিরতা, স্বপ্নচারিতা, আত্মঘাতি চিন্তা ও আচরণ (আত্মহত্যা) এবং কম্পন পরিলক্ষিত হয়।

মাত্রাধিকত্যা

অধিকাংশ ক্ষেত্রে মাত্রাধিক্যের নির্দিষ্ট তথ্য ও উপাত্ত পাওয়া যায়নি। প্রায়ই ঘটে, এমন বিরূপ অভিজ্ঞতাগুলি মন্টিলুকাস্টের নিরাপত্তা চিত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং এতে পেট ব্যথা, তন্দ্রাচ্ছন্নতা, তৃষ্ণা, মাথা ব্যথা, বমি বমি ভাব এবং সাইকোমোটর হাইপার একটিভিটি পরিলক্ষিত হয়। মাত্রাধিক্যের ক্ষেত্রে, প্রয়োজন হলে সাধারণ সহায়ক ব্যবস্থাসমূহ, যেমন-পরিপাকতন্ত্র থেকে অশোধিত পদার্থ অপসারণ, ক্লিনিক্যাল পর্যবেক্ষণ এবং সহায়ক চিকিৎসা প্রয়োগ করা উচিত। 

থেরাপিউটিক ক্লাস

Leukotriene receptor antagonists

সংরক্ষণ

৩০° সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে আলো ও আর্দ্রতা থেকে দূরে, ঠাণ্ডা ও শুষ্ক স্থানে রাখুন। সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন।

🩺 নিরাপদ স্বাস্থ্য সুরক্ষায়, রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ, প্রেসক্রিপশন মেনে ঔষধ সেবন করুন।
Common Questions

মন্টিলুকাস্ট সোডিয়াম কিসের ওষুধ?

মন্টিলুকাস্ট সোডিয়াম এর কাজ কি?

মন্টিলুকাস্ট সোডিয়াম এর পার্শ্বপ্রতিক্রিয়া গুলো কি কি?

মন্টিলুকাস্ট সোডিয়াম বেশি খেলে কি হয়?

গর্ভাবস্থায় মন্টিলুকাস্ট সোডিয়াম খাওয়া যাবে কি?

মেট্রোনিডাজল কি গর্ভবতী মায়েদের জন্য নিরাপদ?

  View in English