এই ইনজেকশনে ডাইক্লোফেনাক সোডিয়াম রয়েছে, যা বিভিন্ন মাত্রার ব্যথা ও প্রদাহ উপশমে ব্যবহৃত হয়, যেমন:
- আর্থ্রাইটিসজনিত রোগ: রিউমাটয়েড আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস, জুভেনাইল ক্রনিক আর্থ্রাইটিস, অ্যানকাইলোজিং স্পনডিলাইটিস, অ্যাকিউট গাউট
- তীব্র মাংসপেশি ও অস্থিসন্ধি রোগ: পেরিআর্থ্রাইটিস (যেমন ফ্রোজেন শোল্ডার), টেন্ডিনাইটিস, টেনোসাইনোভাইটিস, বার্সাইটিস
- আঘাতজনিত অন্যান্য ব্যথা: হাড় ভাঙা, কোমর ব্যথা, মচকানো, টান লাগা, জয়েন্ট ডিসলোকেশন, অর্থোপেডিক, ডেন্টাল ও অন্যান্য ছোট সার্জারির পর ব্যথা ও প্রদাহ, রেনাল কোলিকের ব্যথা
এই ইনজেকশনে লিডোকেইনও রয়েছে, যা একটি লোকাল অ্যানেস্থেটিক হিসেবে কাজ করে। তাই ইনজেকশন সাইটে ব্যথা, বিশেষ করে ইন্ট্রামাসকুলার ইনজেকশনের পর, অনেক কম অনুভূত হয়।