লেভোফ্লক্সাসিন আই ড্রপস সংবেদনশীল জীবাণুর কারণে সৃষ্ট ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিসের চিকিৎসায় ব্যবহৃত হয়।
এরোবিক গ্রাম-পজিটিভ ব্যাকটেরিয়া: কোরিনিব্যাকটেরিয়াম প্রজাতি, Staphylococcus aureus, Staphylococcus epidermidis, Streptococcus pneumoniae, Streptococcus গ্রুপ C ও F, Streptococcus গ্রুপ G, এবং viridans group streptococci।
এরোবিক গ্রাম-নেগেটিভ ব্যাকটেরিয়া: Acinetobacter lwoffii, Haemophilus influenzae, এবং Serratia marcescens।
লেভোফ্লক্সাসিন আই ড্রপস অন্যান্য চোখের সংক্রমণেও উপকারী হতে পারে, যেমন ব্যাকটেরিয়াল কর্নিয়াল আলসার, ব্লেফারাইটিস, হরডিওলাম এবং অপারেশন-পূর্ব বা অপারেশন-পরবর্তী চোখের অবস্থা।
লেভোফ্লক্সাসিন ইয়ার ড্রপস সংবেদনশীল জীবাণুর কারণে সৃষ্ট ওটাইটিস এক্সটার্না এবং ওটাইটিস মিডিয়ার চিকিৎসায় ব্যবহৃত হয়। এ ক্ষেত্রে কার্যকর ব্যাকটেরিয়াগুলোর মধ্যে রয়েছে: Staphylococcus, Streptococcus, Pneumococcus, Moraxella (Branhamella) catarrhalis, Klebsiella pneumoniae, Enterobacter, Serratia, Haemophilus influenzae, Pseudomonas aeruginosa, এবং Acinetobacter।