প্রয়োগের আগে গর্ভাবস্থা পরীক্ষা: প্রজনন সক্ষম নারীদের ক্ষেত্রে Pomalidomide শুরু করার আগে গর্ভাবস্থা পরীক্ষা নেগেটিভ হতে হবে এবং গর্ভনিরোধক পদ্ধতি ব্যবহার করতে হবে।
Multiple Myeloma এর জন্য সুপারিশকৃত ডোজ: Pomalidomide-এর সুপারিশকৃত ডোজ হলো ৪ মি.গ্রা. দিনে একবার মুখে গ্রহণ করতে হবে, খাবারের সাথে বা খাবার ছাড়া, প্রতিটি ২৮ দিনের সাইকেলের Day 1 থেকে Day 21 পর্যন্ত, রোগের অগ্রগতি না হওয়া পর্যন্ত। Pomalidomide dexamethasone-এর সাথে কম্বিনেশনে দিতে হবে।
Kaposi Sarcoma এর জন্য সুপারিশকৃত ডোজ: Pomalidomide-এর সুপারিশকৃত ডোজ হলো ৫ মি.গ্রা. দিনে একবার মুখে গ্রহণ করতে হবে, খাবারের সাথে বা খাবার ছাড়া, প্রতিটি ২৮ দিনের সাইকেলের Day 1 থেকে Day 21 পর্যন্ত, রোগের অগ্রগতি বা অসহনীয় টক্সিসিটি না হওয়া পর্যন্ত। AIDS-সম্পর্কিত Kaposi sarcoma রোগীদের ক্ষেত্রে HIV চিকিৎসা হিসেবে HAART চালিয়ে যেতে হবে।
Hematologic adverse reaction এর ক্ষেত্রে ডোজ পরিবর্তন Multiple Myeloma: Multiple myeloma (MM) রোগীদের ক্ষেত্রে নতুন সাইকেল শুরু করতে হবে যখন neutrophil count কমপক্ষে ৫০০ প্রতি mcL এবং platelet count কমপক্ষে ৫০,০০০ প্রতি mcL হবে।
Kaposi Sarcoma: KS রোগীদের ক্ষেত্রে নতুন সাইকেল শুরু করতে হবে যখন neutrophil count কমপক্ষে ১০০০ প্রতি mcL এবং platelet count কমপক্ষে ৭৫,০০০ প্রতি mcL হবে।
Non-hematologic adverse reaction এর ক্ষেত্রে ডোজ পরিবর্তন: Angioedema, anaphylaxis, Grade 4 rash, skin exfoliation, bullae বা যেকোনো গুরুতর dermatologic reaction হলে Pomalidomide স্থায়ীভাবে বন্ধ করতে হবে। অন্যান্য Grade 3 বা 4 toxicity হলে চিকিৎসা বন্ধ রাখতে হবে এবং toxicity Grade 2 বা তার নিচে নেমে এলে চিকিৎসকের সিদ্ধান্ত অনুযায়ী পূর্বের ডোজ থেকে ১ মি.গ্রা. কমিয়ে পুনরায় শুরু করতে হবে।
Strong CYP1A2 inhibitor এর ক্ষেত্রে ডোজ পরিবর্তন: Pomalidomide-এর সাথে শক্তিশালী CYP1A2 inhibitor একসাথে ব্যবহার এড়িয়ে চলতে হবে। যদি একসাথে ব্যবহার অপরিহার্য হয়, তাহলে Pomalidomide-এর ডোজ ২ মি.গ্রা. করতে হবে।
শিশুদের ক্ষেত্রে ব্যবহার: শিশুদের ক্ষেত্রে POMALYST-এর নিরাপত্তা ও কার্যকারিতা প্রতিষ্ঠিত হয়নি।