Loading...

রেলুগোলিক্স

Generic Medicine
নির্দেশনা

রেলুগোলিক্স ট্যাবলেট একটি গোনাডোট্রপিন-রিলিজিং হরমোন (GnRH) রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, যা প্রাপ্তবয়স্কদের অ্যাডভান্সড প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত হয়।

ফার্মাকোলজি

রেলুগোলিক্স একটি নন-পেপটাইড ছোট অণুর GnRH রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। এটি পিটুইটারি গ্রন্থির GnRH রিসেপ্টরের সাথে প্রতিযোগিতামূলকভাবে যুক্ত হয়ে LH ও FSH হরমোনের নিঃসরণ কমায়, ফলে টেস্টোস্টেরনের মাত্রা হ্রাস পায়।

শোষণ (Absorption): রেলুগোলিক্স অন্ত্রের P-gp-এর সাবস্ট্রেট। এর বায়োঅ্যাভেইলেবিলিটি প্রায় ১২% এবং Tmax প্রায় ২.২৫ ঘণ্টা।

খাবারের প্রভাব: উচ্চ চর্বি ও উচ্চ ক্যালরি খাবার ফার্মাকোকিনেটিক্সে উল্লেখযোগ্য পরিবর্তন আনে না।

বিতরণ (Distribution): প্লাজমা প্রোটিন বাইন্ডিং ৬৮–৭১%, প্রধানত অ্যালবুমিন ও α1-acid glycoprotein এর সাথে।

নিষ্কাশন (Elimination): গড় হাফ-লাইফ ২৫ ঘণ্টা এবং টার্মিনাল হাফ-লাইফ প্রায় ৬০.৮ ঘণ্টা।

মেটাবলিজম: মূলত CYP3A দ্বারা এবং আংশিকভাবে CYP2C8 দ্বারা বিপাকিত হয়।

এক্সক্রিশন: রেডিওলেবেলড ডোজের প্রায় ৮১% মলে এবং ৪.১% প্রস্রাবে বের হয়।

মাত্রা ও সেবনবিধি

প্রথম দিনে ৩৬০ মিগ্রা লোডিং ডোজ দেওয়া হবে, এরপর প্রতিদিন একই সময়ে ১২০ মিগ্রা করে দিনে একবার গ্রহণ করতে হবে। Relugolix ট্যাবলেট খাবারের সাথে বা খাবার ছাড়া গ্রহণ করা যেতে পারে। রোগীদের পরামর্শ দিতে হবে যে মিসড ডোজ মনে পড়ার সাথে সাথে গ্রহণ করতে। যদি ডোজ ১২ ঘণ্টার বেশি সময় আগে মিস হয়ে থাকে, তাহলে মিসড ডোজ গ্রহণ করা যাবে না এবং পরবর্তী নির্ধারিত ডোজ অনুযায়ী চলতে হবে। যদি Relugolix চিকিৎসা ৭ দিনের বেশি সময়ের জন্য বন্ধ থাকে, তাহলে পুনরায় শুরু করার সময় প্রথম দিনে ৩৬০ মিগ্রা লোডিং ডোজ দিতে হবে এবং এরপর দিনে একবার ১২০ মিগ্রা করে চালিয়ে যেতে হবে।

পেডিয়াট্রিক ব্যবহার: শিশু রোগীদের ক্ষেত্রে Relugolix এর নিরাপত্তা ও কার্যকারিতা প্রতিষ্ঠিত হয়নি।

জেরিয়াট্রিক ব্যবহার: বয়স্ক ও তরুণ রোগীদের মধ্যে নিরাপত্তা বা কার্যকারিতার ক্ষেত্রে সামগ্রিকভাবে কোনো পার্থক্য দেখা যায়নি।

ঔষধের মিথষ্ক্রিয়া

P-gp inhibitors-এর সাথে একসাথে ব্যবহার এড়িয়ে চলা উচিত। যদি একসাথে ব্যবহার করতেই হয়, তবে Relugolix আগে সেবন করতে হবে এবং দুই ওষুধের মধ্যে অন্তত ৬ ঘণ্টার ব্যবধান রাখতে হবে। রোগীকে পার্শ্বপ্রতিক্রিয়ার জন্য ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করতে হবে।

P-gp inhibitor এবং শক্তিশালী CYP3A inducer একসাথে থাকলে সহ-ব্যবহার এড়িয়ে চলা উচিত। যদি বাধ্যতামূলকভাবে ব্যবহার করতে হয়, তাহলে Relupros® এর ডোজ ২৪০ mg দিনে একবার বৃদ্ধি করতে হবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।

পার্শ্ব প্রতিক্রিয়া

সাধারণভাবে (≥10%) এবং ল্যাবরেটরি পরিবর্তন (≥15%) হিসেবে দেখা যায়: হট ফ্ল্যাশ, রক্তে শর্করা বৃদ্ধি, ট্রাইগ্লিসারাইড বৃদ্ধি, পেশী ও অস্থিসন্ধির ব্যথা, হিমোগ্লোবিন কমে যাওয়া, ALT বৃদ্ধি, ক্লান্তি, AST বৃদ্ধি, কোষ্ঠকাঠিন্য এবং ডায়রিয়া।

সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া: হট ফ্ল্যাশ, রক্তে শর্করা বৃদ্ধি, রক্তে চর্বি (ট্রাইগ্লিসারাইড) বৃদ্ধি, পেশী ও জয়েন্টে ব্যথা, হিমোগ্লোবিন কমে যাওয়া, লিভার এনজাইম বৃদ্ধি, ক্লান্তি, কোষ্ঠকাঠিন্য ও ডায়রিয়া।

বিরল পার্শ্বপ্রতিক্রিয়া: QT ইন্টারভ্যাল দীর্ঘ হওয়া, মাথা ঘোরা, অজ্ঞান হয়ে যাওয়া, হৃদস্পন্দন বেড়ে যাওয়া বা অনিয়মিত অনুভূতি, বুকের ব্যথা, ওজন বৃদ্ধি, যৌন ইচ্ছা কমে যাওয়া এবং ইরেকটাইল সমস্যা।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

নির্ধারিত ১২০ mg দৈনিক ডোজে নারীদের ক্ষেত্রে Relugolix-এর নিরাপত্তা ও কার্যকারিতা প্রতিষ্ঠিত হয়নি। প্রাণী পরীক্ষায় এবং ওষুধের কার্যপ্রণালীর ভিত্তিতে দেখা গেছে, এটি পুরুষের প্রজনন ক্ষমতায় প্রভাব ফেলতে পারে।

সতর্কতা

Androgen deprivation therapy ব্যবহারে QT/QTc ইন্টারভ্যাল দীর্ঘ হতে পারে।

এটি ভ্রূণের জন্য ক্ষতিকর হতে পারে। তাই প্রজনন সক্ষম নারী সঙ্গী থাকলে পুরুষ রোগীদের চিকিৎসাকালীন এবং পরে কার্যকর জন্মনিয়ন্ত্রণ ব্যবহার করতে হবে।

মাত্রাধিকত্যা

Relugolix অতিরিক্ত সেবনের নির্দিষ্ট কোনো ক্লিনিক্যাল ব্যবস্থাপনা নেই। সাধারণত সহায়ক ও উপসর্গভিত্তিক চিকিৎসা দেওয়া হয়।

থেরাপিউটিক ক্লাস

Gonadotropin-releasing hormone (GnRH) antagonist

সংরক্ষণ

ঠান্ডা ও শুকনো স্থানে রাখুন, আলো ও আর্দ্রতা থেকে দূরে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।

সাধারণ প্রশ্ন

রেলুগোলিক্স কিসের ওষুধ?

রেলুগোলিক্স এর কাজ কি?

রেলুগোলিক্স এর পার্শ্বপ্রতিক্রিয়া গুলো কি কি?

রেলুগোলিক্স বেশি খেলে কি হয়?

গর্ভাবস্থায় রেলুগোলিক্স খাওয়া যাবে কি?

No available drugs found

  View in English