এই কম্বিনেশন নাসাল স্প্রে অ্যালার্জিক রাইনাইটিস (যেমন হে ফিভার ও পারিনিয়াল রাইনাইটিস) প্রতিরোধ ও চিকিৎসায় ব্যবহৃত হয়, বিশেষ করে যখন নাক বন্ধ (nasal congestion) থাকে।
সোডিয়াম ক্রোমোগ্লাইকেট + জাইলোমেটাজলিন হাইড্রোক্লোরাইড
Generic Medicineফার্মাকোলজি
Xylometazoline Hydrochloride একটি sympathomimetic ওষুধ, যা alpha-adrenergic receptor উদ্দীপিত করে রক্তনালীর সংকোচন ঘটায়। ফলে নাকের congestion কমে যায় এবং শ্বাস নিতে সুবিধা হয়।
Sodium Cromoglicate মূলত নাসার মিউকোসায় স্থানীয়ভাবে কাজ করে। এটি Type-I অ্যালার্জিক প্রতিক্রিয়ার mediator যেমন histamine ও SRS-A নিঃসরণ প্রতিরোধ করে। এটি IgE binding বা antigen interaction বন্ধ করে না, বরং প্রতিক্রিয়ার পর mediator নিঃসরণ কমায়। এছাড়া Type-III (late allergic/Arthus) প্রতিক্রিয়াও আংশিকভাবে প্রতিরোধ করে।
মাত্রা ও সেবনবিধি
প্রাপ্তবয়স্ক (বয়স্কসহ) এবং শিশু: প্রতিটি নাসারন্ধ্রে ১টি স্প্রে করে দিনে ৪ বার।
নাসাল স্প্রে ব্যবহারের নিয়ম
- বোতলটি আলতোভাবে ঝাঁকিয়ে ডাস্ট কভার খুলে ফেলুন।
- তর্জনী ও মধ্যমা আঙুল দিয়ে নোজলের দুই পাশে এবং বুড়ো আঙুল দিয়ে নিচে ধরে রাখুন। সূক্ষ্ম স্প্রে বের না হওয়া পর্যন্ত চাপ দিন। প্রথমবার ব্যবহার করলে বা ১ সপ্তাহ বা তার বেশি ব্যবহার না করলে সূক্ষ্ম স্প্রে বের হওয়া পর্যন্ত কয়েকবার চাপ দিন।
- নাক পরিষ্কার করে নিন।
- একটি নাসারন্ধ্র বন্ধ করে অন্যটিতে অ্যাপ্লিকেটর প্রবেশ করান। মাথা সামান্য সামনে ঝুঁকিয়ে স্প্রে সোজা রাখুন। নাক দিয়ে শ্বাস নিন এবং শ্বাস নেওয়ার সময় একবার চাপ দিয়ে স্প্রে ছাড়ুন।
- মুখ দিয়ে শ্বাস ছাড়ুন।
- একই বা অন্য নাসারন্ধ্রে একইভাবে পরবর্তী ডোজ ব্যবহার করুন।
পরিষ্কার করা
- নাসাল স্প্রে সপ্তাহে অন্তত একবার পরিষ্কার করতে হবে। পদ্ধতি হলো—
- ডাস্ট কভার খুলুন।
- অ্যাপ্লিকেটর আলতো করে খুলে ফেলুন।
- গরম পানিতে অ্যাপ্লিকেটর ও ডাস্ট কভার ধুয়ে নিন।
- অতিরিক্ত পানি ঝেড়ে স্বাভাবিকভাবে শুকাতে দিন। অতিরিক্ত তাপ ব্যবহার করবেন না।
- পুনরায় অ্যাপ্লিকেটর বসিয়ে ডাস্ট কভার লাগিয়ে দিন।
প্রতিনির্দেশনা
এই ওষুধের যেকোনো উপাদানের প্রতি অতিসংবেদনশীলতা থাকলে এটি ব্যবহার করা যাবে না।
পার্শ্ব প্রতিক্রিয়া
গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া সাধারণত দেখা যায় না। প্রথম দিনে নাকের ভেতরে হালকা জ্বালা হতে পারে। Sodium Cromoglicate এককভাবে ব্যবহারে বিরল ক্ষেত্রে শ্বাসকষ্ট ও বুকে চাপ অনুভূতি দেখা দিতে পারে। Xylometazoline Hydrochloride কম মাত্রায় থাকায় হালকা পার্শ্বপ্রতিক্রিয়া যেমন নাক জ্বালা, শুষ্কতা, হাঁচি, মাথাব্যথা, অনিদ্রা, ঘুমঘুম ভাব এবং হৃদস্পন্দন বেড়ে যাওয়া হতে পারে।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে
সব ওষুধের মতোই গর্ভাবস্থায়, বিশেষ করে প্রথম তিন মাসে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে।
সতর্কতা
দীর্ঘ সময় বা অতিরিক্ত ব্যবহার করলে rebound congestion বা drug-induced rhinitis হতে পারে।
থেরাপিউটিক ক্লাস
মাস্ট সেল স্ট্যাবিলাইজার
সংরক্ষণ
৩০° সেলসিয়াসের নিচে, আলো ও আর্দ্রতা থেকে দূরে সংরক্ষণ করুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।
সাধারণ প্রশ্ন
Sodium Cromoglicate + Xylometazoline Hydrochloride কিসের ওষুধ?
Sodium Cromoglicate + Xylometazoline Hydrochloride এর কাজ কি?
Sodium Cromoglicate + Xylometazoline Hydrochloride এর পার্শ্বপ্রতিক্রিয়া গুলো কি কি?
Sodium Cromoglicate + Xylometazoline Hydrochloride বেশি ব্যবহার করলে কি হয়?
Sodium Cromoglicate + Xylometazoline Hydrochloride কি গর্ভবতী মায়েদের জন্য নিরাপদ?
No available drugs found