Loading...

সোমাট্রপিন

Generic Medicine
নির্দেশনা

শিশু রোগী:

  • শরীরে পর্যাপ্ত গ্রোথ হরমোন (GH) নিঃসরণ না হওয়ার কারণে শিশুদের বৃদ্ধি ব্যাহত হলে Somatropin ইনজেকশন ব্যবহার করা হয়।
  • Noonan syndrome–জনিত খাটো উচ্চতার শিশুদের ক্ষেত্রে ব্যবহার করা হয়।
  • Turner syndrome–জনিত খাটো উচ্চতার শিশুদের ক্ষেত্রে ব্যবহার করা হয়।
  • গর্ভকাল অনুযায়ী ছোট (SGA) হয়ে জন্মানো এবং ২–৪ বছরের মধ্যে স্বাভাবিক বৃদ্ধি না পাওয়া শিশুদের ক্ষেত্রে ব্যবহার করা হয়।

প্রাপ্তবয়স্ক রোগী: প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে Somatropin ইনজেকশন endogenous GH এর ঘাটতি পূরণে ব্যবহৃত হয়, বিশেষ করে নিচের ক্ষেত্রে:

  • Adult-Onset: পিটুইটারি বা হাইপোথ্যালামাস রোগ, সার্জারি, রেডিওথেরাপি বা আঘাতজনিত কারণে GH ঘাটতি (একক বা একাধিক হরমোন ঘাটতি সহ)।
  • Childhood-Onset: জন্মগত, জেনেটিক, অর্জিত বা অজানা কারণে শৈশবে GH ঘাটতি থাকা রোগী।

যেসব রোগী শৈশবে Somatropin চিকিৎসা নিয়েছেন এবং যাদের হাড়ের বৃদ্ধি বন্ধ হয়ে গেছে, তাদের প্রাপ্তবয়স্ক ডোজে চালানোর আগে পুনর্মূল্যায়ন প্রয়োজন। Adult GHD নিশ্চিত করতে GH স্টিমুলেশন টেস্ট করা হয়, তবে কিছু ক্ষেত্রে (যেমন বহু পিটুইটারি হরমোন ঘাটতি বা জন্মগত GH ঘাটতি) প্রয়োজন হয় না।

ফার্মাকোলজি

Somatropin শরীরের প্রাকৃতিক গ্রোথ হরমোনের মতোই টার্গেট কোষের ঝিল্লিতে অবস্থিত GH রিসেপ্টরের সাথে যুক্ত হয়ে বিভিন্ন অভ্যন্তরীণ সংকেত তৈরি করে এবং বিভিন্ন শারীরবৃত্তীয় প্রভাব সৃষ্টি করে। এর কিছু প্রভাব প্রধানত IGF-1 এর মাধ্যমে ঘটে (যেমন হাড়ের বৃদ্ধি ও প্রোটিন সংশ্লেষণ), আবার কিছু প্রভাব সরাসরি Somatropin দ্বারা ঘটে (যেমন চর্বি ভাঙন)।

মাত্রা ও সেবনবিধি

Somatropin সাবকিউটেনিয়াস (ত্বকের নিচে) ইনজেকশন হিসেবে দিতে হবে। লিপোঅ্যাট্রফি এড়ানোর জন্য ইনজেকশন দেওয়ার স্থান নিয়মিত পরিবর্তন করতে হবে।

  • শিশুদের গ্রোথ হরমোন ঘাটতি ০.০২৪ থেকে ০.০৩৪ মি.গ্রা./কেজি/দিন, সপ্তাহে ৬–৭ দিন।
  • Noonan Syndrome সর্বোচ্চ ০.০৬৬ মি.গ্রা./কেজি/দিন।
  • Turner Syndrome সর্বোচ্চ ০.০৬৭ মি.গ্রা./কেজি/দিন।
  • SGA (জন্মগতভাবে ছোট উচ্চতা) সর্বোচ্চ ০.০৬৭ মি.গ্রা./কেজি/দিন।
  • প্রাপ্তবয়স্ক গ্রোথ হরমোন ঘাটতি শুরুতে ০.০০৪ মি.গ্রা./কেজি/দিন, সহ্যক্ষমতা অনুযায়ী বাড়িয়ে প্রায় ৬ সপ্তাহ পরে সর্বোচ্চ ০.০১৬ মি.গ্রা./কেজি/দিন পর্যন্ত। অথবা শুরুতে প্রায় ০.২ মি.গ্রা./দিন (পরিসর ০.১৫–০.৩০ মি.গ্রা./দিন), যা প্রতি ১–২ মাসে ধীরে ধীরে ০.১–০.২ মি.গ্রা./দিন করে বাড়ানো যায়।
ঔষধের মিথষ্ক্রিয়া
  • 11β-Hydroxysteroid Dehydrogenase Type 1 ইনহিবিশন: গ্লুকোকর্টিকয়েড রিপ্লেসমেন্ট থেরাপি শুরু বা সমন্বয় করা লাগতে পারে। পূর্বে নির্ণীত হাইপোঅ্যাড্রেনালিজমে গ্লুকোকর্টিকয়েড গ্রহণকারী রোগীদের মেইনটেন্যান্স ডোজ বাড়াতে হতে পারে।
  • গ্লুকোকর্টিকয়েড রিপ্লেসমেন্ট: ডোজ সতর্কতার সাথে সমন্বয় করতে হবে।
  • Cytochrome P450 দ্বারা মেটাবলাইজড ওষুধ: Somatropin এর সাথে ব্যবহারে সতর্ক মনিটরিং প্রয়োজন।
  • ওরাল এস্ট্রোজেন: নারীদের ক্ষেত্রে Somatropin-এর উচ্চ ডোজ প্রয়োজন হতে পারে।
  • ইনসুলিন ও/অথবা ওরাল/ইনজেকটেবল হাইপোগ্লাইসেমিক ওষুধ: ডোজ সমন্বয় প্রয়োজন হতে পারে।
প্রতিনির্দেশনা
  • Acute critical illness
  • Prader-Willi syndrome আক্রান্ত শিশু যারা মারাত্মক স্থূল বা গুরুতর শ্বাসকষ্টে ভুগছে (হঠাৎ মৃত্যুর রিপোর্ট আছে)
  • সক্রিয় ক্যান্সার
  • Somatropin বা এর যেকোনো উপাদানের প্রতি অ্যালার্জি
  • Active proliferative বা severe non-proliferative diabetic retinopathy
  • যেসব শিশুদের epiphysis বন্ধ হয়ে গেছে
পার্শ্ব প্রতিক্রিয়া

Somatropin-এর সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মাথাব্যথা, পেশিতে ব্যথা, জয়েন্ট শক্ত হওয়া, রক্তে শর্করা বেড়ে যাওয়া (hyperglycemia) এবং প্রস্রাবে শর্করা পাওয়া (glucosuria)।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

Pregnancy Category C। প্রাণী পরীক্ষায় প্রজননজনিত কোনো নির্দিষ্ট ক্ষতিকর প্রভাব দেখা যায়নি। তবে মানুষের ক্ষেত্রে ভ্রূণের উপর প্রভাব অজানা, তাই গর্ভাবস্থায় শুধুমাত্র প্রয়োজন হলে ব্যবহার করা উচিত। Somatropin মাতৃদুগ্ধে নিঃসৃত হয় কিনা তা জানা নেই। যেহেতু অনেক ওষুধ মাতৃদুগ্ধে যায়, তাই স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন।

সতর্কতা

Acute critical illness: চিকিৎসা চালিয়ে যাওয়ার উপকারিতা ও ঝুঁকি বিবেচনা করতে হবে।
Prader-Willi syndrome (শিশু): চিকিৎসা শুরুর আগে উপরের শ্বাসনালীর বাধা ও sleep apnea মূল্যায়ন করতে হবে; দেখা দিলে বন্ধ করতে হবে।
নিওপ্লাজম: টিউমারের বৃদ্ধি বা পুনরাবৃত্তি পর্যবেক্ষণ করতে হবে; বিশেষ করে মাথায় রেডিওথেরাপি পাওয়া রোগীদের ক্ষেত্রে দ্বিতীয় ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে।
গ্লুকোজ অসহিষ্ণুতা/ডায়াবেটিস: রক্তে শর্করা নিয়মিত মনিটর করতে হবে এবং প্রয়োজন অনুযায়ী ডোজ সমন্বয় করতে হবে।
Intracranial hypertension: পূর্বে papilledema আছে কিনা নিশ্চিত করতে হবে; হলে সাধারণত ওষুধ বন্ধ বা ডোজ কমালে ভালো হয়।
অ্যালার্জি: গুরুতর প্রতিক্রিয়া হলে দ্রুত চিকিৎসা নিতে হবে।
Fluid retention: (ফোলা, জয়েন্ট ব্যথা, কার্পাল টানেল সিন্ড্রোম) বিশেষ করে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে হতে পারে।
হাইপোঅ্যাড্রেনালিজম: কর্টিসল মনিটর ও ডোজ সমন্বয় করতে হবে।
হাইপোথাইরয়েডিজম: নতুনভাবে দেখা দিতে বা খারাপ হতে পারে।
Slipped capital femoral epiphysis: শিশুদের হিপ/হাঁটু ব্যথা বা খোঁড়ানো হলে পরীক্ষা করতে হবে।
স্কোলিওসিস: আগে থেকে থাকা বক্রতা বাড়তে পারে।
প্যানক্রিয়াটাইটিস: তীব্র ও দীর্ঘস্থায়ী পেটব্যথা হলে বিবেচনা করতে হবে।

থেরাপিউটিক ক্লাস

গ্রোথ ফেইলিউর চিকিৎসার ওষুধ

সংরক্ষণ

২–৮°C তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে। ফ্রিজ করতে হবে না। আলো থেকে দূরে রাখতে হবে। শিশুদের নাগালের বাইরে রাখতে হবে।

সাধারণ প্রশ্ন

Somatropin কিসের ওষুধ?

Somatropin এর কাজ কি?

Somatropin এর পার্শ্বপ্রতিক্রিয়া গুলো কি কি?

Somatropin বেশি খেলে কি হয়?

গর্ভাবস্থায় Somatropin খাওয়া যাবে কি?

No available drugs found

  View in English