Loading...

প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিন & খনিজ

Generic Medicine
নির্দেশনা

Fresubin DM Protein Powder: টাইপ ২ ডায়াবেটিস, ইনসুলিন রেজিস্ট্যান্সজনিত স্ট্রেস হাইপারগ্লাইসেমিয়া, অ্যাকিউট ও ক্রনিক রোগ, সার্জিক্যাল স্ট্রেস, ইনফেকশন

Fresubin HP Protein Powder: ডায়ালাইসিসে থাকা ক্রনিক কিডনি ডিজিজ (CKD) রোগী, ফ্লুইড রেস্ট্রিকশনে থাকা ক্রিটিক্যাল রোগী, যেসব রোগীর অপুষ্টি আছে বা, অপুষ্টির ঝুঁকি রয়েছে এবং সাধারণ খাদ্য দিয়ে প্রয়োজন পূরণ সম্ভব নয় ,বয়স্ক, ডায়ালাইসিস প্রয়োজনীয় কিডনি রোগ, হৃদরোগ, ক্ষত নিরাময় ও প্রেসার আলসার রোগী

KabiPro Protein Powder:

  • ইনটেনসিভ কেয়ার ও অপুষ্টি
  • দীর্ঘমেয়াদি ও গুরুতর অসুস্থ রোগীর পুনরুদ্ধার সহায়তা
  • বয়স্ক রোগী
  • গর্ভাবস্থা ও স্তন্যদানকাল
  • ক্যান্সার রোগী (কেমোথেরাপি/রেডিওথেরাপি জনিত ওজন কমে যাওয়া)
  • প্রোটিন অপুষ্টি
  • অযাচিত ওজন কমে যাওয়া বা স্বাস্থ্যকর ওজন বৃদ্ধির জন্য

KabiSure Protein Powder:

  • ওয়hey, সয়া ও কেসিন প্রোটিনের মিশ্রণ
  • ২৪টি প্রয়োজনীয় পুষ্টি উপাদান ও ডায়েটারি ফাইবার
  • প্রতি ১০০ গ্রামে ৩২ গ্রাম প্রোটিন
  • ইমিউন সাপোর্ট (ভিটামিন A, C, E, জিঙ্ক, কপার)
  • হাড়ের স্বাস্থ্য (ভিটামিন D ও ক্যালসিয়াম)
  • চিনি ছাড়া (সুক্রোজ ফ্রি)
  • PFC অনুপাত: 35:2:63

Ensure Diabetes Care:

  • ডায়াবেটিস নির্দিষ্ট পুষ্টি সম্পূরক
  • রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণ ও ওজন ব্যবস্থাপনায় সহায়তা করে
  • ক্লান্তি, ক্ষুধা নিয়ন্ত্রণ ও শক্তি ব্যবস্থাপনায় সহায়ক

PediaSure (শিশুদের জন্য):

  • স্বল্প বা দীর্ঘমেয়াদি টিউব ফিডিং প্রয়োজন এমন শিশু
  • বর্ধিত পুষ্টির চাহিদা
  • অপুষ্টির ঝুঁকি বা অপুষ্টিগ্রস্ত শিশু
  • গ্রোথ ফেইলিউর (Failure to thrive)

মুখে বা টিউবের মাধ্যমে ব্যবহারযোগ্য
একক বা সম্পূরক পুষ্টি হিসেবে ব্যবহার করা যায়

বিস্তারিত

Fresubin DM Protein Powder (মূল উপকারিতা):

  • রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়ক পুষ্টি
  • লো গ্লাইসেমিক ইনডেক্স কার্বোহাইড্রেট
  • ট্রিপল প্রোটিন ব্লেন্ড (কেসিন, ওয়hey, সয়া) PDCAAS 1
  • ১ ক্যালরি/মিলি শক্তি ঘনত্ব
  • উচ্চ ফাইবার ও প্রিবায়োটিক
  • ৩৪টি ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ
  • ল্যাকটোজ, সুক্রোজ, গ্লুটেন, কোলেস্টেরল ও ট্রান্স ফ্যাট মুক্ত
  • PFC: Protein 18% : Carbohydrate 42% : Fat 40%
  • Chromium ও Carnitine সমৃদ্ধ
  • ADA গাইডলাইন অনুযায়ী প্রস্তুত

Fresubin HP Protein Powder (মূল উপকারিতা):

  • উচ্চ শক্তি (২ ক্যালরি/মিলি)
  • উচ্চ প্রোটিন (১০ গ্রাম/১০০ মিলি)
  • কম তরল প্রয়োজন
  • কম ইলেকট্রোলাইট
  • PFC: 18% Protein : 47% Fat : 35% Carbohydrate
  • প্রিবায়োটিক ফাইবার সমৃদ্ধ
  • কিডনি ফাংশন সাপোর্ট করে
  • ২৯টি ভিটামিন ও মিনারেল
  • ল্যাকটোজ, সুক্রোজ ও গ্লুটেন মুক্ত
  • ওরাল ও টিউব ফিডিং উপযোগী

KabiPro Protein Powder (মূল উপকারিতা):

  • ২ স্কুপে ১০.১ গ্রাম প্রোটিন
  • ১০০% ওয়hey প্রোটিন (BV 104)
  • PDCAAS 1
  • ৫% সল্যুবল ফাইবার
  • ২৫টি ভিটামিন ও মিনারেল
  • চিনি ছাড়া
  • গ্লুটেন ও ট্রান্স ফ্যাট মুক্ত
  • ডায়াবেটিক রোগীদের জন্য উপযোগী
  • ওরাল ও টিউব ফিডিং

KabiSure Protein Powder (মূল উপকারিতা):

  • ওয়hey, সয়া ও কেসিন প্রোটিন মিশ্রণ
  • ২৪টি পুষ্টি উপাদান ও ফাইবার
  • প্রতি ১০০ গ্রামে ৩২ গ্রাম প্রোটিন
  • ইমিউন ও বোন হেলথ সাপোর্ট
  • চিনি ছাড়া
  • PFC: 35:2:63

Ensure Diabetes Care (মূল উপকারিতা):

  • ডায়াবেটিস নির্দিষ্ট ফর্মুলা
  • স্লো রিলিজ এনার্জি সিস্টেম
  • রক্তে শর্করা ও ওজন নিয়ন্ত্রণ
  • মাসল, হার্ট ও ডাইজেস্টিভ সাপোর্ট
  • সুক্রালোজযুক্ত উচ্চমান প্রোটিন
  • ল্যাকটোজ, গ্লুটেন ও ট্রান্স ফ্যাট মুক্ত
মাত্রা ও সেবনবিধি

Fresubin DM Protein Powder:

  • প্রস্তাবিত ব্যবহার: প্রতিদিন ১ পরিবেশন (50 g) অথবা স্বাস্থ্যসেবা প্রদানকারীর পরামর্শ অনুযায়ী।
  • ব্যবহারের সময়কাল: স্বাস্থ্যসেবা প্রদানকারীর পরামর্শ অনুযায়ী।
  • টিউব ফিডিংয়ের ক্ষেত্রে: গ্র্যাভিটি বা পাম্পের মাধ্যমে দেওয়া যেতে পারে। ফ্লো রেট ও ভলিউম ব্যক্তির অবস্থা ও সহনশীলতার উপর নির্ভর করে।
  • প্রয়োগবিধি: ফিড প্রস্তুতের জন্য 50 g (প্রায় ৪ সমান স্কুপ) Fresubin DM পাউডার 170 ml হালকা গরম / পানযোগ্য পানিতে যোগ করুন। ভালোভাবে নেড়ে সম্পূর্ণ দ্রবীভূত করুন। মোট ফিড ভলিউম হবে প্রায় 218 ml। প্রস্তুতির পরপরই সেবন করতে হবে। ফ্রিজে রাখলে 12 ঘণ্টার মধ্যে ব্যবহার করতে হবে। Fresubin DM ঠান্ডা পরিবেশন করলে স্বাদ ভালো হয়।

Fresubin HP Protein Powder:

  • প্রস্তাবিত ব্যবহার: প্রতিদিন ১ পরিবেশন (42 g) অথবা স্বাস্থ্যসেবা প্রদানকারীর পরামর্শ অনুযায়ী।
  • ব্যবহারের সময়কাল: স্বাস্থ্যসেবা প্রদানকারীর পরামর্শ অনুযায়ী।
  • টিউব ফিডিংয়ের ক্ষেত্রে: গ্র্যাভিটি বা পাম্পের মাধ্যমে দেওয়া যেতে পারে। ফ্লো রেট ও ভলিউম ব্যক্তির অবস্থা ও সহনশীলতার উপর নির্ভর করে।
  • প্রয়োগবিধি: ফিড প্রস্তুতের জন্য 42 g (প্রায় ৩ সমান স্কুপ) Fresubin HP পাউডার 60 ml হালকা গরম / পানযোগ্য পানিতে নিন। ভালোভাবে নেড়ে সম্পূর্ণভাবে মিশিয়ে নিন। মোট ফিড ভলিউম হবে প্রায় 100 ml। প্রস্তুতির পরপরই সেবন করতে হবে।

KabiPro Protein Powder:

  • প্রস্তাবিত ব্যবহার: প্রতিদিন ১ পরিবেশন (24 g) অথবা স্বাস্থ্যসেবা প্রদানকারীর পরামর্শ অনুযায়ী।
  • ব্যবহারের সময়কাল: স্বাস্থ্যসেবা প্রদানকারীর পরামর্শ অনুযায়ী।
  • প্রয়োগবিধি: ফিড প্রস্তুতের জন্য 24 g (প্রায় ২ সমান স্কুপ) Kabipro পাউডার 200 ml হালকা গরম / পানযোগ্য পানিতে যোগ করুন। ভালোভাবে নেড়ে সমানভাবে মিশিয়ে নিন। সম্পূর্ণভাবে দ্রবীভূত হতে 3-5 মিনিট সময় লাগতে পারে। মোট ফিড ভলিউম হবে প্রায় 220 ml। প্রস্তুতির পরপরই সেবন করতে হবে। স্বাদের জন্য চিনি যোগ করা যেতে পারে। Kabipro® হালকা গরম দুধের সাথে পরিবেশন করা যেতে পারে।

KabiSure Protein Powder:

  • প্রতিদিন ১ পরিবেশন (25 g) অথবা স্বাস্থ্যসেবা প্রদানকারীর পরামর্শ অনুযায়ী।
  • KabiSure হলো ভ্যানিলা স্বাদযুক্ত প্রোটিন সাপ্লিমেন্ট, যা Soya এবং Milk Protein এর মিশ্রণে তৈরি।
  • KabiSure-এ Vitamins, Minerals এবং Dietary Fibers রয়েছে, যা স্বাস্থ্যকর ও সক্রিয় জীবন বজায় রাখতে সহায়তা করে (সঠিক খাদ্য ও ব্যায়ামের সাথে গ্রহণ করলে)।
  • KabiSure-এর প্রোটিন পেশি রক্ষণাবেক্ষণ ও পুনরুদ্ধারে সাহায্য করে।
  • Vitamin C শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা সমর্থন করে, Vitamin B12 শক্তি বিপাক প্রক্রিয়ায় সহায়তা করে।
  • ব্যবহারের সময়কাল: ব্যক্তির শারীরিক অবস্থার উপর নির্ভর করে অথবা স্বাস্থ্যসেবা প্রদানকারীর পরামর্শ অনুযায়ী। নির্ধারিত দৈনিক মাত্রার বেশি গ্রহণ করা যাবে না।
  • প্রয়োগবিধি: 25 gm (প্রায় ৩ স্কুপ) Kabisure® পাউডার 150 ml দুধে মিশিয়ে ভালোভাবে নাড়ুন।

Ensure Diabetes care কখন গ্রহণ করবেন:

  • আংশিক খাবারের বিকল্প হিসেবে- প্রধান খাবারের (যেমন লাঞ্চ/ডিনার) আগে ১ পরিবেশন গ্রহণ করা যেতে পারে।
  • নাস্তার বিকল্প হিসেবে।
  • সন্ধ্যা/শোবার সময় স্ন্যাক হিসেবে।
  • চিকিৎসক/ডায়েটিশিয়ানের পরামর্শ অনুযায়ী।
  • প্রায় 237 ml এক গ্লাস প্রস্তুতের জন্য 6 স্কুপ (52 gm) পাউডার 200 ml পানিতে মিশিয়ে নিন।
ঔষধের মিথষ্ক্রিয়া

এই পণ্যের সাথে কোনো পরিচিত বা সুপ্রমাণিত ওষুধের পারস্পরিক ক্রিয়া নেই।

প্রতিনির্দেশনা

এই পণ্যের যেকোনো উপাদানের প্রতি অতিসংবেদনশীলতা থাকলে ব্যবহার করা যাবে না।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

প্রেগন্যান্সি ক্যাটাগরি: নির্ধারিত নয়।

থেরাপিউটিক ক্লাস

মুখে গ্রহণযোগ্য পুষ্টি প্রস্তুতি

সংরক্ষণ

ব্যবহারের পর জারের ঢাকনা ভালোভাবে বন্ধ করে ঠান্ডা, শুষ্ক ও পরিচ্ছন্ন স্থানে সংরক্ষণ করতে হবে (ফ্রিজে রাখা যাবে না) এবং সরাসরি সূর্যালোক থেকে দূরে রাখতে হবে।

সাধারণ প্রশ্ন

Protein, Fat, Carbohydrate, Vitamin & Mineral কিসের উপাদান?

Protein, Fat, Carbohydrate, Vitamin & Mineral এর কাজ কি?

Protein, Fat, Carbohydrate, Vitamin & Mineral এর অভাবে কি হয়?

Protein, Fat, Carbohydrate, Vitamin & Mineral বেশি খেলে কি হয়?

গর্ভাবস্থায় Protein, Fat, Carbohydrate, Vitamin & Mineral দরকার আছে কি?

No available drugs found

  View in English