Loading...

ট্যাবলেট ভরি ট্যাবলেট

ভরিকোনাজল 50 মি.গ্রা.
Unit Price:
৳ 35.00 (1 x 10: ৳ 350.00)
Strip Price: ৳ 350.00
Also Available As
নির্দেশনা

Vori 50 mg একটি অ্যাজোল শ্রেণির অ্যান্টিফাঙ্গাল ঔষধ। এটি ১২ বছর বা তদূর্ধ্ব বয়সী রোগীদের নিম্নলিখিত ফাঙ্গাল সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয়ঃ

  • ইনভেসিভ অ্যাসপারজিলোসিস
  • ক্যান্ডিডেমিয়া (নন-নিউট্রোপেনিক রোগীদের ক্ষেত্রে) এবং ত্বক, উদর, কিডনি, ব্লাডার ওয়াল ও ক্ষতে ছড়িয়ে পড়া ক্যান্ডিডিয়াসিস
  • ইসোফেজিয়াল ক্যান্ডিডিয়াসিস
  • Scedosporium apiospermum এবং Fusarium প্রজাতি, including Fusarium solani দ্বারা সৃষ্ট গুরুতর সংক্রমণ
  • যেসব রোগী অন্যান্য অ্যান্টিফাঙ্গাল থেরাপি সহ্য করতে পারেন না অথবা সেগুলোর প্রতি প্রতিরোধী
🩺 নিরাপদ স্বাস্থ্য সুরক্ষায়, রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ, প্রেসক্রিপশন মেনে ঔষধ সেবন করুন।
ফার্মাকোলজি

ভরিকোনাজল একটি ট্রাইআজোল অ্যান্টিফাঙ্গাল ঔষধ, যা গুরুতর ফাঙ্গাল সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয়। এটি CYP450-নির্ভর 14-alpha sterol demethylase এনজাইমকে বাধা দিয়ে এরগোস্টেরল সংশ্লেষণ বন্ধ করে কাজ করে। এই এনজাইমের কার্যকারিতা বাধাগ্রস্ত হলে ফাঙ্গাল সেল মেমব্রেনে এরগোস্টেরলের পরিমাণ কমে যায়, ফলে ফাঙ্গাল সেল মেমব্রেনের গঠন ও কার্যকারিতা নষ্ট হয়।

মাত্রা ও সেবনবিধি

মুখে খাওয়ার জন্য-
Voriconazole ট্যাবলেট এবং সাসপেনশনের জন্য পাউডার খাবারের অন্তত এক ঘণ্টা আগে অথবা খাবারের এক ঘণ্টা পরে গ্রহণ করতে হবে।

  • ৪০ কেজি বা তার বেশি ওজনের ক্ষেত্রে: লোডিং ডোজ রেজিমেন হলো প্রতি ১২ ঘণ্টা পর ৪০০ মি.গ্রা. অথবা ১০ মি.লি. (প্রথম ২৪ ঘণ্টার জন্য) এবং মেইনটেন্যান্স ডোজ (প্রথম ২৪ ঘণ্টার পরে) হলো দিনে দুইবার ২০০ মি.গ্রা. অথবা ৫ মি.লি।
  • ৪০ কেজির কম ওজনের ক্ষেত্রে: লোডিং ডোজ রেজিমেন হলো প্রতি ১২ ঘণ্টা পর ২০০ মি.গ্রা. অথবা ৫ মি.লি. (প্রথম ২৪ ঘণ্টার জন্য) এবং মেইনটেন্যান্স ডোজ (প্রথম ২৪ ঘণ্টার পরে) হলো দিনে দুইবার ১০০ মি.গ্রা. অথবা ২.৫ মি.লি। অথবা, রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।

ইনজেকশন-
ইনভেসিভ অ্যাসপারজিলোসিস:

  • লোডিং ডোজ: প্রথম ২৪ ঘণ্টার জন্য প্রতি ১২ ঘণ্টা পর ৬ মি.গ্রা./কেজি।
  • মেইনটেন্যান্স ডোজ: প্রতি ১২ ঘণ্টা পর ৪ মি.গ্রা./কেজি।

নন-নিউট্রোপেনিক রোগীদের ক্যান্ডিডেমিয়া এবং অন্যান্য গভীর টিস্যুর ক্যান্ডিডা সংক্রমণ:

  • লোডিং ডোজ: প্রথম ২৪ ঘণ্টার জন্য প্রতি ১২ ঘণ্টা পর ৬ মি.গ্রা./কেজি।
  • মেইনটেন্যান্স ডোজ: প্রতি ১২ ঘণ্টা পর ৩-৪ মি.গ্রা./কেজি।

স্কেডোস্পোরিওসিস এবং ফুসারিওসিস:

  • লোডিং ডোজ: প্রথম ২৪ ঘণ্টার জন্য প্রতি ১২ ঘণ্টা পর ৬ মি.গ্রা./কেজি।
  • মেইনটেন্যান্স ডোজ: প্রতি ১২ ঘণ্টা পর ৪ মি.গ্রা./কেজি।
🩺 নিরাপদ স্বাস্থ্য সুরক্ষায়, রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ, প্রেসক্রিপশন মেনে ঔষধ সেবন করুন।
প্রতিনির্দেশনা

ভরিকোনাজল বা এই প্রস্তুতির যেকোনো উপাদানের প্রতি অতিসংবেদনশীলতা থাকলে এটি ব্যবহার করা উচিত নয়।

  • টারফেনাডিন, অ্যাস্টেমিজোল, সিসাপ্রাইড, পিমোজাইড, কুইনিডিন অথবা সিরোলিমাসের সাথে একত্রে ব্যবহার নিষিদ্ধ, কারণ এতে গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি রয়েছে।
  • রিফ্যাম্পিন, কার্বামাজেপিন, দীর্ঘমেয়াদি কার্যকর বারবিচুরেটস, ইফাভিরেঞ্জ, রিটোনাভির, রিফাবিউটিন, এরগট অ্যালকালয়েড এবং St. John’s Wort-এর সাথে ব্যবহার নিষিদ্ধ, কারণ এতে কার্যকারিতা কমে যেতে পারে।
পার্শ্ব প্রতিক্রিয়া

সবচেয়ে সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে পেটব্যথা, অ্যানিমিয়া, ঝাপসা দৃষ্টি, মাথাব্যথা, বুকব্যথা, বমিভাব এবং ডায়রিয়া।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

গর্ভবতী নারীদের ক্ষেত্রে ভরিকোনাজল নিয়ে পর্যাপ্ত এবং নিয়ন্ত্রিত গবেষণা নেই। শুধুমাত্র তখনই গর্ভাবস্থায় ব্যবহার করা উচিত, যখন প্রত্যাশিত উপকারিতা ভ্রূণের সম্ভাব্য ঝুঁকির চেয়ে বেশি হয়।

সতর্কতা

১৮০ দিনের বেশি সময় ধরে ভরিকোনাজল ব্যবহার (চিকিৎসা বা প্রতিরোধমূলক উদ্দেশ্যে) করলে উপকারিতা ও ঝুঁকির ভারসাম্য সতর্কতার সাথে মূল্যায়ন করা প্রয়োজন। দীর্ঘমেয়াদি ভরিকোনাজল ব্যবহারের সাথে ত্বকের স্কোয়ামাস সেল কার্সিনোমা (SCC) সম্পর্কিত রিপোর্ট পাওয়া গেছে।

স্পেশিয়াল পপুলেশন

১২ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে ভরিকোনাজলের নিরাপত্তা ও কার্যকারিতা প্রতিষ্ঠিত হয়নি।

মাত্রাধিকত্যা

ভরিকোনাজলের অতিরিক্ত মাত্রা সম্পর্কে সীমিত তথ্য পাওয়া যায়।

থেরাপিউটিক ক্লাস

অন্যান্য অ্যান্টিফাঙ্গাল প্রিপারেশনস

সংরক্ষণ

শিশুদের নাগালের বাইরে রাখুন। ২৫°C তাপমাত্রার নিচে শুষ্ক স্থানে সংরক্ষণ করুন এবং আলো থেকে সুরক্ষিত রাখুন। ভরিকোনাজল পাউডার ফর সাসপেনশন ২° থেকে ৮°C তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে।

🩺 নিরাপদ স্বাস্থ্য সুরক্ষায়, রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ, প্রেসক্রিপশন মেনে ঔষধ সেবন করুন।
Common Questions

ভরিকোনাজল কিসের ওষুধ?

ভরিকোনাজল এর কাজ কি?

ভরিকোনাজল এর পার্শ্বপ্রতিক্রিয়া গুলো কি কি?

ভরিকোনাজল বেশি খেলে কি হয়?

গর্ভাবস্থায় ভরিকোনাজল খাওয়া যাবে কি?

  View in English