Loading...

ক্লোনিডিন হাইড্রোক্লোরাইড

Generic Medicine
নির্দেশনা

Clonidine Hydrochloride উচ্চ রক্তচাপ (হাইপারটেনশন) নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়। এটি এককভাবে অথবা অন্যান্য অ্যান্টি-হাইপারটেনসিভ ঔষধের সাথে ব্যবহার করা যেতে পারে। এছাড়াও এটি মেনোপজজনিত ফ্লাশিং, ওপিওয়েড উইথড্রয়াল এবং অ্যালকোহল উইথড্রয়াল সিনড্রোমের চিকিৎসায় ব্যবহৃত হয়। ক্লোনিডিন হাইড্রোক্লোরাইডের এক্সটেন্ডেড-রিলিজ ট্যাবলেট ADHD (Attention Deficit Hyperactivity Disorder) এর একক চিকিৎসা হিসেবে ব্যবহৃত হয়।

ফার্মাকোলজি

Clonidine Hydrochloride ব্রেইনস্টেমে আলফা-অ্যাড্রেনোরিসেপ্টর উদ্দীপিত করে কাজ করে। তাৎক্ষণিক-রিলিজ ক্লোনিডিন মুখে গ্রহণের পর ৩০ থেকে ৬০ মিনিটের মধ্যে রক্তচাপ কমতে শুরু করে এবং ২ থেকে ৪ ঘণ্টার মধ্যে সর্বোচ্চ প্রভাব দেখা যায়। কিডনির রক্তপ্রবাহ এবং গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট সাধারণত অপরিবর্তিত থাকে। স্বাভাবিক পোস্টুরাল রিফ্লেক্স অক্ষুণ্ণ থাকে, তাই অর্থোস্ট্যাটিক উপসর্গ সাধারণত মৃদু এবং কম দেখা যায়।

মাত্রা ও সেবনবিধি

প্রাপ্তবয়স্ক: রোগীর ব্যক্তিগত রক্তচাপের প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে ক্লোনিডিনের ডোজ সমন্বয় করতে হবে।

প্রাথমিক ডোজ: ০.১ মি.গ্রা. দিনে দুইবার (সকাল ও শোবার সময়)। বয়স্ক রোগীরা কম প্রাথমিক ডোজ থেকে উপকৃত হতে পারেন।

রক্ষণাবেক্ষণ ডোজ: প্রয়োজন হলে প্রতি সপ্তাহে ০.১ মি.গ্রা. করে ডোজ বাড়ানো যেতে পারে, যতক্ষণ না কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়। সাধারণত ব্যবহৃত থেরাপিউটিক ডোজ প্রতিদিন ০.২ মি.গ্রা. থেকে ০.৬ মি.গ্রা. পর্যন্ত, যা ভাগ করে দেওয়া হয়। কিডনি সমস্যায় ক্লোনিডিন হাইড্রোক্লোরাইডের ডোজ সমস্যার মাত্রা অনুযায়ী সমন্বয় করতে হবে এবং রোগীকে সতর্কভাবে পর্যবেক্ষণ করতে হবে।

অ্যাটেনশন ডেফিসিট হাইপারঅ্যাক্টিভিটি ডিজঅর্ডার: ক্লোনিডিন IR ৫ মাইক্রোগ্রাম/কেজি/দিন অথবা ক্লোনিডিন ER ০.১ মি.গ্রা./দিন ৮ সপ্তাহের জন্য

মেনোপজাল ফ্লাশিং: প্রতিদিন ০.১ মি.গ্রা. থেকে ০.৪ মি.গ্রা.

অ্যালকোহল উইথড্রয়াল: প্রতি ৬ ঘণ্টা পরপর ০.৩ থেকে ০.৬ মি.গ্রা. অথবা চিকিৎসকের নির্দেশ অনুযায়ী।

শিশু ও কিশোরদের ক্ষেত্রে ব্যবহার: শিশু রোগীদের ক্ষেত্রে পর্যাপ্ত ও সু-নিয়ন্ত্রিত গবেষণায় এর নিরাপত্তা ও কার্যকারিতা প্রতিষ্ঠিত হয়নি।

ঔষধের মিথষ্ক্রিয়া

Clonidine অ্যালকোহল, বারবিচুরেটস এবং অন্যান্য সেডেটিভ ঔষধের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডিপ্রেসেন্ট প্রভাব বাড়াতে পারে। ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্টের সাথে ব্যবহার করলে এর রক্তচাপ কমানোর প্রভাব কমে যেতে পারে, ফলে ডোজ সমন্বয়ের প্রয়োজন হতে পারে। ব্র্যাডিকার্ডিয়া ও এভি ব্লকের মতো যৌথ প্রভাবের কারণে ডিজিটালিস, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ও β-ব্লকারের সাথে একসাথে ব্যবহার করলে সতর্কতা প্রয়োজন।

প্রতিনির্দেশনা

যেসব রোগীর ক্লোনিডিনের প্রতি অতিসংবেদনশীলতা রয়েছে, তাদের ক্ষেত্রে Clonidine ব্যবহার নিষিদ্ধ।

পার্শ্ব প্রতিক্রিয়া

Clonidine-এর অধিকাংশ পার্শ্বপ্রতিক্রিয়া মৃদু এবং নিয়মিত ব্যবহারে কমে যায়। সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মুখ শুকিয়ে যাওয়া, তন্দ্রাচ্ছন্নতা, মাথা ঘোরা, কোষ্ঠকাঠিন্য, সেডেশন, কানের ব্যথা, বিরক্তি, ডায়রিয়া, পেটে অস্বস্তি এবং বমি বমি ভাব।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

Clonidine Pregnancy Category C-এর অন্তর্ভুক্ত, তাই গর্ভাবস্থায় সাধারণত এড়িয়ে চলা উচিত। এটি মায়ের দুধে নিঃসৃত হয়, তাই স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন।

সতর্কতা

চিকিৎসকের পরামর্শ ছাড়া Clonidine হঠাৎ বন্ধ করা উচিত নয়। হঠাৎ বন্ধ করলে নার্ভাসনেস, অস্থিরতা, মাথাব্যথা, কাঁপুনি এবং রক্তচাপ দ্রুত বেড়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে। Clonidine ER ট্যাবলেট বন্ধ করার সময় ২–৪ দিনের মধ্যে ধীরে ধীরে ডোজ কমাতে হবে। যদি বিটা-ব্লকারের সাথে একসাথে ব্যবহার করা হয়, তবে প্রথমে বিটা-ব্লকার বন্ধ করে পরে ক্লোনিডিন ধীরে ধীরে বন্ধ করতে হবে।

মাত্রাধিকত্যা

অতিরিক্ত মাত্রায় গ্রহণ করলে হাইপোটেনশন, ব্র্যাডিকার্ডিয়া, শ্বাসকষ্টজনিত ডিপ্রেশন, হাইপোথার্মিয়া, সেডেশন, অস্বাভাবিক রিফ্লেক্স, দুর্বলতা এবং মাইওসিস হতে পারে।

থেরাপিউটিক ক্লাস

সেন্ট্রালি অ্যাক্টিং অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগস (সেন্ট্রাল সিমপ্যাথোলাইটিক)

সংরক্ষণ

৩০°সে এর নিচে তাপমাত্রায় সংরক্ষণ করুন, আলো ও আর্দ্রতা থেকে দূরে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।

সাধারণ প্রশ্ন

ক্লোনিডিন হাইড্রোক্লোরাইড কিসের ওষুধ?

ক্লোনিডিন হাইড্রোক্লোরাইড এর কাজ কি?

ক্লোনিডিন হাইড্রোক্লোরাইড এর পার্শ্বপ্রতিক্রিয়া গুলো কি কি?

ক্লোনিডিন হাইড্রোক্লোরাইড বেশি খেলে কি হয়?

গর্ভাবস্থায় ক্লোনিডিন হাইড্রোক্লোরাইড খাওয়া যাবে কি?

No available drugs found

  View in English