ক্লাসকোটেরোন ক্রিম একটি অ্যান্ড্রোজেন রিসেপ্টর ইনহিবিটর, যা ১২ বছর বা তার বেশি বয়সী রোগীদের অ্যাকনে ভালগারিসের টপিকাল চিকিৎসায় ব্যবহৃত হয়।
ক্লাসকোটেরোন
Generic Medicineফার্মাকোলজি
ক্লাসকোটেরোন (কর্টেক্সোলোন ১৭ α-প্রোপিওনেট) একটি নতুন অ্যান্ড্রোজেন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, যা অ্যান্ড্রোজেন রিসেপ্টরের সাথে উচ্চ আকর্ষণ সহকারে যুক্ত হয়। এটি অ্যান্ড্রোজেনের সাথে প্রতিযোগিতা করে রিসেপ্টরের সাথে যুক্ত হয়ে অ্যাকনে সৃষ্টির সাথে সম্পর্কিত সিগনালিং পথগুলো যেমন সেবাসিয়াস গ্রন্থির বৃদ্ধি, অতিরিক্ত সিবাম উৎপাদন এবং প্রদাহকে বাধা দেয়।
অ্যাকনে একটি বহুমাত্রিক ত্বকের সমস্যা, যা অতিরিক্ত সিবাম উৎপাদন, এপিথেলিয়াল কোষের অস্বাভাবিক কেরাটিনাইজেশন, ব্যাকটেরিয়ার বৃদ্ধি এবং প্রদাহ দ্বারা চিহ্নিত। টেস্টোস্টেরন ও ডাইহাইড্রোটেস্টোস্টেরন (DHT) এর মতো প্রাকৃতিক অ্যান্ড্রোজেন পুরুষ ও নারী উভয়ের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যখন DHT অ্যান্ড্রোজেন রিসেপ্টরের সাথে যুক্ত হয়, তখন এই কমপ্লেক্স নিউক্লিয়াসে গিয়ে অ্যাকনে সংশ্লিষ্ট জিনের ট্রান্সক্রিপশন সক্রিয় করে, যার মধ্যে সেবোসাইটের বৃদ্ধি, অতিরিক্ত সিবাম উৎপাদন এবং ইনফ্ল্যামেটরি সাইটোকাইন উৎপাদন অন্তর্ভুক্ত। ক্লাসকোটেরোন এই প্রক্রিয়াকে বাধা দেয় অ্যান্ড্রোজেন রিসেপ্টর সক্রিয়তা এবং পরবর্তী সিগনালিং বন্ধ করার মাধ্যমে।
অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেসিয়া একটি অ্যান্ড্রোজেন-নির্ভর এবং উচ্চমাত্রায় জেনেটিক অবস্থা। DHT স্ক্যাল্পের ডার্মাল পাপিলা কোষে থাকা অ্যান্ড্রোজেন রিসেপ্টরের সাথে যুক্ত হয়ে এমন জিনের কার্যক্রম শুরু করে যা চুল পড়ার কারণ হয়। ক্লাসকোটেরোন DHT এবং অ্যান্ড্রোজেন রিসেপ্টরের মধ্যকার সংযোগকে বাধা দিয়ে এই প্রক্রিয়াটি কমায় এবং IL-6 সংশ্লেষণ হ্রাস করে।
মাত্রা ও সেবনবিধি
আক্রান্ত স্থানটি আলতোভাবে পরিষ্কার করে তারপর Clascoterone cream-এর একটি পাতলা সমান স্তর (প্রায় ১ গ্রাম) দিনে ২ বার সকালে ও সন্ধ্যায় লাগাতে হবে। চোখ, মুখ বা অন্যান্য মিউকাস মেমব্রেনে ভুলবশত লাগা থেকে বিরত থাকতে হবে। যদি মিউকাস মেমব্রেনে লাগে, তাহলে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে বা চিকিৎসকের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।
শিশু ও কিশোরদের ক্ষেত্রে ব্যবহার: ১২ বছরের কম বয়সী শিশুদের মধ্যে acne vulgaris-এর টপিক্যাল চিকিৎসায় Clascoterone cream-এর নিরাপত্তা ও কার্যকারিতা প্রতিষ্ঠিত নয়।
ঔষধের মিথষ্ক্রিয়া
ক্লাসকোটেরোন ক্রিমের ঔষধ-ঔষধ পারস্পরিক ক্রিয়া মূল্যায়নের জন্য কোনো ক্লিনিক্যাল গবেষণা পরিচালিত হয়নি।
প্রতিনির্দেশনা
ক্লাসকোটেরোন ক্রিমের ব্যবহারে নিষেধাজ্ঞা সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
পার্শ্ব প্রতিক্রিয়া
সবচেয়ে সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়াগুলো (প্রায় ৭% থেকে ১২% রোগীর মধ্যে দেখা যায়) হলো ত্বকের লালচে ভাব (এরিথেমা), চুলকানি এবং ত্বকের খোসা ওঠা বা শুষ্কতা। এছাড়াও ৩% এর বেশি রোগীর ক্ষেত্রে ফোলা (এডিমা), জ্বালাপোড়া এবং চুলকানি অনুভূত হতে পারে।
ক্লিনিক্যাল ট্রায়াল বিভিন্ন পরিবেশে পরিচালিত হওয়ায় এখানে পাওয়া পার্শ্বপ্রতিক্রিয়ার হার অন্য ঔষধের সাথে সরাসরি তুলনা করা যায় না এবং বাস্তব ব্যবহারে ভিন্ন হতে পারে।
দুটি অভিন্ন মাল্টিসেন্টার, র্যান্ডমাইজড, ডাবল-ব্লাইন্ড, ভেহিকল-কন্ট্রোল্ড ট্রায়ালে ১২ বছর বা তার বেশি বয়সী ১৪২১ জন অ্যাকনে ভালগারিস রোগী ১২ সপ্তাহ ধরে দিনে দুইবার ক্লাসকোটেরোন ক্রিম বা ভেহিকল ব্যবহার করেন। এদের মধ্যে ৬২% নারী এবং ৩৮% পুরুষ ছিল; ৯১% ককেশিয়ান এবং গড় বয়স ছিল ১৯.৭ বছর।
লোকাল ত্বকের প্রতিক্রিয়া যেমন ফোলা, লালচে ভাব, চুলকানি, ত্বকের খোসা ওঠা বা শুষ্কতা, ত্বকের পাতলা হয়ে যাওয়া, জ্বালাপোড়া, স্ট্রাইয়ে রুব্রে এবং টেল্যাঞ্জিয়েক্টাসিয়া ১২ সপ্তাহের চিকিৎসাকালে দেখা গেছে এবং ভেহিকল গ্রুপের সাথে প্রায় একই হারে ঘটেছে।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে
গর্ভবতী নারীদের ক্ষেত্রে ক্লাসকোটেরোন ক্রিম ব্যবহারের উপর পর্যাপ্ত তথ্য নেই, তাই জন্মগত ত্রুটি, গর্ভপাত বা মা ও ভ্রূণের ওপর সম্ভাব্য ঝুঁকি নির্ধারণ করা সম্ভব নয়। এছাড়াও এটি বা এর মেটাবোলাইট মায়ের দুধে উপস্থিত হয় কিনা বা দুধ উৎপাদন ও শিশুর ওপর এর প্রভাব সম্পর্কে কোনো তথ্য নেই।
সতর্কতা
- স্থানীয় জ্বালাপোড়া: চুলকানি, জ্বালাপোড়া, ত্বকের লালচে ভাব বা খোসা ওঠা হতে পারে। এ ধরনের সমস্যা হলে ব্যবহার কমাতে বা বন্ধ করতে হবে।
- হাইপোথ্যালামিক-পিটুইটারি-অ্যাড্রেনাল (HPA) অক্ষ দমন হতে পারে।
- শিশু রোগীরা সিস্টেমিক টক্সিসিটির প্রতি বেশি সংবেদনশীল হতে পারে।
- হাইপারক্যালেমিয়া: কিছু রোগীর ক্ষেত্রে ক্লিনিক্যাল ট্রায়ালে রক্তে পটাশিয়ামের মাত্রা বৃদ্ধি দেখা গেছে।
মাত্রাধিকত্যা
ক্লাসকোটেরোন অতিরিক্ত মাত্রায় ব্যবহারের কোনো অভিজ্ঞতা রিপোর্ট করা হয়নি।
থেরাপিউটিক ক্লাস
অ্যাকনে ট্রিটমেন্ট প্রিপারেশনস
সংরক্ষণ
ডোজ ও ব্যবহারের বিস্তারিত জানতে প্যাকেটের ভিতরের লিফলেট দেখুন। এই ঔষধ শুধুমাত্র রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশনে প্রদানযোগ্য। আলো থেকে সুরক্ষিত ও শুষ্ক স্থানে সংরক্ষণ করুন। বিতরণের আগে ২°–৮°C তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে। ব্যবহারের সময় ২০°–২৫°C তাপমাত্রায় সর্বোচ্চ ৯০ দিন রাখা যাবে। শিশুদের নাগালের বাইরে রাখুন।
সাধারণ প্রশ্ন
ক্লাসকোটেরোন কিসের ওষুধ?
ক্লাসকোটেরোন এর কাজ কি?
ক্লাসকোটেরোন এর পার্শ্বপ্রতিক্রিয়া গুলো কি কি?
ক্লাসকোটেরোন বেশি ব্যবহার করলে কি হয়?
গর্ভাবস্থায় ক্লাসকোটেরোন ব্যবহার করা যাবে কি?
No available drugs found