এই কম্বিনেশনটি বিটা-অ্যাড্রেনার্জিক ব্লকার এবং অ্যাঞ্জিওটেনসিন II রিসেপ্টর ব্লকার (ARB) সমন্বিত একটি ওষুধ, যা উচ্চ রক্তচাপ (হাইপারটেনশন) চিকিৎসায় ব্যবহৃত হয়। রক্তচাপ কমালে স্ট্রোক ও মায়োকার্ডিয়াল ইনফার্কশনসহ গুরুতর কার্ডিওভাসকুলার ঘটনার ঝুঁকি হ্রাস পায়।
নেবিভোলল + ভালসারটান
Generic Medicineফার্মাকোলজি
Nebivolol একটি সিলেক্টিভ বিটা-১ অ্যাড্রেনার্জিক ব্লকার, যা প্রধানত কার্ডিওভাসকুলার সিস্টেমে কাজ করে। এটি হৃদস্পন্দন কমায়, হৃদযন্ত্রের সংকোচন শক্তি হ্রাস করে এবং ভাসোডাইলেশন ঘটিয়ে রক্তচাপ কমাতে সহায়তা করে। Valsartan একটি অ্যাঞ্জিওটেনসিন II রিসেপ্টর ব্লকার, যা AT1 রিসেপ্টরকে সিলেক্টিভভাবে বাধা দেয়; ফলে রক্তনালী প্রসারিত হয় এবং রক্তচাপ কমে যায়, তবে হৃদস্পন্দনের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলে না।
মাত্রা ও সেবনবিধি
প্রাথমিক চিকিৎসা হিসেবে এবং যেসব রোগীর রক্তচাপ ভালসারটান ৮০ মিগ্রা বা নেবিভোলল সর্বোচ্চ ১০ মিগ্রা দ্বারা যথেষ্ট নিয়ন্ত্রণে আসে না, তাদের জন্য প্রস্তাবিত ডোজ হলো নেবিভোলল/ভালসারটান ৫ মিগ্রা/৮০ মিগ্রা, দিনে একবার ১টি ট্যাবলেট মুখে সেবন করা। সর্বোচ্চ রক্তচাপ কমানোর প্রভাব সাধারণত ২ থেকে ৪ সপ্তাহের মধ্যে পাওয়া যায়। নেবিভোলল/ভালসারটান ৫/৮০ মিগ্রার ডোজ বাড়ালে সাধারণত অতিরিক্ত উল্লেখযোগ্য রক্তচাপ হ্রাস হয় না। যারা ইতিমধ্যে নেবিভোলল ৫ মিগ্রা এবং ভালসারটান ৮০ মিগ্রা গ্রহণ করছেন, তাদের ক্ষেত্রে এই কম্বিনেশন ট্যাবলেটটি আলাদাভাবে পরিবর্তে ব্যবহার করা যেতে পারে।
ঔষধের মিথষ্ক্রিয়া
CYP2D6 এনজাইম ইনহিবিটরস nebivolol এর মাত্রা বৃদ্ধি করতে পারে। Reserpine বা clonidine sympathetic activity অতিরিক্তভাবে কমিয়ে দিতে পারে।
Digitalis glycosides ব্যবহারে ব্র্যাডিকার্ডিয়ার ঝুঁকি বাড়ে। Verapamil বা diltiazem গ্রুপের ক্যালসিয়াম চ্যানেল ব্লকার হৃদস্পন্দন, রক্তচাপ ও হৃদযন্ত্রের সংকোচন শক্তি অতিরিক্ত কমিয়ে দিতে পারে।
Potassium-sparing diuretics, potassium supplements বা salt substitutes সিরাম পটাসিয়াম বাড়াতে পারে। NSAIDs রক্তচাপ কমানোর কার্যকারিতা কমিয়ে দিতে পারে এবং কিডনি ক্ষতির ঝুঁকি বাড়াতে পারে।
Renin-angiotensin সিস্টেমের দ্বৈত ইনহিবিশন কিডনি ক্ষতি, হাইপোটেনশন ও হাইপারকালেমিয়ার ঝুঁকি বাড়ায়।
প্রতিনির্দেশনা
নিম্নলিখিত অবস্থায় এই কম্বিনেশন ব্যবহার নিষিদ্ধ:
- গুরুতর ব্র্যাডিকার্ডিয়া
- দ্বিতীয় বা তার বেশি ডিগ্রির হার্ট ব্লক
- কার্ডিওজেনিক শক
- ডিকম্পেনসেটেড হার্ট ফেইলিউর
- সিক সাইনাস সিনড্রোম (যদি পেসমেকার না থাকে)
- গুরুতর লিভার অকার্যকারিতা (Child-Pugh > B)
- ওষুধের যেকোনো উপাদানের প্রতি অতিসংবেদনশীলতা
- ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে aliskiren এর সাথে ব্যবহার নিষিদ্ধ
পার্শ্ব প্রতিক্রিয়া
- হাইপোটেনশন
- হাইপারকালেমিয়া
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে
গর্ভাবস্থায় এই ওষুধ ভ্রূণের ক্ষতি করতে পারে, তাই ব্যবহার সুপারিশ করা হয় না। চিকিৎসা চলাকালীন স্তন্যদান করা উচিত নয়।
সতর্কতা
- হঠাৎ করে ওষুধ বন্ধ করা উচিত নয়, এতে করোনারি আর্টারি ডিজিজের অবনতি হতে পারে।
- ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে রক্তে গ্লুকোজ পর্যবেক্ষণ করা প্রয়োজন, কারণ বিটা-ব্লকার হাইপোগ্লাইসেমিয়ার লক্ষণ ঢেকে দিতে পারে।
- ঝুঁকিপূর্ণ রোগীদের ক্ষেত্রে কিডনি ফাংশন ও সিরাম পটাসিয়াম নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে।
স্পেশিয়াল পপুলেশন
শিশুদের ক্ষেত্রে: নিরাপত্তা ও কার্যকারিতা প্রতিষ্ঠিত নয়।
বয়স্কদের ক্ষেত্রে: তরুণদের তুলনায় উল্লেখযোগ্য পার্থক্য পাওয়া যায়নি।
কিডনি রোগে: গুরুতর কিডনি অকার্যকারিতায় প্রাথমিক চিকিৎসা হিসেবে সুপারিশ করা হয় না।
লিভার রোগে: নির্দিষ্ট কোনো গবেষণা নেই।
মাত্রাধিকত্যা
Nebivolol: অতিমাত্রায় গ্রহণ হলে সাধারণ সাপোর্টিভ ও উপসর্গভিত্তিক চিকিৎসা দিতে হবে।
- Bradycardia: IV atropine প্রয়োগ করতে হবে।
- Hypotension: IV fluid ও vasopressor দিতে হবে; প্রয়োজনে IV glucagon ব্যবহার করা যেতে পারে।
- Heart block (দ্বিতীয় বা তৃতীয় ডিগ্রি): পর্যবেক্ষণ করে isoproterenol infusion দ্বারা চিকিৎসা করতে হবে। কিছু ক্ষেত্রে transthoracic বা transvenous pacemaker স্থাপন প্রয়োজন হতে পারে।
- Congestive heart failure: Digitalis glycosides ও diuretics ব্যবহার করতে হবে। কিছু ক্ষেত্রে inotropic ও vasodilating agents প্রয়োগ করা যেতে পারে।
- Bronchospasm: short-acting inhaled beta-2 agonist এবং/অথবা aminophylline দ্বারা চিকিৎসা করতে হবে।
- Hypoglycemia: IV glucose দিতে হবে; প্রয়োজনে পুনরায় ডোজ বা glucagon ব্যবহার করতে হতে পারে।
- ক্লিনিক্যাল স্থিতিশীলতা না আসা পর্যন্ত সাপোর্টিভ চিকিৎসা চালিয়ে যেতে হবে। Nebivolol এর নিম্ন ডোজের হাফ-লাইফ ১২–১৯ ঘণ্টা।
Valsartan: মানুষের ক্ষেত্রে ওভারডোজ সম্পর্কিত তথ্য সীমিত। সম্ভাব্য লক্ষণ হলো হাইপোটেনশন ও ট্যাকার্ডিয়া; vagal stimulation এর কারণে ব্র্যাডিকার্ডিয়া হতে পারে। Valsartan ডায়ালাইসিসের মাধ্যমে অপসারণযোগ্য নয়।
থেরাপিউটিক ক্লাস
সমন্বিত অ্যান্টিহাইপারটেনসিভ প্রস্তুতি
সংরক্ষণ
৩০°C এর উপরে সংরক্ষণ করবেন না। শুষ্ক স্থানে রাখুন। আলো থেকে দূরে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
সাধারণ প্রশ্ন
নেবিভোলল + ভালসারটান কিসের ওষুধ ?
নেবিভোলল + ভালসারটান এর কাজ কি?
নেবিভোলল + ভালসারটান এর পার্শ্বপ্রতিক্রিয়া গুলো কি কি?
নেবিভোলল + ভালসারটান বেশি খেলে কি হয় ?
গর্ভাবস্থায় নেবিভোলল + ভালসারটান খাওয়া যাবে কি?
No available drugs found