পারাম্প্যানেল খাবারের সাথে বা ছাড়াই সেবন করা যেতে পারে। পারাম্প্যানেলের ডোজ নিম্নরূপ
- শুরু ডোজ: ২ মি.গ্রা. দিনে একবার রাতে শোবার সময়। ক্লিনিক্যাল প্রতিক্রিয়া ও সহ্যক্ষমতার ভিত্তিতে প্রতি সপ্তাহের ব্যবধানে ২ মি.গ্রা. করে বৃদ্ধি করা যেতে পারে, তবে এর বেশি ঘন ঘন নয়।
- পার্শিয়াল-অনসেট সিজারের ক্ষেত্রে মনোথেরাপি বা অ্যাডজাংক্টিভ থেরাপিতে রক্ষণাবেক্ষণ ডোজ: ৮ মি.গ্রা. থেকে ১২ মি.গ্রা. দিনে একবার রাতে শোবার সময়।
- প্রাইমারি জেনারালাইজড টনিক-ক্লোনিক সিজারের অ্যাডজাংক্টিভ থেরাপিতে রক্ষণাবেক্ষণ ডোজ: ৮ মি.গ্রা. দিনে একবার রাতে শোবার সময়।
হালকা ও মাঝারি লিভারজনিত সমস্যা: সর্বোচ্চ সুপারিশকৃত দৈনিক ডোজ যথাক্রমে ৬ মি.গ্রা. (হালকা) এবং ৪ মি.গ্রা. (মাঝারি), দিনে একবার রাতে শোবার সময়।
গুরুতর লিভারজনিত সমস্যা: সুপারিশকৃত নয়।
গুরুতর কিডনি সমস্যা: সুপারিশকৃত নয়।
বয়স্ক: প্রতি ২ সপ্তাহের বেশি ঘন ঘন ডোজ বৃদ্ধি করা যাবে না।