Loading...

সুনিটিনিব

Generic Medicine
নির্দেশনা

Sunitinib ক্যাপসুল ব্যবহৃত হয়:

GIST (গ্যাস্ট্রোইনটেস্টাইনাল স্ট্রোমাল টিউমার): Imatinib Mesylate ব্যবহার বা সহ্য করতে না পারলে এই রোগের চিকিৎসায়।

Advanced RCC: অগ্রসর কিডনি ক্যান্সারের চিকিৎসায়।

Adjuvant RCC therapy: নেফ্রেকটমির পর পুনরাবৃত্তির উচ্চ ঝুঁকিতে থাকা প্রাপ্তবয়স্ক রোগীদের ক্ষেত্রে সহায়ক চিকিৎসা হিসেবে।

Advanced pNET: অপারেশন অযোগ্য বা মেটাস্টেটিক অবস্থায় থাকা প্রগ্রেসিভ প্যানক্রিয়াটিক নিউরোএন্ডোক্রাইন টিউমারের চিকিৎসায়।

ফার্মাকোলজি

Sunitinib একটি ছোট অণু-ভিত্তিক ওষুধ, যা একাধিক receptor tyrosine kinase (RTK) কে বাধা দেয়, যেগুলো টিউমারের বৃদ্ধি, নতুন রক্তনালী সৃষ্টি (angiogenesis) এবং ক্যান্সারের বিস্তারে ভূমিকা রাখে। এটি ৮০টিরও বেশি kinase-এর উপর কার্যকারিতা প্রদর্শন করে, যার মধ্যে রয়েছে: Platelet-derived growth factor receptors (PDGFRα, PDGFRβ). Vascular endothelial growth factor receptors (VEGFR1, VEGFR2, VEGFR3), Stem cell factor receptor (KIT), Fms-like tyrosine kinase-3 (FLT3), Colony stimulating factor-1 receptor (CSF-1R), Glial cell line-derived neurotrophic factor receptor (RET). এই ওষুধটি রিসেপ্টর সিগন্যালিং বাধাগ্রস্ত করে টিউমার কোষের বৃদ্ধি ও রক্তনালী গঠন কমিয়ে দেয়। এর প্রধান মেটাবোলাইটও প্রায় একই ধরনের কার্যকারিতা প্রদর্শন করে।

মাত্রা ও সেবনবিধি

GIST এবং Advanced RCC-এর জন্য প্রস্তাবিত ডোজ: গ্যাস্ট্রোইনটেস্টাইনাল স্ট্রোমাল টিউমার (GIST) এবং অ্যাডভান্সড রেনাল সেল কার্সিনোমা (RCC)-এর জন্য Sutinib-এর প্রস্তাবিত ডোজ হলো ৫০ মি.গ্রা. মুখে গ্রহণ, দিনে একবার। এটি ৪ সপ্তাহ চিকিৎসা চালিয়ে ২ সপ্তাহ বিরতি (Schedule 4/2) অনুযায়ী নিতে হবে। খাবারের সাথে বা খাবার ছাড়াও গ্রহণ করা যেতে পারে।

RCC-এর অ্যাডজুভেন্ট চিকিৎসার জন্য প্রস্তাবিত ডোজ: RCC-এর অ্যাডজুভেন্ট চিকিৎসায় Sutinib ৫০ মি.গ্রা. মুখে দিনে একবার গ্রহণ করতে হবে, ৪ সপ্তাহ চিকিৎসা এবং ২ সপ্তাহ বিরতি (Schedule 4/2) অনুযায়ী, মোট ৯টি ৬-সপ্তাহের সাইকেল পর্যন্ত। খাবারের সাথে বা ছাড়াও নেওয়া যেতে পারে।

pNET-এর জন্য প্রস্তাবিত ডোজ: প্যানক্রিয়াটিক নিউরোএন্ডোক্রাইন টিউমার (pNET)-এর জন্য Sutinib-এর প্রস্তাবিত ডোজ হলো ৩৭.৫ মি.গ্রা. মুখে দিনে একবার, কোনো নির্ধারিত বিরতি ছাড়াই ধারাবাহিকভাবে। খাবারের সাথে বা ছাড়াও গ্রহণ করা যেতে পারে।

ঔষধের মিথষ্ক্রিয়া

শক্তিশালী CYP3A4 inhibitor (যেমন ketoconazole) sunitinib-এর রক্তে ঘনত্ব বাড়াতে পারে। তাই এমন ওষুধের সাথে একসাথে ব্যবহার এড়ানো উচিত বা বিকল্প ওষুধ ব্যবহার করতে হবে। Ketoconazole-এর সাথে একসাথে ব্যবহারে sunitinib-এর Cmax ও AUC উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় (প্রায় 49% ও 51%)। Itraconazole, clarithromycin, ritonavir, voriconazole ইত্যাদিও একই প্রভাব ফেলতে পারে। Grapefruit ওষুধের মাত্রা বাড়াতে পারে। প্রয়োজনে ডোজ কমানো লাগতে পারে। CYP3A4 inducer (যেমন rifampin) sunitinib-এর ঘনত্ব কমিয়ে দিতে পারে। Rifampin ব্যবহারে Cmax ও AUC প্রায় 23% ও 46% কমে যায়। Phenytoin, carbamazepine, phenobarbital ও St. John’s Wort-ও একইভাবে প্রভাব ফেলতে পারে। St. John’s Wort এড়িয়ে চলা উচিত। প্রয়োজনে ডোজ বাড়ানোর প্রয়োজন হতে পারে।

প্রতিনির্দেশনা

Sunitinib বা এর কোনো উপাদানের প্রতি অ্যালার্জি থাকলে এটি ব্যবহার করা যাবে না।

পার্শ্ব প্রতিক্রিয়া

সাধারণ ও গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে রয়েছে লিভার ক্ষতি, হৃদরোগজনিত সমস্যা, QT interval দীর্ঘ হওয়া, Torsade de Pointes, উচ্চ রক্তচাপ, রক্তক্ষরণ, tumor lysis syndrome, থ্রম্বোটিক মাইক্রোঅ্যাঞ্জিওপ্যাথি, প্রস্রাবে প্রোটিন, ত্বকের সমস্যা, থাইরয়েড সমস্যা, রক্তে শর্করা কমে যাওয়া, চোয়ালের হাড় ক্ষয় এবং ক্ষত শুকাতে দেরি হওয়া।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

Sunitinib গর্ভস্থ শিশুর ক্ষতি করতে পারে। গর্ভবতী নারীদের ক্ষেত্রে পর্যাপ্ত তথ্য নেই। গর্ভাবস্থায় ব্যবহার করলে সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে জানাতে হবে। এটি মাতৃদুগ্ধে যায় কিনা জানা নেই, তাই চিকিৎসার সময় এবং শেষ ডোজের কমপক্ষে ৪ সপ্তাহ পর পর্যন্ত স্তন্যদান বন্ধ রাখতে হবে।

স্পেশিয়াল পপুলেশন

শিশুদের ক্ষেত্রে: ফার্মাকোকিনেটিক তথ্য নেই।

কিডনি রোগে: গুরুতর কিডনি সমস্যায় প্রভাব প্রায় একই, তবে ডায়ালাইসিস রোগীদের ক্ষেত্রে কম হতে পারে।

লিভার রোগে: হালকা থেকে মাঝারি ক্ষেত্রে প্রভাব প্রায় একই।

হৃদযন্ত্রে প্রভাব: QT interval দীর্ঘ করতে পারে, ফলে arrhythmia-এর ঝুঁকি থাকে।

মাত্রাধিকত্যা

কোনো নির্দিষ্ট প্রতিষেধক নেই। চিকিৎসা সহায়কভাবে করতে হয়। প্রয়োজনে বমি বা gastric lavage করা যেতে পারে। অতিরিক্ত মাত্রার ক্ষেত্রে পরিচিত পার্শ্বপ্রতিক্রিয়ার মতো লক্ষণ দেখা যায়।

থেরাপিউটিক ক্লাস

টার্গেটেড ক্যান্সার থেরাপি

সংরক্ষণ

২৫°C তাপমাত্রায় শুষ্ক ও ঠান্ডা স্থানে সংরক্ষণ করুন, আলো থেকে দূরে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন।

সাধারণ প্রশ্ন

Sunitinib (সুনিটিনিব) কিসের ওষুধ?

Sunitinib এর কাজ কি?

Sunitinib এর পার্শ্বপ্রতিক্রিয়া কি কি?

Sunitinib বেশি খেলে কি হয়?

গর্ভাবস্থায় Sunitinib খাওয়া যাবে কি?

No available drugs found

  View in English