জেন্টামাইসিন ইনজেকশন সংবেদনশীল জীবাণু দ্বারা সৃষ্ট গুরুতর সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয়। এর মধ্যে রয়েছে :Pseudomonas aeruginosa, Proteus species, Escherichia coli, Klebsiella, Enterobacter, Serratia, এবং Staphylococcus species।
সংবেদনশীল জীবাণু দ্বারা সৃষ্ট: সেপটিসেমিয়া, মেনিনজাইটিস, শ্বাসতন্ত্রের সংক্রমণ, সংক্রমিত ক্ষত, ত্বক ও ত্বকের গঠনতন্ত্রের সংক্রমণ, হাড় ও নরম টিস্যুর সংক্রমণ, পেরিটোনাইটিস, সেপটিক অ্যাবরশন, সেপসিস-জটিল পোড়া ক্ষত এবং মূত্রনালির সংক্রমণের চিকিৎসায় জেন্টামাইসিন ইনজেকশন ব্যবহৃত হয়।