Loading...

রিজাট্রিপটান বেনজয়েট

Generic Medicine
নির্দেশনা

প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে aura সহ বা ছাড়াই তীব্র মাইগ্রেন আক্রমণের তাৎক্ষণিক চিকিৎসার জন্য Rizatriptan Benzoate নির্দেশিত।

ফার্মাকোলজি

মাইগ্রেনের প্যাথোফিজিওলজিতে একাধিক শারীরবৃত্তীয় ও আণবিক প্রক্রিয়া জড়িত। মস্তিষ্কের অভ্যন্তরীণ রক্তনালীর প্রসারণ, বিশেষ করে ডিউরা মেটারকে রক্ত সরবরাহকারী নালীগুলোর প্রসারণ মাইগ্রেন ব্যথার সাথে সম্পর্কিত। ট্রাইজেমিনোভাসকুলার সিস্টেম সক্রিয় হলে ট্রাইজেমিনাল নার্ভ থেকে ভাসোঅ্যাকটিভ নিউরোপেপটাইড নিঃসৃত হয়, যা নিউরোজেনিক প্রদাহ ও রক্তনালীর প্রসারণ ঘটায়। মাইগ্রেনজনিত বমি বমি ভাব ও বমি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ও ব্যথা-সংবেদী পথের সক্রিয়তার কারণে হয়, যা ব্রেইনস্টেম ও কর্টিকাল ব্যথা কেন্দ্রের সাথে যুক্ত। সেরোটোনিন (5-HT) এর ভারসাম্যহীনতাও গুরুত্বপূর্ণ, যেখানে 5-HT1B ও 5-HT1D রিসেপ্টরের মাধ্যমে স্নায়ু ও রক্তনালীর কার্যক্রম নিয়ন্ত্রিত হয়।

Rizatriptan একটি সিলেক্টিভ 5-HT1B ও 5-HT1D রিসেপ্টর অ্যাগোনিস্ট, যা মাথার রক্তনালী ও ট্রাইজেমিনাল স্নায়ুতে অবস্থিত রিসেপ্টরে উচ্চ আকর্ষণ (affinity) সহ যুক্ত হয়। এর সুনির্দিষ্ট কাজের প্রক্রিয়া পুরোপুরি জানা না গেলেও এর মাইগ্রেন বিরোধী কার্যক্রমের মধ্যে রয়েছে— 5-HT1B রিসেপ্টরের মাধ্যমে মস্তিষ্কের রক্তনালীর সংকোচন, ট্রাইজেমিনাল ব্যথা সংকেত প্রেরণ বাধা দেওয়া, 5-HT1D রিসেপ্টরের মাধ্যমে নিউরোপেপটাইড নিঃসরণ কমানো প্রাণী পরীক্ষায় এটি ডিউরাল ভাসোডাইলেশন ও প্লাজমা প্রোটিন লিকেজ প্রতিরোধ করেছে।

মাত্রা ও সেবনবিধি

প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে তীব্র মাইগ্রেন চিকিৎসার জন্য Rizatriptan ট্যাবলেটের ৫ বা ১০ মিগ্রা একক ডোজ নির্দেশিত। ডোজের মধ্যে কমপক্ষে ২ ঘণ্টা ব্যবধান থাকতে হবে; ২৪ ঘণ্টার মধ্যে সর্বোচ্চ ৩০ মিগ্রার বেশি গ্রহণ করা যাবে না।

বিশেষ ক্ষেত্রে ডোজ সমন্বয়: ডোজ নির্বাচন ব্যক্তিভিত্তিকভাবে করতে হবে, যেখানে ১০ মিগ্রা ডোজের সম্ভাব্য উপকারিতা এবং পার্শ্বপ্রতিক্রিয়ার সম্ভাব্য ঝুঁকি বিবেচনা করতে হবে। ৩০ দিনের মধ্যে গড়ে ৪টির বেশি মাথাব্যথার চিকিৎসার নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়নি। Propranolol গ্রহণকারী রোগী: যারা propranolol গ্রহণ করছেন, তাদের ক্ষেত্রে Rizatriptan এর ৫ মিগ্রা ডোজ ব্যবহার করতে হবে এবং ২৪ ঘণ্টার মধ্যে সর্বোচ্চ ৩টি ডোজ নেওয়া যাবে।

Rizatriptan Benzoate ট্যাবলেট গ্রহণে তরল পানীয় প্রয়োজন নেই। মুখে দ্রবীভূতযোগ্য ট্যাবলেটগুলো বাহ্যিক অ্যালুমিনিয়াম পাউচের ভিতরে ব্লিস্টারে প্যাক করা থাকে এবং রোগীদের ডোজ গ্রহণের ঠিক আগে পর্যন্ত ব্লিস্টার পাউচ থেকে বের করা উচিত নয়। এরপর শুকনো হাতে ব্লিস্টার প্যাক খুলে ট্যাবলেটটি জিহ্বার উপর রাখতে হবে, যেখানে এটি দ্রবীভূত হবে এবং লালার সাথে গিলে ফেলা হবে।

ঔষধের মিথষ্ক্রিয়া

প্রোপ্রানোলল গ্রহণকারী রোগীদের ক্ষেত্রে রিজাট্রিপটান ৫ মি.গ্রা. ব্যবহার করা যেতে পারে। এরগোটামিন-যুক্ত বা এরগট-জাতীয় ওষুধ (যেমন ডাইহাইড্রোএরগোটামিন বা মিথিসারজাইড) রিজাট্রিপটান ব্যবহারের ২৪ ঘণ্টার মধ্যে ব্যবহার করা নিষিদ্ধ। রিজাট্রিপটান এবং অন্যান্য 5-HT1 অ্যাগোনিস্ট একই ২৪ ঘণ্টার মধ্যে একসাথে ব্যবহার করা সুপারিশ করা হয় না। MAO-A ইনহিবিটার বা নন-সিলেক্টিভ MAO ইনহিবিটার গ্রহণকারী রোগীদের ক্ষেত্রে রিজাট্রিপটান ব্যবহার করা উচিত নয়।

প্রতিনির্দেশনা

ইস্কেমিক হৃদরোগ (যেমন অ্যানজাইনা, মায়োকার্ডিয়াল ইনফার্কশনের ইতিহাস বা সাইলেন্ট ইস্কেমিয়া) অথবা করোনারি আর্টারি রোগের লক্ষণযুক্ত রোগীদের ক্ষেত্রে রিজাট্রিপটান বেনজোয়েট নিষিদ্ধ। প্রিনজমেটাল’স অ্যানজাইনা সহ করোনারি ভাসোস্পাজম বা অন্যান্য গুরুত্বপূর্ণ কার্ডিওভাসকুলার রোগ থাকলেও এটি ব্যবহার করা যাবে না। অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপেও এটি নিষিদ্ধ। রিজাট্রিপটান বা এর যেকোনো উপাদানের প্রতি অতিসংবেদনশীলতা থাকলেও এটি ব্যবহার করা যাবে না।

পার্শ্ব প্রতিক্রিয়া

কার্ডিয়াক পার্শ্বপ্রতিক্রিয়া বিরল হলেও বিশেষ করে হৃদরোগের ঝুঁকিযুক্ত রোগীদের মধ্যে দেখা যেতে পারে। এর মধ্যে রয়েছে করোনারি ভাসোস্পাজম, অস্থায়ী মায়োকার্ডিয়াল ইস্কেমিয়া, মায়োকার্ডিয়াল ইনফার্কশন, ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া এবং ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন। অন্যান্য বিরল পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে রয়েছে ঠান্ডা লাগা, তাপ সংবেদনশীলতা, মুখে ফোলা, পেট ফাঁপা, জ্বর, অরথোস্ট্যাটিক প্রতিক্রিয়া, অজ্ঞান হয়ে যাওয়া এবং শরীরে ফোলা।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

গর্ভবতী নারীদের মধ্যে পর্যাপ্ত নিয়ন্ত্রিত গবেষণা নেই। স্পষ্ট প্রয়োজন হলে তবেই রিজাট্রিপটান ব্যবহার করা উচিত। এটি মাতৃদুগ্ধে নিঃসৃত হয় কিনা তা জানা যায়নি; তাই স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত।

সতর্কতা

রিজাট্রিপটান বেনজোয়েট শুধুমাত্র তখনই ব্যবহার করা উচিত যখন মাইগ্রেন রোগটি নিশ্চিতভাবে নির্ণীত হয়েছে। ইস্কেমিক বা ভাসোস্পাস্টিক করোনারি আর্টারি রোগে এটি ব্যবহার করা যাবে না। এই শ্রেণির ওষুধ করোনারি ভাসোস্পাজম ঘটাতে পারে; তাই ডোজ নেওয়ার পর যেসব রোগীর অ্যানজাইনার মতো উপসর্গ দেখা দেয়, তাদের ক্ষেত্রে করোনারি আর্টারি রোগ বা প্রিনজমেটাল’স ভ্যারিয়েন্ট অ্যানজাইনার ঝুঁকি আছে কিনা তা মূল্যায়ন করতে হবে এবং পরবর্তী ডোজ দেওয়ার আগে ইসিজি পর্যবেক্ষণ করা উচিত। মাঝারি মাত্রার লিভার অকার্যকারিতায় এটি সতর্কতার সাথে ব্যবহার করতে হবে।

মাইগ্রেন আক্রমণে প্রথম ডোজে কোনো প্রতিক্রিয়া না হলে দ্বিতীয় ডোজ দেওয়ার আগে রোগ নির্ণয় পুনর্মূল্যায়ন করা উচিত।

স্পেশিয়াল পপুলেশন

শিশুদের ক্ষেত্রে: শিশু রোগীদের মধ্যে নিরাপত্তা ও কার্যকারিতা প্রতিষ্ঠিত হয়নি; তাই ১৮ বছরের নিচে ব্যবহার সুপারিশ করা হয় না।

বয়স্কদের ক্ষেত্রে: বয়স্ক (৬৫ বছর বা তার বেশি) এবং তরুণ প্রাপ্তবয়স্কদের মধ্যে ফার্মাকোকাইনেটিক্স প্রায় একই। তবে বয়স্কদের মধ্যে মাইগ্রেন কম হওয়ায় ক্লিনিক্যাল অভিজ্ঞতা সীমিত। ক্লিনিক্যাল গবেষণায় ৬৫ বছরের নিচে এবং ৬৫ বছরের ঊর্ধ্বে রোগীদের মধ্যে কার্যকারিতা ও পার্শ্বপ্রতিক্রিয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য পার্থক্য পাওয়া যায়নি।

মাত্রাধিকত্যা

ক্লিনিক্যাল ট্রায়ালে গুরুতর ওভারডোজ রিপোর্ট করা হয়নি। ৪০ মি.গ্রা. পর্যন্ত ডোজ সাধারণত সহনীয় ছিল; মাথা ঘোরা ও ঘুমভাব বেশি দেখা গেছে। ওভারডোজে উচ্চ রক্তচাপ ও কার্ডিওভাসকুলার উপসর্গ দেখা দিতে পারে। প্রয়োজনে গ্যাস্ট্রিক ল্যাভেজ ও অ্যাক্টিভেটেড চারকোল ব্যবহার করা যেতে পারে।

থেরাপিউটিক ক্লাস

5-HT অ্যাগোনিস্ট

সংরক্ষণ

৩০°C-এর নিচে শীতল ও শুষ্ক স্থানে সংরক্ষণ করুন। আলো থেকে দূরে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।

সাধারণ প্রশ্ন

রিজাট্রিপটান বেনজয়েট কিসের ওষুধ?

রিজাট্রিপটান বেনজয়েট এর কাজ কি?

রিজাট্রিপটান বেনজয়েট এর পার্শ্বপ্রতিক্রিয়া গুলো কি কি?

রিজাট্রিপটান বেনজয়েট বেশি খেলে কি হয়?

গর্ভাবস্থায় রিজাট্রিপটান বেনজয়েট খাওয়া যাবে কি?

No available drugs found

  View in English