Sevelamer Hydrochloride এন্ড-স্টেজ রেনাল ডিজিজ (ESRD) আক্রান্ত রোগীদের রক্তে ফসফরাসের মাত্রা কমানোর জন্য নির্দেশিত।
সেভেলামার হাইড্রোক্লোরাইড
Generic Medicineফার্মাকোলজি
Sevelamer Hydrochloride ডায়ালাইসিসে থাকা দীর্ঘমেয়াদি কিডনি রোগ (CKD) আক্রান্ত রোগীদের রক্তে ফসফরাস নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়। রক্তে ফসফরাস বেড়ে গেলে বা অনিয়ন্ত্রিত হাইপারফসফাটেমিয়া হলে সেকেন্ডারি হাইপারপ্যারাথাইরয়েডিজম, রেনাল বোন ডিজিজ, রক্তনালী ও নরম টিস্যুর ক্যালসিফিকেশন এবং হৃদরোগের ঝুঁকি বাড়ে। এটি একটি অ-শোষিত, ক্যালসিয়াম ও অ্যালুমিনিয়াম-মুক্ত পলিমার ভিত্তিক ফসফেট বাইন্ডার। যেহেতু এটি শরীরে শোষিত হয় না, তাই ক্যালসিয়াম বা অ্যালুমিনিয়াম বিষক্রিয়ার ঝুঁকি থাকে না। খাবারের সাথে গ্রহণ করলে এটি অন্ত্রে খাদ্য ফসফেটের সাথে যুক্ত হয়ে এর শোষণ কমিয়ে দেয়।
মাত্রা ও সেবনবিধি
যেসব রোগী ফসফেট বাইন্ডার গ্রহণ করছেন না: Sevelamer এর সুপারিশকৃত প্রারম্ভিক ডোজ হলো ৮০০ থেকে ১৬০০ মি.গ্রা., যা ৪০০ মি.গ্রা. Sevelamer ট্যাবলেটের ২ থেকে ৪টি হিসেবে খাবারের সাথে, সিরাম ফসফরাসের মাত্রা অনুযায়ী প্রদান করা যেতে পারে। হাইপারফসফেটেমিয়ার রোগীদের জন্য Renophos 400 এর সুপারিশ নিচে দেওয়া হলো-
ডায়ালাইসিস রোগীদের জন্য প্রারম্ভিক ডোজ (যারা কোনো ফসফেট বাইন্ডার গ্রহণ করছেন না):
- সিরাম ফসফরাস >5.5 এবং <7.5 mg/dL: ৮০০ মি.গ্রা. (২টি ট্যাবলেট) দিনে তিনবার খাবারের সাথে
- সিরাম ফসফরাস ≥7.5 এবং <9.0 mg/dL: ১২০০ মি.গ্রা. (৩টি ট্যাবলেট) দিনে তিনবার খাবারের সাথে
- সিরাম ফসফরাস ≥9.0 mg/dL: ১৬০০ মি.গ্রা. (৪টি ট্যাবলেট) দিনে তিনবার খাবারের সাথে
ক্যালসিয়াম অ্যাসিটেট থেকে Sevelamer-এ পরিবর্তন করা ডায়ালাইসিস রোগীদের জন্য প্রারম্ভিক ডোজ:
- ক্যালসিয়াম অ্যাসিটেট ৬৬৭ মি.গ্রা. (১টি ট্যাবলেট): Sevelamer ৮০০ মি.গ্রা. (২টি ট্যাবলেট)
- ক্যালসিয়াম অ্যাসিটেট ১৩৩৪ মি.গ্রা. (২টি ট্যাবলেট): Sevelamer ১২০০ মি.গ্রা. (৩টি ট্যাবলেট)
- ক্যালসিয়াম অ্যাসিটেট ২০০১ মি.গ্রা. (৩টি ট্যাবলেট): Sevelamer ২০০০ মি.গ্রা. (৫টি ট্যাবলেট)
ডোজ সমন্বয় নির্দেশিকা:
- সিরাম ফসফরাস >5.5 mg/dL: প্রতি ২ সপ্তাহ অন্তর প্রতি খাবারে ৪০০ মি.গ্রা. (১টি ট্যাবলেট) করে বাড়াতে হবে
- সিরাম ফসফরাস 3.5-5.5 mg/dL: বর্তমান ডোজ বজায় রাখতে হবে
- সিরাম ফসফরাস <3.5 mg/dL: প্রতি খাবারে ৪০০ মি.গ্রা. (১টি ট্যাবলেট) করে কমাতে হবে
Sevelamer গ্রহণকারী সকল রোগীর জন্য ডোজ সমন্বয়: সিরাম ফসফরাসের মাত্রার উপর ভিত্তি করে ডোজ সমন্বয় করতে হবে, যার লক্ষ্য হলো সিরাম ফসফরাস 5.5 mg/dl বা তার নিচে নামিয়ে আনা। প্রয়োজনে প্রতি ২ সপ্তাহ অন্তর প্রতি খাবারে এক ট্যাবলেট করে ডোজ বাড়ানো বা কমানো যেতে পারে।
ঔষধের মিথষ্ক্রিয়া
Sevelamer ciprofloxacin, digoxin, warfarin, enalapril, metoprolol এবং আয়রন প্রস্তুতির সাথে ওষুধ-ওষুধ পারস্পরিক ক্রিয়া নিয়ে মানব গবেষণায় পরীক্ষা করা হয়েছে।
প্রতিনির্দেশনা
হাইপোফসফাটেমিয়া, অন্ত্রের বাধা (bowel obstruction) অথবা sevelamer hydrochloride বা এর যেকোনো উপাদানের প্রতি অতিসংবেদনশীলতা থাকলে Sevelamer ব্যবহার করা যাবে না।
পার্শ্ব প্রতিক্রিয়া
Sevelamer ব্যবহারে বদহজম, পেরিটোনাইটিস, ডায়রিয়া, বমিভাব, কোষ্ঠকাঠিন্য, চুলকানি, পেট ফাঁপা, বমি, ক্লান্তি, ক্ষুধামন্দা এবং জয়েন্টে ব্যথা হতে পারে। বিরল ক্ষেত্রে ইলিয়াস, অন্ত্রের বাধা এবং অন্ত্র ফেটে যাওয়ার মতো জটিলতা দেখা দিতে পারে।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে
প্রেগন্যান্সি ক্যাটাগরি C। গর্ভবতী বা স্তন্যদানকারী নারীদের ক্ষেত্রে পর্যাপ্ত ও নিয়ন্ত্রিত গবেষণা নেই। সম্ভাব্য উপকার ঝুঁকির চেয়ে বেশি হলে তবেই গর্ভাবস্থা বা স্তন্যদানকালে Sevelamer ব্যবহার করা উচিত।
সতর্কতা
গিলতে সমস্যা, গুরুতর গ্যাস্ট্রোইনটেস্টাইনাল চলাচলজনিত সমস্যা (যেমন গুরুতর কোষ্ঠকাঠিন্য), অথবা বড় ধরনের গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সার্জারি করা রোগীদের ক্ষেত্রে Sevelamer-এর নিরাপত্তা ও কার্যকারিতা নিশ্চিত নয়। তাই এসব ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করা উচিত।
মাত্রাধিকত্যা
এখন পর্যন্ত Sevelamer-এর ওভারডোজের কোনো রিপোর্ট পাওয়া যায়নি। যেহেতু এটি শরীরে শোষিত হয় না, তাই সিস্টেমিক টক্সিসিটির ঝুঁকি খুবই কম।
থেরাপিউটিক ক্লাস
এন্ড-স্টেজ রেনাল ডিজিজ (ESRD) রোগীদের রক্তে ফসফরাস কমানোর ওষুধ
সাধারণ প্রশ্ন
সেভেলামার হাইড্রোক্লোরাইড (Sevelamer Hydrochloride) কিসের ওষুধ?
সেভেলামার হাইড্রোক্লোরাইড এর কাজ কি?
সেভেলামার হাইড্রোক্লোরাইড এর পার্শ্বপ্রতিক্রিয়া গুলো কি কি?
সেভেলামার হাইড্রোক্লোরাইড বেশি খেলে কি হয়?
গর্ভাবস্থায় সেভেলামার হাইড্রোক্লোরাইড খাওয়া যাবে কি?
No available drugs found