একক ও যৌথ চিকিৎসা: Sitagliptin প্রাপ্তবয়স্ক টাইপ ২ ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করতে খাদ্য নিয়ন্ত্রণ ও ব্যায়ামের সাথে ব্যবহার করা হয়।
গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা: টাইপ ১ ডায়াবেটিস বা ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসের চিকিৎসায় Sitagliptin ব্যবহার করা উচিত নয়, কারণ এ ক্ষেত্রে এটি কার্যকর নয়। যেসব রোগীর আগে Pancreatitis ছিল, তাদের উপর এ ওষুধের পর্যাপ্ত গবেষণা নেই এবং এই ওষুধ ব্যবহারে তাদের ঝুঁকি বাড়ে কিনা তা নিশ্চিত নয়।