মুখে খাওয়ার জন্য-
Voriconazole ট্যাবলেট এবং সাসপেনশনের জন্য পাউডার খাবারের অন্তত এক ঘণ্টা আগে অথবা খাবারের এক ঘণ্টা পরে গ্রহণ করতে হবে।
- ৪০ কেজি বা তার বেশি ওজনের ক্ষেত্রে: লোডিং ডোজ রেজিমেন হলো প্রতি ১২ ঘণ্টা পর ৪০০ মি.গ্রা. অথবা ১০ মি.লি. (প্রথম ২৪ ঘণ্টার জন্য) এবং মেইনটেন্যান্স ডোজ (প্রথম ২৪ ঘণ্টার পরে) হলো দিনে দুইবার ২০০ মি.গ্রা. অথবা ৫ মি.লি।
- ৪০ কেজির কম ওজনের ক্ষেত্রে: লোডিং ডোজ রেজিমেন হলো প্রতি ১২ ঘণ্টা পর ২০০ মি.গ্রা. অথবা ৫ মি.লি. (প্রথম ২৪ ঘণ্টার জন্য) এবং মেইনটেন্যান্স ডোজ (প্রথম ২৪ ঘণ্টার পরে) হলো দিনে দুইবার ১০০ মি.গ্রা. অথবা ২.৫ মি.লি। অথবা, রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।
ইনজেকশন-
ইনভেসিভ অ্যাসপারজিলোসিস:
- লোডিং ডোজ: প্রথম ২৪ ঘণ্টার জন্য প্রতি ১২ ঘণ্টা পর ৬ মি.গ্রা./কেজি।
- মেইনটেন্যান্স ডোজ: প্রতি ১২ ঘণ্টা পর ৪ মি.গ্রা./কেজি।
নন-নিউট্রোপেনিক রোগীদের ক্যান্ডিডেমিয়া এবং অন্যান্য গভীর টিস্যুর ক্যান্ডিডা সংক্রমণ:
- লোডিং ডোজ: প্রথম ২৪ ঘণ্টার জন্য প্রতি ১২ ঘণ্টা পর ৬ মি.গ্রা./কেজি।
- মেইনটেন্যান্স ডোজ: প্রতি ১২ ঘণ্টা পর ৩-৪ মি.গ্রা./কেজি।
স্কেডোস্পোরিওসিস এবং ফুসারিওসিস:
- লোডিং ডোজ: প্রথম ২৪ ঘণ্টার জন্য প্রতি ১২ ঘণ্টা পর ৬ মি.গ্রা./কেজি।
- মেইনটেন্যান্স ডোজ: প্রতি ১২ ঘণ্টা পর ৪ মি.গ্রা./কেজি।