Revefenacin nebulizer solution দীর্ঘমেয়াদে Chronic Obstructive Pulmonary Disease (COPD) রোগীদের রক্ষণাবেক্ষণ চিকিৎসায় ব্যবহৃত হয়।
রিভেফেনাসিন
Generic Medicineফার্মাকোলজি
Revefenacin একটি দীর্ঘ-কার্যকরী muscarinic antagonist (anticholinergic), যা muscarinic receptor এর M1 থেকে M5 উপধরনের সাথে সমানভাবে যুক্ত হতে পারে। শ্বাসনালিতে এটি মূলত M3 রিসেপ্টর ব্লক করে কাজ করে, যার ফলে শ্বাসনালির মসৃণ পেশি শিথিল হয় এবং bronchodilation ঘটে। এই প্রতিযোগিতামূলক ও reversible antagonism মানব ও প্রাণী উভয় রিসেপ্টর এবং isolated tissue পরীক্ষায় প্রমাণিত হয়েছে। প্রি-ক্লিনিক্যাল in vitro ও in vivo গবেষণায় revefenacin methacholine ও acetylcholine-জনিত bronchoconstriction ডোজ-নির্ভরভাবে প্রতিরোধ করেছে এবং এর প্রভাব 24 ঘণ্টার বেশি স্থায়ী ছিল। তবে এই ফলাফলের ক্লিনিক্যাল গুরুত্ব এখনো সম্পূর্ণভাবে নির্ধারিত নয়। ইনহেলেশনের পর bronchodilation প্রধানত ফুসফুসে স্থানীয় (site-specific)ভাবে ঘটে।
মাত্রা ও সেবনবিধি
প্রস্তাবিত ডোজ হলো Revefenacin ১৭৫ মাইক্রোগ্রাম (১৭৫ মাইক্রোগ্রামের এক ইউনিট-ডোজ ভায়াল), যা দিনে একবার মুখগহ্বর দিয়ে ইনহেলেশন করে নেবুলাইজারের মাধ্যমে গ্রহণ করতে হবে। মুখপিস ব্যবহার করে স্ট্যান্ডার্ড জেট নেবুলাইজার এবং এয়ার কমপ্রেসরের মাধ্যমে ইনহেলেশন পদ্ধতিতে Revefenacin প্রয়োগ করতে হবে। কমপ্রেসরবিহীন নেবুলাইজার সিস্টেম থেকে দেওয়া Revefenacin এর নিরাপত্তা ও কার্যকারিতা প্রতিষ্ঠিত হয়নি। ব্যবহারের ঠিক আগে Revefenacin ইউনিট-ডোজ ভায়াল ফয়েল পাউচ থেকে বের করে খুলতে হবে। ব্যবহারের পর ভায়াল এবং অবশিষ্ট কন্টেন্ট ফেলে দিতে হবে।
শিশু ও কিশোর ব্যবহার: ১৮ বছরের কম বয়সী শিশু ও কিশোরদের ক্ষেত্রে কার্যকারিতা ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়নি।
জেরিয়াট্রিক ব্যবহার: বিদ্যমান তথ্য অনুযায়ী বয়স্ক রোগীদের ক্ষেত্রে Revefenacin এর ডোজ সমন্বয়ের প্রয়োজন নেই।
রেনাল ইমপেয়ারমেন্ট রোগী: কিডনি সমস্যাযুক্ত রোগীদের ক্ষেত্রে ডোজ সমন্বয়ের প্রয়োজন নেই।
ঔষধের মিথষ্ক্রিয়া
অন্যান্য anticholinergic ওষুধের সাথে একসাথে ব্যবহারে অতিরিক্ত (additive) প্রভাব দেখা দিতে পারে। Revefenacin nebulizer solution অন্য anticholinergic-যুক্ত ওষুধের সাথে ব্যবহার করা উচিত নয়। OATP1B1 ও OATP1B3 inhibitors (যেমন rifampicin, cyclosporine ইত্যাদি) এর সাথে একসাথে ব্যবহার করলে সক্রিয় মেটাবোলাইটের মাত্রা বেড়ে যেতে পারে। তাই এই কম্বিনেশন সুপারিশ করা হয় না।
প্রতিনির্দেশনা
Revefenacin বা এই ওষুধের যেকোনো উপাদানের প্রতি অতিসংবেদনশীলতা থাকলে এটি ব্যবহার করা যাবে না।
পার্শ্ব প্রতিক্রিয়া
সাধারণ: কাশি, নাক দিয়ে পানি পড়া, উপরের শ্বাসনালির সংক্রমণ, মাথাব্যথা।
গুরুতর: গ্লুকোমা, চোখে ব্যথা, ঝাপসা দৃষ্টি, প্রস্রাবে ব্যথা, র্যাশ, মুখ/জিহ্বা/চোখ ফোলা।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে
গর্ভবতী নারীদের মধ্যে পর্যাপ্ত ও নিয়ন্ত্রিত গবেষণা নেই। প্রয়োজন হলে তবেই ব্যবহার করা উচিত। প্রাণী পরীক্ষায় উচ্চ মাত্রায় ভ্রূণের ক্ষতি পাওয়া যায়নি।
মানব দুধে এটি যায় কি না জানা নেই, তবে প্রাণী দুধে পাওয়া গেছে। তাই স্তন্যদানকালে উপকার ও ঝুঁকি বিবেচনা করতে হবে।
সতর্কতা
রোগের অবনতি ও তীব্র অবস্থা: তীব্রভাবে অবনতি হওয়া বা জীবন-ঝুঁকিপূর্ণ COPD অবস্থায় Revefenacin শুরু করা উচিত নয়। এ ধরনের রোগীদের ক্ষেত্রে এটি নিয়ে পর্যাপ্ত গবেষণা নেই।
Revefenacin COPD-এর একটি দৈনিক রক্ষণাবেক্ষণ চিকিৎসা, এটি জরুরি (rescue) চিকিৎসা বা তীব্র ব্রঙ্কোস্পাজমের জন্য ব্যবহার করা যাবে না। অতিরিক্ত ডোজও এই উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। তীব্র উপসর্গের জন্য short-acting inhaled beta2-agonist ব্যবহার করতে হবে।
COPD হঠাৎ বা ধীরে ধীরে খারাপ হতে পারে। যদি শ্বাসনালির সংকোচনের লক্ষণ নিয়ন্ত্রণে না থাকে, বা রেসকিউ ইনহেলারের কার্যকারিতা কমে যায়, অথবা এর ব্যবহার বেড়ে যায়, তবে এটি রোগের অবনতি নির্দেশ করতে পারে। এ ক্ষেত্রে রোগীর পুনর্মূল্যায়ন এবং চিকিৎসা পরিবর্তন প্রয়োজন। ডোজ বাড়ানো উচিত নয়।
প্যারাডক্সিকাল ব্রঙ্কোস্পাজম: অন্যান্য ইনহেলড ওষুধের মতো Revefenacin ব্যবহারে বিরল ক্ষেত্রে বিপরীত (paradoxical) ব্রঙ্কোস্পাজম হতে পারে, যা জীবন-ঝুঁকিপূর্ণ। এমন হলে দ্রুত short-acting bronchodilator দিতে হবে এবং ওষুধ বন্ধ করতে হবে।
ন্যারো-অ্যাঙ্গেল গ্লুকোমা বৃদ্ধি: গ্লুকোমা রোগীদের ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। চোখে ব্যথা, ঝাপসা দেখা, আলোর চারপাশে রিং দেখা বা চোখ লাল হওয়া হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
ইউরিনারি রিটেনশন বৃদ্ধি: প্রস্রাব আটকে যাওয়া বা প্রস্রাব করতে কষ্ট হলে সতর্ক থাকতে হবে, বিশেষ করে প্রোস্টেট সমস্যা থাকলে।
অতিসংবেদনশীলতা প্রতিক্রিয়া: গুরুতর অ্যালার্জি দেখা দিলে সাথে সাথে Revefenacin বন্ধ করতে হবে এবং বিকল্প চিকিৎসা নিতে হবে।
মাত্রাধিকত্যা
অতিরিক্ত মাত্রায় বমি, মাথা ঘোরা, ঝাপসা দেখা, চোখে ব্যথা, ক্লান্তি বা প্রস্রাবের সমস্যা হতে পারে।
থেরাপিউটিক ক্লাস
অ্যান্টিকোলিনার্জিক ব্রঙ্কোডাইলেটরস
সংরক্ষণ
৩০°C এর নিচে শুকনো স্থানে সংরক্ষণ করতে হবে। আলো থেকে দূরে রাখতে হবে। শিশুদের নাগালের বাইরে রাখতে হবে। মুখে খাওয়া বা ইনজেকশনের জন্য নয়।
সাধারণ প্রশ্ন
রিভেফেনাসিন কিসের ওষুধ?
রিভেফেনাসিন এর কাজ কি?
রিভেফেনাসিন এর পার্শ্বপ্রতিক্রিয়া গুলো কি কি?
রিভেফেনাসিন বেশি খেলে কি হয়?
রিভেফেনাসিন কি গর্ভবতী মায়েদের জন্য নিরাপদ?
No available drugs found