প্রোজেস্টেরন এসসি ইনজেকশন ৩৪ বছর বা তার কম বয়সী সেইসব নারীদের প্রোজেস্টেরন সাপ্লিমেন্টেশনের জন্য ব্যবহৃত হয়, যারা ভ্যাজাইনাল প্রস্তুতি ব্যবহার করতে অক্ষম বা সহ্য করতে পারেন না এবং ইন ভিট্রো ফার্টিলাইজেশন (IVF) চিকিৎসা নিচ্ছেন, ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন (ICSI) সহ বা ছাড়া।
প্রোজেস্টেরন মাইক্রোনাইজড (SC ইনজেকশন)
Generic Medicineফার্মাকোলজি
প্রোজেস্টেরন একটি প্রাকৃতিক নারী হরমোন, যা এন্ডোমেট্রিয়ামের গ্রহণযোগ্যতা, ভ্রূণের স্থাপন (ইমপ্লান্টেশন) এবং সফলভাবে গর্ভধারণ বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রোজেস্টেরনের স্বল্প মাত্রা বা এর প্রতি অপর্যাপ্ত সাড়া বন্ধ্যাত্ব এবং গর্ভপাতের কারণ হতে পারে। প্রোজেস্টেরন তার নিউক্লিয়ার রিসেপ্টর (PR)-এর সাথে যুক্ত হয়ে সক্রিয় হয়, যা এন্ডোমেট্রিয়ামকে গর্ভধারণের জন্য প্রস্তুত রাখা ও বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
মাত্রা ও সেবনবিধি
প্রয়োগের পথ: শুধুমাত্র SC injection।
প্রাপ্তবয়স্ক: oocyte retrieval-এর দিন থেকে দিনে ১ বার 25 mg injection, মোট 10 সপ্তাহ পর্যন্ত, সাধারণত confirmed pregnancy-এর 12 সপ্তাহ পর্যন্ত।
শিশু (0 থেকে 18 বছর): শিশুদের ক্ষেত্রে Progesterone-এর নিরাপত্তা ও কার্যকারিতা প্রতিষ্ঠিত হয়নি।
বয়স্ক (>65 বছর): 65 বছরের বেশি বয়সী রোগীদের ক্ষেত্রে কোনো clinical data প্রতিষ্ঠিত হয়নি।
ঔষধের মিথষ্ক্রিয়া
ওষুধের সাথে: যেসব ওষুধ লিভারের সাইটোক্রোম P450-3A4 এনজাইম সিস্টেমকে উদ্দীপিত করে (যেমন রিফ্যাম্পিসিন, কার্বামাজেপিন, গ্রাইসিওফুলভিন, ফেনোবারবিটাল, ফেনাইটইন বা সেন্ট জন’স ওয়ার্টযুক্ত হারবাল পণ্য), সেগুলো প্রোজেস্টেরনের নির্গমন বাড়িয়ে এর জৈবপ্রাপ্যতা কমাতে পারে। বিপরীতে, কেটোকোনাজল এবং অন্যান্য CYP3A4 ইনহিবিটর প্রোজেস্টেরনের নির্গমন কমিয়ে এর জৈবপ্রাপ্যতা বাড়াতে পারে। প্রোজেস্টেরন ডায়াবেটিস নিয়ন্ত্রণে প্রভাব ফেলতে পারে, তাই অ্যান্টিডায়াবেটিক ওষুধের ডোজ সমন্বয় প্রয়োজন হতে পারে। প্রোজেস্টোজেন সাইক্লোসপোরিনের বিপাক কমিয়ে প্লাজমায় এর মাত্রা বাড়াতে পারে এবং বিষক্রিয়ার ঝুঁকি তৈরি করতে পারে।
খাদ্য ও অন্যান্য: খাবারের সাথে মুখে খাওয়ার প্রোজেস্টেরনের জৈবপ্রাপ্যতা বাড়তে পারে। পোস্টমেনোপজাল নারীদের ২০০ মিগ্রা মাইক্রোনাইজড প্রোজেস্টেরন ক্যাপসুল খাবারের সাথে দিলে AUC এবং Cmax বৃদ্ধি পায়, তবে Tmax-এর উপর কোনো প্রভাব পড়ে না।
প্রতিনির্দেশনা
নিম্নোক্ত যেকোনো অবস্থায় প্রোজেস্টেরন ব্যবহার করা উচিত নয়ঃ
- প্রোজেস্টেরন বা এর যেকোনো উপাদানের প্রতি অতিসংবেদনশীলতা
- কারণ নির্ণয় না হওয়া যোনিপথে রক্তপাত
- নিশ্চিত মিসড অ্যাবরশন বা এক্টোপিক গর্ভাবস্থা
- গুরুতর লিভারের কর্মহীনতা বা লিভারের রোগ
- স্তন বা জননাঙ্গের ক্যান্সার জানা থাকলে বা সন্দেহ থাকলে
- সক্রিয় ধমনী বা শিরার থ্রম্বোএম্বোলিজম, গুরুতর থ্রম্বোফ্লেবাইটিস, অথবা এসবের পূর্ব ইতিহাস
- পরফিরিয়া
- গর্ভাবস্থায় অজ্ঞাতকারণ জন্ডিস, তীব্র চুলকানি (প্রুরাইটাস), বা পেমফিগয়েড জেস্টেশনিসের ইতিহাস
পার্শ্ব প্রতিক্রিয়া
সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মাথাব্যথা, পেট ফাঁপা, পেট ব্যথা, বমি বমি ভাব, বমি, কোষ্ঠকাঠিন্য, জরায়ুর খিঁচুনি, যোনিপথে রক্তপাত, স্তনে ব্যথা ও স্পর্শকাতরতা, যোনি স্রাব, যোনি ও বাহ্যিক যৌনাঙ্গে চুলকানি, অস্বস্তি, প্রদাহ, ওভারিয়ান হাইপারস্টিমুলেশন সিনড্রোম (OHSS), ইনজেকশন স্থানে জ্বালা, ব্যথা, চুলকানি, ফোলা, হেমাটোমা, শক্তভাব এবং ক্লান্তি।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে
USFDA Pregnancy Category B। গর্ভাবস্থায় ব্যবহারে ভ্রূণের জন্মগত ত্রুটি, বিশেষ করে ছেলে বা মেয়ে শিশুর যৌনাঙ্গের অস্বাভাবিকতার ঝুঁকি সম্পর্কে তথ্য সীমিত এবং নিশ্চিত নয়। প্রোজেস্টেরন মাতৃদুগ্ধে নিঃসৃত হয়, তাই স্তন্যদানকালে এটি ব্যবহার করা উচিত নয়।
সতর্কতা
মায়োকার্ডিয়াল ইনফার্কশন, সেরিব্রোভাসকুলার সমস্যা, ধমনী বা শিরার থ্রম্বোএম্বোলিজম, থ্রম্বোফ্লেবাইটিস বা রেটিনাল থ্রম্বোসিসের সন্দেহ হলে প্রোজেস্টেরন বন্ধ করতে হবে।
হালকা থেকে মাঝারি লিভারের সমস্যায় সতর্কতা প্রয়োজন।
বিষণ্নতার ইতিহাস থাকলে রোগীকে নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে এবং উপসর্গ বাড়লে ওষুধ বন্ধ করার কথা বিবেচনা করতে হবে।
প্রোজেস্টেরন শরীরে পানি ধরে রাখতে পারে, তাই মৃগী, মাইগ্রেন, হাঁপানি, হৃদরোগ বা কিডনি রোগে সতর্কতা জরুরি। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে ইনসুলিন সংবেদনশীলতা ও গ্লুকোজ সহনশীলতা কমতে পারে, তাই নিবিড় পর্যবেক্ষণ প্রয়োজন।
যৌন হরমোন ব্যবহারে রেটিনার রক্তনালীর সমস্যা বাড়তে পারে, তাই ৩৫ বছরের বেশি বয়সী, ধূমপায়ী এবং অ্যাথেরোস্ক্লেরোসিসের ঝুঁকিপূর্ণ নারীদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। সাময়িক ইসকেমিক আক্রমণ, হঠাৎ তীব্র মাথাব্যথা বা দৃষ্টিজনিত সমস্যা দেখা দিলে চিকিৎসা বন্ধ করতে হবে।
মাত্রাধিকত্যা
অতিরিক্ত মাত্রায় প্রোজেস্টেরন সেবনে ঘুমভাব হতে পারে। চিকিৎসা হিসেবে ওষুধ বন্ধ করে প্রয়োজনীয় উপসর্গভিত্তিক ও সহায়ক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
থেরাপিউটিক ক্লাস
মেনোপজজনিত উপসর্গের জন্য হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, নারী যৌন হরমোন
সংরক্ষণ
ইন্ডিকেশন ও ডোজের জন্য প্যাকেটের নির্দেশিকা দেখুন। শুধুমাত্র রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশনে বিক্রয়যোগ্য। ২৫°সে-এর নিচে শুষ্ক স্থানে, আলো থেকে দূরে সংরক্ষণ করতে হবে। শিশুদের নাগালের বাইরে রাখতে হবে।
সাধারণ প্রশ্ন
প্রোজেস্টেরন মাইক্রোনাইজড (SC ইনজেকশন) কিসের ওষুধ ?
প্রোজেস্টেরন মাইক্রোনাইজড (SC ইনজেকশন) এর কাজ কি?
প্রোজেস্টেরন মাইক্রোনাইজড (SC ইনজেকশন) এর পার্শ্বপ্রতিক্রিয়া গুলো কি কি?
প্রোজেস্টেরন মাইক্রোনাইজড (SC ইনজেকশন) বেশি ব্যবহার করলে কি হয় ?
গর্ভাবস্থায় প্রোজেস্টেরন মাইক্রোনাইজড (SC ইনজেকশন) ব্যবহার করা যাবে কি?
No available drugs found