বুডেসোনাইড ট্যাবলেট একটি গ্লুকোকর্টিকয়েড, যা সক্রিয়, মৃদু থেকে মাঝারি মাত্রার আলসারেটিভ কোলাইটিস রোগীদের রেমিশন আনতে ব্যবহৃত হয়।
বুডেসোনাইড (ট্যাবলেট)
Generic Medicineফার্মাকোলজি
বুডেসোনাইড একটি সিন্থেটিক কর্টিকোস্টেরয়েড, যা শক্তিশালী গ্লুকোকর্টিকয়েড কার্যকারিতা এবং দুর্বল মিনারেলোকর্টিকয়েড প্রভাব প্রদর্শন করে। এটির গ্লুকোকর্টিকয়েড রিসেপ্টরের প্রতি কর্টিসল ও প্রেডনিসোলনের তুলনায় অনেক বেশি আকর্ষণ রয়েছে। বুডেসোনাইড অন্ত্রের প্রদাহ কমিয়ে এবং কোলনের আস্তরণকে সুস্থ হতে সাহায্য করে, ফলে ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজিজের চিকিৎসায় কার্যকর।
মাত্রা ও সেবনবিধি
প্রাপ্তবয়স্ক: ৯ মি.গ্রা. বুডেসোনাইড এক্সটেন্ড রিলিজ ট্যাবলেট দিনে একবার সকালে খাবারের সাথে বা ছাড়া সর্বোচ্চ ৮ সপ্তাহ পর্যন্ত বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করতে হবে।
শিশুদের ক্ষেত্রে ব্যবহার: শিশু রোগীদের ক্ষেত্রে বুডেসোনাইডের নিরাপত্তা ও কার্যকারিতা প্রতিষ্ঠিত হয়নি।
লিভার সমস্যাযুক্ত রোগী: হাইপারকর্টিসিজমের লক্ষণ ও উপসর্গের জন্য রোগীদের পর্যবেক্ষণ করতে হবে।
ঔষধের মিথষ্ক্রিয়া
শক্তিশালী CYP3A4 ইনহিবিটর (যেমন কেটোকোনাজোল বা গ্রেপফ্রুট জুস) এর সাথে একত্রে ব্যবহার এড়ানো উচিত, কারণ এতে সিস্টেমিক কর্টিকোস্টেরয়েডের প্রভাব বৃদ্ধি পেতে পারে। বুডেসোনাইড ওরাল কন্ট্রাসেপ্টিভের রক্তের মাত্রায় উল্লেখযোগ্য কোনো প্রভাব ফেলে না।
পার্শ্ব প্রতিক্রিয়া
সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মাথাব্যথা, বমিভাব, উপরের পেটে ব্যথা, ক্লান্তি, ব্রণ, গ্যাস, জয়েন্ট ব্যথা, মূত্রনালীর সংক্রমণ, পেট ফাঁপা এবং কোষ্ঠকাঠিন্য।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে
প্রেগন্যান্সি ক্যাটাগরি C: গর্ভবতী নারীদের উপর পর্যাপ্ত ও নিয়ন্ত্রিত গবেষণা নেই। মায়ের উপকারিতা ভ্রূণের সম্ভাব্য ঝুঁকির চেয়ে বেশি হলে তবেই ব্যবহার করা উচিত। বুডেসোনাইড মায়ের দুধে নিঃসৃত হয়। তাই মায়ের চিকিৎসার গুরুত্ব বিবেচনা করে স্তন্যদান বন্ধ করা বা ওষুধ বন্ধ করার সিদ্ধান্ত নিতে হবে।
সতর্কতা
- বুডেসোনাইড একটি গ্লুকোকর্টিকয়েড হওয়ায় এই শ্রেণীর সাধারণ সতর্কতা মেনে চলতে হবে।
- সিস্টেমিক স্টেরয়েড থেকে বুডেসোনাইডে পরিবর্তনের সময় অ্যাড্রেনাল সমস্যা হতে পারে, তাই ধীরে ধীরে ডোজ কমাতে হবে।
- বিভিন্ন সংক্রমণ (যেমন চিকেনপক্স, হাম, যক্ষ্মা, ফাঙ্গাল, ব্যাকটেরিয়াল, ভাইরাল বা পরজীবী সংক্রমণ) বাড়তে পারে, তাই সতর্কতার সাথে ব্যবহার করতে হবে।
- লিভারের সমস্যা থাকলে ওষুধের নিষ্কাশন কমে গিয়ে শরীরে এর মাত্রা বেড়ে যেতে পারে।
মাত্রাধিকত্যা
দীর্ঘদিন অতিরিক্ত ডোজে ব্যবহার করলে হাইপারকর্টিসিজম এবং অ্যাড্রেনাল সাপ্রেশনের মতো সিস্টেমিক প্রভাব দেখা দিতে পারে।
থেরাপিউটিক ক্লাস
আলসারেটিভ কোলাইটিস
সংরক্ষণ
৩০°সে এর নিচে ঠান্ডা ও শুকনো স্থানে, আলো ও আর্দ্রতা থেকে দূরে সংরক্ষণ করুন।
সাধারণ প্রশ্ন
বুডেসোনাইড (ট্যাবলেট) কিসের ওষুধ?
বুডেসোনাইড (ট্যাবলেট) এর কাজ কি?
বুডেসোনাইড (ট্যাবলেট) এর পার্শ্বপ্রতিক্রিয়া গুলো কি কি?
বুডেসোনাইড (ট্যাবলেট) বেশি খেলে কি হয়?
গর্ভাবস্থায় বুডেসোনাইড (ট্যাবলেট) খাওয়া যাবে কি?
No available drugs found