প্রাপ্তবয়স্ক
মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার:
- প্রারম্ভিক ডোজ: ৫০ মি.গ্রা.
- থেরাপিউটিক রেঞ্জ: ৫০–২০০ মি.গ্রা.
অবসেসিভ-কম্পালসিভ ডিসঅর্ডার:
- প্রারম্ভিক ডোজ: ৫০ মি.গ্রা.
- থেরাপিউটিক রেঞ্জ: ৫০–২০০ মি.গ্রা.
প্যানিক ডিসঅর্ডার, পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার:
- প্রারম্ভিক ডোজ: ২৫ মি.গ্রা.
- থেরাপিউটিক রেঞ্জ: ৫০–২০০ মি.গ্রা.
পেডিয়াট্রিক রোগী (৬–১২ বছর বয়স)-
অবসেসিভ-কম্পালসিভ ডিসঅর্ডার:
- প্রারম্ভিক ডোজ: ২৫ মি.গ্রা.
- থেরাপিউটিক রেঞ্জ: ৫০–২০০ মি.গ্রা.
ডোজ পরিবর্তনের মধ্যে সুপারিশকৃত বিরতি হলো এক সপ্তাহ।
প্রিমেনস্ট্রুয়াল ডিসফোরিক ডিসঅর্ডার (PMDD): PMDD এর প্রারম্ভিক ডোজ হলো ৫০ মি.গ্রা./দিন। Sertraline ধারাবাহিকভাবে (মাসিক চক্রের পুরো সময় প্রতিদিন) অথবা ইন্টারমিটেন্টভাবে (প্রত্যাশিত মাসিক শুরু হওয়ার ১৪ দিন আগে দৈনিক ডোজ শুরু করে মাসিক শুরু পর্যন্ত চালিয়ে যাওয়া) ব্যবহার করা যেতে পারে। প্রতিটি নতুন চক্রে ইন্টারমিটেন্ট ডোজ পুনরাবৃত্তি করতে হবে।
- ধারাবাহিক: যেসব রোগী ৫০ মি.গ্রা. ডোজে সাড়া দেয় না, তারা প্রতি মাসিক চক্রে ৫০ মি.গ্রা. করে বাড়িয়ে সর্বোচ্চ ১৫০ মি.গ্রা./দিন পর্যন্ত উপকৃত হতে পারে।
- ইন্টারমিটেন্ট: যেসব রোগী ৫০ মি.গ্রা. ডোজে সাড়া দেয় না, তারা পরবর্তী মাসিক চক্রে (এবং পরবর্তী চক্রগুলোতে) ডোজ বাড়িয়ে সর্বোচ্চ ১০০ মি.গ্রা./দিন পর্যন্ত উপকৃত হতে পারে।