প্রাপ্তবয়স্ক হার্ট ফেইলিউর: প্রস্তাবিত প্রাথমিক ডোজ হলো ৪৯/৫১ মি.গ্রা. দিনে ২ বার মুখে সেবন। রোগীর সহ্যশক্তি অনুযায়ী ২ থেকে ৪ সপ্তাহ পর ডোজ দ্বিগুণ করে ৯৭/১০৩ মি.গ্রা. দিনে ২ বার মেইনটেন্যান্স ডোজে নিতে হবে।
নিম্নলিখিত ক্ষেত্রে প্রাথমিক ডোজ ২৪/২৬ মি.গ্রা. দিনে ২ বার করতে হবে:
- যেসব রোগী বর্তমানে angiotensin-converting enzyme inhibitor (ACEi) বা angiotensin II receptor blocker (ARB) গ্রহণ করছেন না অথবা আগে কম ডোজ গ্রহণ করেছেন।
- গুরুতর কিডনি অকার্যকারিতা রোগী।
- মাঝারি লিভার অকার্যকারিতা রোগী।
শিশুদের হার্ট ফেইলিউর: ১ বছর বা তার বেশি বয়সী শিশুদের জন্য ডোজ নিচের টেবিল অনুযায়ী। প্রস্তাবিত ডোজ দিনে ২ বার মুখে সেবন করতে হবে। রোগীর সহ্যশক্তি অনুযায়ী প্রতি ২ সপ্তাহে ডোজ সমন্বয় করতে হবে।
ডোজ টাইট্রেশন (Recommended Dose Titration)
৪০ কেজির কম শিশু:
- শুরু: ১.৬ মি.গ্রা./কেজি
- দ্বিতীয়: ২.৩ মি.গ্রা./কেজি
- চূড়ান্ত: ৩.১ মি.গ্রা./কেজি
৪০ কেজি বা তার বেশি কিন্তু ৫০ কেজির কম শিশু:
- শুরু: ২৪/২৬ মি.গ্রা.
- দ্বিতীয়: ৪৯/৫১ মি.গ্রা.
- চূড়ান্ত: ৪৯/৫১ মি.গ্রা.
৫০ কেজি বা তার বেশি শিশু:
- শুরু: ৪৯/৫১ মি.গ্রা.
- দ্বিতীয়: ৭২/৭৮ মি.গ্রা.
- চূড়ান্ত: ৯৭/১০৩ মি.গ্রা.