Loading...

ট্রাইফ্লুরিডিন

Generic Medicine
নির্দেশনা

Trifluridine Sterile Eye Drops হারপিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ ১ ও টাইপ ২ দ্বারা সৃষ্ট primary keratoconjunctivitis এবং recurrent epithelial keratitis-এর চিকিৎসায় ব্যবহৃত হয়।

ফার্মাকোলজি

Trifluridine একটি fluorinated pyrimidine nucleoside analog, যা herpes simplex virus type 1 ও type 2 এবং vaccinia virus-এর DNA synthesis ব্যাহত করে। এটি ৩টি উপায়ে viral DNA replication প্রতিরোধ করে:

  • Viral DNA polymerase-এর competitive inhibition
  • Viral DNA chain-এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে chain termination ঘটানো
  • Viral DNA polymerase নিষ্ক্রিয় করা
মাত্রা ও সেবনবিধি

৬ বছরের বেশি বয়সী শিশু ও প্রাপ্তবয়স্ক: জাগ্রত অবস্থায় প্রতি ২ ঘণ্টা পর ১ ফোঁটা করে প্রয়োগ করতে হবে; কর্নিয়ার আলসার সম্পূর্ণ re-epithelialized না হওয়া পর্যন্ত দৈনিক সর্বোচ্চ ৯ ফোঁটা ব্যবহার করা যাবে।

Re-epithelialization হওয়ার পরে: প্রতি ৪ ঘণ্টা পর ১ ফোঁটা অথবা দৈনিক কমপক্ষে ৫ ফোঁটা করে ৭ দিন ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।

যদি ৭ দিনের চিকিৎসার পরও উন্নতির লক্ষণ দেখা না যায় অথবা ১৪ দিনের চিকিৎসার পরও সম্পূর্ণ re-epithelialization না ঘটে, তাহলে অন্য ধরনের চিকিৎসা বিবেচনা করতে হবে। সম্ভাব্য ocular toxicity-এর কারণে ২১ দিনের বেশি সময় ধরে Fludin eye drops ব্যবহার করা উচিত নয়।

শিশুদের ক্ষেত্রে ব্যবহার: ৬ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে এর নিরাপত্তা ও কার্যকারিতা প্রতিষ্ঠিত হয়নি।

বয়স্ক রোগীদের ক্ষেত্রে ব্যবহার: বয়স্ক ও অন্যান্য প্রাপ্তবয়স্ক রোগীদের মধ্যে নিরাপত্তা বা কার্যকারিতায় উল্লেখযোগ্য কোনো পার্থক্য দেখা যায়নি।

প্রতিনির্দেশনা

যেসব রোগীর Trifluridine-এর প্রতি hypersensitivity reaction বা chemical intolerance দেখা দেয়, তাদের ক্ষেত্রে এটি ব্যবহার contraindicated।

পার্শ্ব প্রতিক্রিয়া

সাধারণত হালকা ও সাময়িক জ্বালাপোড়া বা স্টিংিং অনুভূতি হতে পারে। এছাড়া superficial punctate keratopathy, epithelial keratopathy, hypersensitivity reaction, stromal edema, irritation, keratitis sicca, hyperemia এবং intraocular pressure বৃদ্ধি পেতে পারে।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

Pregnancy category C। গর্ভবতী নারীদের ক্ষেত্রে পর্যাপ্ত ও নিয়ন্ত্রিত গবেষণা নেই। সম্ভাব্য উপকারিতা ভ্রূণের সম্ভাব্য ঝুঁকির চেয়ে বেশি হলে তবেই গর্ভাবস্থায় Trifluridine ব্যবহার করা উচিত।

স্তন্যদানকালে ব্যবহার: অল্প মাত্রায় ব্যবহৃত হওয়ায় চোখে প্রয়োগের পর Trifluridine মায়ের দুধে নিঃসৃত হওয়ার সম্ভাবনা কম। তবে সম্ভাব্য উপকারিতা ঝুঁকির চেয়ে বেশি না হলে স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে এটি ব্যবহার করা উচিত নয়।

সতর্কতা

শুধুমাত্র clinically confirmed herpetic keratitis রোগীদের ক্ষেত্রেই Trifluridine ব্যবহার করা উচিত।

থেরাপিউটিক ক্লাস

অপথ্যালমিক অ্যান্টি-ভাইরাল প্রোডাক্টস

সংরক্ষণ

২° থেকে ৮°C তাপমাত্রায় সংরক্ষণ করুন। প্রথমবার খোলার পর ৩০ দিনের বেশি ব্যবহার করবেন না। শিশুদের নাগালের বাইরে রাখুন।

সাধারণ প্রশ্ন

ট্রাইফ্লুরিডিন কিসের ওষুধ?

ট্রাইফ্লুরিডিন এর কাজ কি?

ট্রাইফ্লুরিডিন এর পার্শ্বপ্রতিক্রিয়া গুলো কি কি?

ট্রাইফ্লুরিডিন বেশি ব্যবহার করলে কি হয়?

গর্ভাবস্থায় ট্রাইফ্লুরিডিন ব্যবহার করা যাবে কি?

Ophthalmic Solution
Fludin
Ophthalmic Solution
1%
Aristopharma Ltd.
Unit Price: ৳ 950.00
  View in English