রিমেগেপ্যান্ট একটি ক্যালসিটোনিন জিন-সম্পর্কিত পেপটাইড (CGRP) রিসেপ্টর ব্লকার, যা প্রাপ্তবয়স্কদের অরা সহ বা অরা ছাড়া মাইগ্রেনের তীব্র চিকিৎসায় ব্যবহৃত হয়। এটি প্রাপ্তবয়স্কদের এপিসোডিক মাইগ্রেন প্রতিরোধের ক্ষেত্রেও নির্দেশিত।
রাইমেজাপ্যান্ট
Generic Medicineফার্মাকোলজি
মাইগ্রেনের প্যাথোফিজিওলজি সম্পর্কে বহুল স্বীকৃত ধারণা অনুযায়ী, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অকার্যকারিতা, বিশেষ করে ট্রাইজেমিনাল গ্যাংলিয়নের সাথে সম্পর্কিত সমস্যা, মাইগ্রেনের বিকাশের একটি প্রধান কারণ হিসেবে বিবেচিত হয়। যখন ট্রাইজেমিনাল গ্যাংলিয়ন সক্রিয় হয়, তখন এটি ট্রাইজেমিনাল অ্যাফারেন্ট স্নায়ুকে উদ্দীপিত করে, যা স্পাইনাল কর্ডে পৌঁছে ডিউরা মেটারসহ বিভিন্ন ব্যথা-সংবেদনশীল অন্তঃকপালীয় ও বহিঃকপালীয় গঠনের সাথে সংযুক্ত হয়। এরপর ব্যথার সংকেত দ্বিতীয় স্তরের ঊর্ধ্বমুখী নিউরনের মাধ্যমে ব্রেইনস্টেম, হাইপোথ্যালামাস, থ্যালামিক নিউক্লিয়াস এবং শেষ পর্যন্ত অডিটরি, ভিজ্যুয়াল ও মোটর কর্টেক্সসহ বিভিন্ন কর্টিকাল অঞ্চলে পৌঁছে যায়। ট্রাইজেমিনাল গ্যাংলিয়ন পেরিভাসকুলার ফাইবার সক্রিয় করে এবং ক্যালসিটোনিন জিন-সম্পর্কিত পেপটাইড (CGRP)-এর মতো ব্যথা-সংশ্লিষ্ট পদার্থ নিঃসরণের মাধ্যমে মাইগ্রেনজনিত মাথাব্যথার তীব্রতা ও স্থায়িত্ব বৃদ্ধি করে।
প্রাথমিক সংবেদনশীল নিউরনে উপস্থিত CGRP-এর আলফা রূপটি একটি শক্তিশালী ভ্যাসোডাইলেটর এবং এটি মাইগ্রেনের উৎপত্তির সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। মাইগ্রেন আক্রমণের সময় CGRP-এর মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায় এবং ট্রিপটান ওষুধ ব্যবহারের পর তা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। শিরার মাধ্যমে CGRP প্রয়োগ করলেও মাইগ্রেন রোগীদের মধ্যে মাইগ্রেনের মতো মাথাব্যথা দেখা দিতে পারে। রক্তনালী প্রসারণের পাশাপাশি, CGRP নিউরোনের উত্তেজনা বৃদ্ধি করে এবং ব্যথার সংবেদনশীলতা বাড়িয়ে একটি প্রোনোসিসেপ্টিভ মধ্যস্থতাকারী হিসেবেও কাজ করে।
রিমেগেপ্যান্ট ক্যালসিটোনিন জিন-সম্পর্কিত পেপটাইড রিসেপ্টর ব্লক করে কাজ করে। এটি রিসেপ্টরে সংযুক্ত হওয়ার জন্য CGRP-এর সাথে প্রতিযোগিতা করে এবং CGRP-এর কার্যকারিতা প্রতিরোধ করে। এর ফলে মাইগ্রেনজনিত মাথাব্যথার তীব্রতা ও স্থায়িত্ব কমে যায় এবং শেষ পর্যন্ত মাথাব্যথা উপশমে সহায়তা করে।
মাত্রা ও সেবনবিধি
মাইগ্রেনের তীব্র (Acute) চিকিৎসা: প্রয়োজন অনুযায়ী রাইমেজাপ্যান্টের প্রস্তাবিত ডোজ হলো ৭৫ মি.গ্রা. মুখে সেবন। ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ডোজ ৭৫ মি.গ্রা। ৩০ দিনের মধ্যে ১৮ ডোজের বেশি ব্যবহারের নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়নি।
এপিসোডিক মাইগ্রেনের প্রতিরোধমূলক চিকিৎসা: রাইমেজাপ্যান্টের প্রস্তাবিত ডোজ হলো ৭৫ মি.গ্রা. মুখে এক দিন পর পর সেবন।
ঔষধের মিথষ্ক্রিয়া
CYP3A4 ইনহিবিটরস: শক্তিশালী CYP3A4 ইনহিবিটরের সাথে Rimegepant একসাথে সেবন করলে শরীরে Rimegepant-এর মাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। তাই শক্তিশালী CYP3A4 ইনহিবিটরের সাথে একযোগে ব্যবহার এড়ানো উচিত। মাঝারি CYP3A4 ইনহিবিটরের সাথে ব্যবহার করলেও Rimegepant-এর মাত্রা বাড়তে পারে। এ ক্ষেত্রে ৪৮ ঘণ্টার মধ্যে পুনরায় Rimegepant সেবন করা উচিত নয়।
CYP3A ইনডিউসারস: শক্তিশালী বা মাঝারি CYP3A ইনডিউসারের সাথে Rimegepant ব্যবহার করলে শরীরে এর পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে, ফলে ওষুধের কার্যকারিতা হ্রাস পেতে পারে। তাই এ ধরনের ওষুধের সাথে একযোগে ব্যবহার এড়ানো উচিত।
P-gp ইনহিবিটরস: শক্তিশালী P-gp ইনহিবিটর (যেমন amiodarone, cyclosporine, lapatinib, quinidine, ranolazine)-এর সাথে Rimegepant ব্যবহার করলে শরীরে Rimegepant-এর মাত্রা বৃদ্ধি পেতে পারে। এ অবস্থায় ৪৮ ঘণ্টার মধ্যে পুনরায় Rimegepant সেবন করা উচিত নয়।
প্রতিনির্দেশনা
Rimegepant, Sylvia ODT অথবা এর যেকোনো উপাদানের প্রতি অতিসংবেদনশীলতার ইতিহাস থাকলে এই ওষুধ ব্যবহার করা যাবে না।
পার্শ্ব প্রতিক্রিয়া
Rimegepant সেবনের পর অ্যালার্জিজনিত প্রতিক্রিয়া যেমন শ্বাসকষ্ট ও ত্বকে র্যাশ হতে পারে। সবচেয়ে সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমিভাব, পেটের অস্বস্তি এবং বদহজম।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে
গর্ভাবস্থায় Rimegepant ব্যবহারের ফলে ভ্রূণের বিকাশগত ঝুঁকি সম্পর্কে পর্যাপ্ত তথ্য নেই। এছাড়া মাতৃদুগ্ধে rimegepant বা এর মেটাবোলাইটের উপস্থিতি, স্তন্যপানকারী শিশুর ওপর এর প্রভাব, অথবা দুধ উৎপাদনের ওপর এর প্রভাব সম্পর্কেও যথেষ্ট তথ্য পাওয়া যায়নি।
সতর্কতা
ক্লিনিক্যাল গবেষণায় Rimegepant ব্যবহারের ফলে শ্বাসকষ্ট ও র্যাশসহ অতিসংবেদনশীলতার প্রতিক্রিয়া দেখা গেছে। এই প্রতিক্রিয়া ওষুধ সেবনের কয়েক দিন পরেও হতে পারে এবং বিলম্বিত গুরুতর অতিসংবেদনশীলতাও দেখা দিতে পারে। এমন প্রতিক্রিয়া হলে অবিলম্বে Rimegepant বন্ধ করে যথাযথ চিকিৎসা শুরু করতে হবে।
স্পেশিয়াল পপুলেশন
শিশুদের ক্ষেত্রে: শিশু রোগীদের ক্ষেত্রে এর নিরাপত্তা ও কার্যকারিতা এখনো প্রতিষ্ঠিত হয়নি।
বয়স্কদের ক্ষেত্রে: ফার্মাকোকাইনেটিক গবেষণায় বয়স্ক ও কমবয়সী রোগীদের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য দেখা যায়নি। তবে ৬৫ বছর বা তার বেশি বয়সী পর্যাপ্ত রোগী গবেষণায় অন্তর্ভুক্ত না হওয়ায় তাদের প্রতিক্রিয়া ভিন্ন কি না তা নিশ্চিতভাবে বলা যায় না।
যকৃতের অকার্যকারিতা: মৃদু (Child-Pugh A) বা মাঝারি (Child-Pugh B) যকৃতের সমস্যায় ডোজ পরিবর্তনের প্রয়োজন নেই। তবে গুরুতর যকৃতের অকার্যকারিতা (Child-Pugh C)-তে Rimegepant-এর রক্তের মাত্রা অনেক বেড়ে যায়, তাই এ ধরনের রোগীদের ক্ষেত্রে ব্যবহার এড়ানো উচিত।
কিডনির অকার্যকারিতা: মৃদু, মাঝারি বা গুরুতর কিডনি সমস্যায় ডোজ পরিবর্তনের প্রয়োজন নেই। তবে শেষ পর্যায়ের কিডনি রোগী বা ডায়ালাইসিসে থাকা রোগীদের ক্ষেত্রে এটি যথেষ্টভাবে পরীক্ষা করা হয়নি। তাই CrCl <15 mL/min হলে ব্যবহার এড়ানো উচিত।
মাত্রাধিকত্যা
Rimegepant অতিরিক্ত মাত্রায় সেবনের বিষয়ে সীমিত তথ্য রয়েছে। অতিরিক্ত সেবনের ক্ষেত্রে সাধারণ সহায়ক চিকিৎসা, গুরুত্বপূর্ণ শারীরিক লক্ষণ পর্যবেক্ষণ এবং রোগীর ক্লিনিক্যাল অবস্থা পর্যবেক্ষণ করতে হবে। এর জন্য নির্দিষ্ট কোনো প্রতিষেধক নেই। রক্তে উচ্চ প্রোটিন বন্ধনের কারণে ডায়ালাইসিসের মাধ্যমে উল্লেখযোগ্য পরিমাণ ওষুধ অপসারণ সম্ভব নয়।
সংরক্ষণ
২৫°সে. তাপমাত্রার নিচে, আলো ও আর্দ্রতা থেকে দূরে সংরক্ষণ করুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
সাধারণ প্রশ্ন
রাইমেজাপ্যান্ট কিসের ওষুধ?
রাইমেজাপ্যান্ট এর কাজ কি?
রাইমেজাপ্যান্ট এর পার্শ্বপ্রতিক্রিয়া গুলো কি কি?
রাইমেজাপ্যান্ট বেশি খেলে কি হয়?
গর্ভাবস্থায় রাইমেজাপ্যান্ট খাওয়া যাবে কি?
No available drugs found