লবঙ্গ তেল (Clove oil) মুখের দুর্গন্ধ (হ্যালিটোসিস), দাঁতের ক্ষয়, ওরাল থ্রাশ, দাঁতের ব্যথা এবং মুখ ও গলার প্রদাহের চিকিৎসায় ব্যবহৃত হয়।
ক্লোভ অয়েল
Generic Medicineফার্মাকোলজি
Clove oil একটি হার্বাল ঔষধ, যার প্রধান উপাদান লবঙ্গ তেল। এতে প্রচুর পরিমাণে ইউজেনল থাকে, যা মুখ ও গলার মিউকাস মেমব্রেনের সংক্রমণ ও প্রদাহের চিকিৎসায় ব্যবহৃত হয়। এটি কার্যকর, নিরাপদ এবং সকল বয়সের জন্য সাধারণত সহনীয়।
মাত্রা ও সেবনবিধি
প্রাপ্তবয়স্ক: ৫ মি.লি. লবঙ্গ তেল ১০ মি.লি.–১৫ মি.লি. পানির সাথে নিয়ে সকাল ও শোবার সময় প্রতিদিন ৩০ সেকেন্ড গার্গল করতে হবে।
শিশু: ২.৫ মি.লি. লবঙ্গ তেল ১০ মি.লি. পানির সাথে নিয়ে সকাল ও শোবার সময় প্রতিদিন ৩০ সেকেন্ড গার্গল করতে হবে। এছাড়াও দাঁতের ক্যাভিটির কারণে দাঁতের ব্যথার সাময়িক উপশমে অপরিশোধিত লবঙ্গ তেল ব্যবহার করা হয়। প্রয়োজনে ২০ মিনিট পর পুনরায় প্রয়োগ করতে হবে, এরপর প্রতি ২ ঘণ্টা পর পর ব্যবহার করা যেতে পারে।
পার্শ্ব প্রতিক্রিয়া
ঘন (কনসেন্ট্রেটেড) অবস্থায় লবঙ্গ তেল মিউকাস মেমব্রেনে জ্বালা সৃষ্টি করতে পারে।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে
গর্ভাবস্থা ও স্তন্যদানকালে Clove oil ব্যবহারে কোনো পরিচিত সমস্যা পাওয়া যায়নি।
থেরাপিউটিক ক্লাস
ওরাল প্রিপারেশনস
সংরক্ষণ
৩০°সে এর নিচে তাপমাত্রায়, ঠান্ডা ও শুষ্ক স্থানে এবং আলো থেকে সুরক্ষিত রেখে সংরক্ষণ করুন। সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।
সাধারণ প্রশ্ন
ক্লোভ অয়েল কিসের জন্য ব্যবহৃত হয়?
ক্লোভ অয়েল এর কাজ কি?
ক্লোভ অয়েল এর পার্শ্বপ্রতিক্রিয়া গুলো কি কি?
ক্লোভ অয়েল বেশি ব্যবহার করলে কি হয়?
গর্ভাবস্থায় ক্লোভ অয়েল ব্যবহার করা যাবে কি?
No available drugs found