Loading...

সাইক্লেসোনাইড (নাজাল স্প্রে)

Generic Medicine
নির্দেশনা

সাইক্লেসোনাইড নাজাল স্প্রে ৬ বছর বা তদূর্ধ্ব বয়সীদের সিজনাল অ্যালার্জিক রাইনাইটিসের উপসর্গের চিকিৎসায় এবং ১২ বছর বা তদূর্ধ্ব বয়সীদের পারেনিয়াল অ্যালার্জিক রাইনাইটিসের চিকিৎসায় ব্যবহৃত হয়।

ফার্মাকোলজি

সাইক্লেসোনাইড নাজাল স্প্রে একটি কর্টিকোস্টেরয়েড, যা অ্যান্টি-ইনফ্ল্যামেটরি কার্যকারিতা প্রদান করে। এটি একটি জলীয় সাসপেনশন আকারে তৈরি, যা মিটারড স্প্রে পাম্পের মাধ্যমে নাকের মিউকোসায় প্রয়োগ করা হয়। প্রথমবার ব্যবহারের আগে বা ৪ দিন বা তার বেশি সময় ব্যবহার না করলে স্প্রে পাম্প প্রাইম করা প্রয়োজন।

মাত্রা ও সেবনবিধি

প্রতিটি নাসারন্ধ্রে দিনে একবার ১ স্প্রে (৫০ মাইক্রোগ্রাম/স্প্রে)। দৈনিক সর্বোচ্চ ডোজ প্রতিটি নাসারন্ধ্রে ২ স্প্রে (মোট ২০০ মাইক্রোগ্রাম/দিন) অতিক্রম করা যাবে না।

প্রাইমিং নির্দেশনা: প্রথমবার ব্যবহারের আগে বা টানা ৪ দিন ব্যবহার না করলে বোতল হালকাভাবে ঝাঁকিয়ে ৮ বার চাপ দিয়ে স্প্রে প্রস্তুত করুন।

প্রয়োগবিধি

নাসাল স্প্রে ব্যবহারের নিয়ম-

  • বোতল হালকাভাবে ঝাঁকিয়ে ডাস্ট কভার খুলুন।
  • নোজলের দুই পাশে তর্জনী ও মধ্যমা এবং নিচে বুড়ো আঙুল দিয়ে ধরে চাপ দিন যতক্ষণ না সূক্ষ্ম স্প্রে বের হয়। প্রথমবার বা দীর্ঘদিন ব্যবহার না করলে কয়েকবার চাপ দিন।
  • নাক হালকাভাবে ঝেড়ে পরিষ্কার করুন।
  • এক নাসারন্ধ্র বন্ধ করে অন্যটিতে অ্যাপ্লিকেটর প্রবেশ করান। মাথা সামান্য সামনে ঝুঁকিয়ে নাক দিয়ে শ্বাস নিতে নিতে স্প্রে চাপুন।
  • মুখ দিয়ে শ্বাস ছাড়ুন।
  • প্রয়োজন অনুযায়ী একই/অন্য নাসারন্ধ্রে পুনরাবৃত্তি করুন।

পরিষ্কার করার নিয়ম-

  • ডাস্ট কভার খুলুন।
  • অ্যাপ্লিকেটর খুলে নিন।
  • গরম পানিতে ধুয়ে ফেলুন।
  • অতিরিক্ত পানি ঝেড়ে স্বাভাবিক তাপমাত্রায় শুকান (অতিরিক্ত তাপ নয়)।
  • পুনরায় সেট করে কভার লাগান।
পার্শ্ব প্রতিক্রিয়া

সাইক্লেসোনাইড নাজাল স্প্রে শরীরে খুব কম শোষিত হয়, তাই সাধারণত পার্শ্বপ্রতিক্রিয়া কম দেখা যায়। তবে কিছু ক্ষেত্রে মাথাব্যথা, মাথা ঘোরা, নাক দিয়ে রক্ত পড়া, নাক বন্ধ থাকা বা কানে অস্বস্তি হতে পারে।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

প্রেগন্যান্সি ক্যাটাগরি C। গর্ভাবস্থায় শুধুমাত্র তখনই ব্যবহার করা উচিত যখন সম্ভাব্য উপকার ভ্রূণের সম্ভাব্য ঝুঁকির চেয়ে বেশি হয়। এটি মানব দুধে নিঃসৃত হয় কিনা জানা যায়নি। যেহেতু অন্যান্য কর্টিকোস্টেরয়েড দুধে নিঃসৃত হয়, তাই স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত।

সতর্কতা

শ্বাসতন্ত্রের সক্রিয় বা সুপ্ত টিউবারকুলোসিস, চিকিৎসাবিহীন ছত্রাক, ব্যাকটেরিয়া বা সিস্টেমিক ভাইরাল সংক্রমণ, অথবা চোখের হারপিস সিমপ্লেক্স থাকলে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। খুব কম ক্ষেত্রে নাজাল সেপটাম পারফোরেশন, ক্যাটারাক্ট ও গ্লুকোমা রিপোর্ট করা হয়েছে। Candida albicans দ্বারা নাক ও গলার স্থানীয় সংক্রমণও বিরলভাবে দেখা গেছে। নির্ধারিত ডোজে সিস্টেমিক প্রভাব কম হলেও বেশি ডোজে ঝুঁকি বাড়তে পারে; তাই নির্ধারিত ডোজের বেশি ব্যবহার এড়িয়ে চলা উচিত।

থেরাপিউটিক ক্লাস

রেসপিরেটরি কর্টিকোস্টেরয়েডস

সংরক্ষণ

৩০°C এর নিচে সংরক্ষণ করুন। ফ্রিজে রাখবেন না। আলো ও আর্দ্রতা থেকে দূরে রাখুন। চোখে লাগা এড়িয়ে চলুন। শিশুদের নাগালের বাইরে রাখুন। বোতলটি ১২০ বার ব্যবহার বা পাউচ খোলার ৪ মাস পর ফেলে দিতে হবে।

সাধারণ প্রশ্ন

সাইক্লেসোনাইড (নাজাল স্প্রে) কিসের ওষুধ?

সাইক্লেসোনাইড (নাজাল স্প্রে) এর কাজ কি?

সাইক্লেসোনাইড (নাজাল স্প্রে) এর পার্শ্বপ্রতিক্রিয়া গুলো কি কি?

সাইক্লেসোনাইড (নাজাল স্প্রে) বেশি ব্যবহার করলে কি হয়?

গর্ভাবস্থায় সাইক্লেসোনাইড (নাজাল স্প্রে) ব্যবহার করা যাবে কি?

No available drugs found

  View in English