Loading...

ডেক্সট্রোমিথরফান + বুপ্রোপিঅন

Generic Medicine
নির্দেশনা

এই ট্যাবলেট প্রাপ্তবয়স্কদের মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার (MDD) এর চিকিৎসায় ব্যবহৃত হয়।

ফার্মাকোলজি

এটি ডেক্সট্রোমেথরফ্যান হাইড্রোব্রোমাইড এবং বুপ্রোপিয়ন হাইড্রোক্লোরাইডের সমন্বয়ে তৈরি একটি ওষুধ। ডেক্সট্রোমেথরফ্যান NMDA রিসেপ্টরের (একটি আয়নোট্রপিক গ্লুটামেট রিসেপ্টর) নন-কম্পিটিটিভ অ্যান্টাগোনিস্ট হিসেবে কাজ করে এবং একই সঙ্গে সিগমা-১ রিসেপ্টরের অ্যাগোনিস্ট হিসেবেও কাজ করে। মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার (MDD) এ এর সঠিক কার্যপ্রণালী সম্পূর্ণভাবে জানা যায়নি। বুপ্রোপিয়নের MDD-তে কাজের প্রক্রিয়াও পুরোপুরি স্পষ্ট নয়; তবে এটি নরঅ্যাড্রেনার্জিক এবং/অথবা ডোপামিনার্জিক সিস্টেমের সাথে সম্পর্কিত হতে পারে। বুপ্রোপিয়ন সাইটোক্রোম P450 2D6 এনজাইমকে প্রতিযোগিতামূলকভাবে ইনহিবিট করে ডেক্সট্রোমেথরফ্যানের প্লাজমা মাত্রা বৃদ্ধি করে, যা ডেক্সট্রোমেথরফ্যানের একটি প্রধান বিপাকীয় পথ নিয়ন্ত্রণ করে। এটি নরএপিনেফ্রিন ও ডোপামিনের নিউরোনাল রিইউপটেক তুলনামূলকভাবে দুর্বলভাবে বাধা দেয় এবং মনোঅ্যামিন অক্সিডেজ বা সেরোটোনিন রিইউপটেক ইনহিবিট করে না।

মাত্রা ও সেবনবিধি

Starting dosage: সকালে দিনে একবার ১টি ট্যাবলেট। ৩ দিন পর সর্বোচ্চ সুপারিশকৃত ডোজে বৃদ্ধি করে দিনে ২ বার ১টি ট্যাবলেট করে নিতে হবে, প্রতিটি ডোজের মধ্যে কমপক্ষে ৮ ঘণ্টা ব্যবধান রাখতে হবে। একই দিনে ২ ডোজের বেশি গ্রহণ করা যাবে না।

Use in children & adolescents: এই ট্যাবলেটের নিরাপত্তা ও কার্যকারিতা শিশু ও কিশোরদের ক্ষেত্রে প্রতিষ্ঠিত নয়। বুপ্রোপিয়নসহ অ্যান্টিডিপ্রেসেন্ট ওষুধ শিশু রোগীদের মধ্যে আত্মহত্যামূলক চিন্তা ও আচরণের ঝুঁকি বাড়াতে পারে।

Moderate renal impairment: সকালে দিনে একবার ১টি ট্যাবলেট মুখে গ্রহণ করতে হবে।

ঔষধের মিথষ্ক্রিয়া

শক্তিশালী CYP2D6 ইনহিবিটর – প্রস্তাবিত ডোজ হলো সকালে দিনে একবার একটি ট্যাবলেট।
শক্তিশালী CYP2B6 ইনডিউসার – ব্যবহার এড়িয়ে চলতে হবে।
CYP2D6 সাবস্ট্রেট – CYP2D6 দ্বারা বিপাকিত ওষুধের মাত্রা বৃদ্ধি করতে পারে।
ডিগক্সিন – রক্তে ডিগক্সিনের মাত্রা কমাতে পারে; নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে।
যে ওষুধ খিঁচুনির ঝুঁকি বাড়ায় – একসাথে ব্যবহারে খিঁচুনির ঝুঁকি বাড়তে পারে।
ডোপামিনার্জিক ওষুধ – একসাথে ব্যবহারে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে (CNS) বিষক্রিয়া হতে পারে।

প্রতিনির্দেশনা
  • খিঁচুনির রোগ।
  • বুলিমিয়া বা অ্যানোরেক্সিয়া নার্ভোসার বর্তমান বা পূর্ব ইতিহাস।
  • অ্যালকোহল, বেনজোডায়াজেপিন, বারবিচুরেট বা অ্যান্টিএপিলেপটিক ওষুধ হঠাৎ বন্ধ করা।
  • MAOI-এর সাথে ব্যবহার বা MAOI বন্ধ করার ১৪ দিনের মধ্যে ব্যবহার।
  • পরিচিত অতি সংবেদনশীলতা।
পার্শ্ব প্রতিক্রিয়া
  • মাথা ঘোরা, মাথাব্যথা, ঘুমঘুম ভাব।
  • ডায়রিয়া, মুখ শুষ্কতা।
  • যৌন সমস্যা।
  • অতিরিক্ত ঘাম।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

এই কম্বিনেশন ব্যবহারে গর্ভাবস্থায় জন্মগত ত্রুটি, গর্ভপাত বা অন্যান্য ক্ষতির ঝুঁকি নির্ধারণের জন্য পর্যাপ্ত ক্লিনিক্যাল তথ্য নেই। বুপ্রোপিয়ন সম্পর্কিত তথ্য অনুযায়ী গর্ভাবস্থার প্রথম দিকে জন্মগত ত্রুটির ঝুঁকি বৃদ্ধি পায়নি। গর্ভাবস্থায় চিকিৎসাবিহীন ডিপ্রেশনও ঝুঁকিপূর্ণ। বুপ্রোপিয়ন ও এর মেটাবোলাইট মাতৃদুগ্ধে পাওয়া যায়, তবে দুধ উৎপাদনে এর প্রভাব অজানা। সীমিত তথ্য অনুযায়ী স্তন্যপানকারী শিশুর উপর স্পষ্ট ক্ষতিকর প্রভাব পাওয়া যায়নি।

সতর্কতা

খিঁচুনির ঝুঁকি ডোজ-নির্ভর; খিঁচুনি হলে ওষুধ বন্ধ করতে হবে।
রক্তচাপ বাড়াতে পারে এবং হাইপারটেনশন সৃষ্টি করতে পারে; চিকিৎসার আগে ও চলাকালীন রক্তচাপ পর্যবেক্ষণ করতে হবে।
বাইপোলার ডিসঅর্ডার শনাক্তের জন্য রোগীদের স্ক্রিনিং করা উচিত।
সাইকোসিস ও অন্যান্য নিউরোসাইকিয়াট্রিক প্রতিক্রিয়া দেখা দিতে পারে; লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

মাত্রাধিকত্যা

এই কম্বিনেশনের অতিরিক্ত মাত্রা গ্রহণ সম্পর্কে সীমিত ক্লিনিক্যাল তথ্য রয়েছে। তথ্যগুলো এর পৃথক উপাদান ডেক্সট্রোমেথরফ্যান ও বুপ্রোপিয়নের উপর ভিত্তি করে। বুপ্রোপিয়ন ডেক্সট্রোমেথরফ্যানের বিপাক বাধা দেয়, তাই একক ডেক্সট্রোমেথরফ্যানের তুলনায় অতিরিক্ত মাত্রার প্রভাব বেশি গুরুতর বা দীর্ঘস্থায়ী হতে পারে।

থেরাপিউটিক ক্লাস

সমন্বিত অ্যানজাইওলাইটিক ও অ্যান্টিডিপ্রেসেন্ট ওষুধ।

সংরক্ষণ

৩০°C বা তার নিচে সংরক্ষণ করতে হবে। আলো ও আর্দ্রতা থেকে দূরে রাখতে হবে। শিশুদের নাগালের বাইরে রাখতে হবে। ভেজা স্থানে সংরক্ষণ করা যাবে না।

সাধারণ প্রশ্ন

Dextromethorphan + Bupropion কিসের ওষুধ ?

Dextromethorphan + Bupropion এর কাজ কি?

Dextromethorphan + Bupropion এর পার্শ্বপ্রতিক্রিয়া গুলো কি কি?

Dextromethorphan + Bupropion বেশি খেলে কি হয় ?

গর্ভাবস্থায় Dextromethorphan + Bupropion খাওয়া যাবে কি?

No available drugs found

  View in English