Loading...

ভিলানটেরল ট্রাইফেনাটেট + ফ্লুটিকাসন ফিউরোয়েট

Generic Medicine
নির্দেশনা

এই কম্বিনেশন ইনহেলেশন ক্যাপসুল ব্যবহৃত হয়—

  • দীর্ঘমেয়াদে, প্রতিদিন একবার করে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (COPD) রোগীদের শ্বাসনালীর বাধা কমাতে এবং exacerbation প্রতিরোধে।
  • ১৮ বছর বা তার বেশি বয়সী অ্যাজমা রোগীদের ক্ষেত্রে প্রতিদিন একবার করে চিকিৎসায়।

গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা: এটি হঠাৎ হওয়া শ্বাসকষ্ট (acute bronchospasm) উপশমে ব্যবহারযোগ্য নয়।

বিস্তারিত

Vilanterol Trifenatate একটি selective long-acting beta-2 agonist, যা অ্যাজমা এবং অন্যান্য দীর্ঘস্থায়ী শ্বাসনালীর বাধাজনিত রোগে ব্যবহৃত হয়। Fluticasone Furoate একটি corticosteroid, যার প্রধান কার্যকারিতা glucocorticoid activity। এটি ফুসফুসে স্থানীয়ভাবে প্রদাহ কমায় এবং সাধারণ ডোজে শরীরব্যাপী (systemic) পার্শ্বপ্রতিক্রিয়া কম থাকে।

কম্পোজিশন

25/50 ইনহেলেশন ক্যাপসুল: প্রতিটি ড্রাই পাউডার ইনহেলারে রয়েছে Vilanterol 25 mcg (Vilanterol Trifenatate INN হিসেবে) এবং Fluticasone Furoate INN 50 mcg।

25/100 ইনহেলেশন ক্যাপসুল: প্রতিটি ক্যাপসুলে রয়েছে Vilanterol 25 mcg এবং Fluticasone Furoate INN 100 mcg।

25/200 ইনহেলেশন ক্যাপসুল: প্রতিটি ক্যাপসুলে রয়েছে Vilanterol 25 mcg এবং Fluticasone Furoate INN 200 mcg।

ফার্মাকোলজি

এই ওষুধে Fluticasone Furoate এবং Vilanterol—দুটি ভিন্ন ধরনের ওষুধ রয়েছে। Vilanterol (LABA) beta-2 receptor উদ্দীপিত করে intracellular adenyl cyclase সক্রিয় করে ATP থেকে cyclic AMP তৈরি করে। এর ফলে bronchial smooth muscle শিথিল হয় এবং mast cell থেকে hypersensitivity mediator নিঃসরণ কমে যায়। Fluticasone Furoate একটি anti-inflammatory corticosteroid, যা COPD ও asthma-তে প্রদাহ কমায়। এটি mast cells, eosinophils, neutrophils, macrophages ও lymphocytes-এর ওপর কাজ করে এবং histamine, leukotrienes, cytokines ও অন্যান্য inflammatory mediator কমিয়ে দেয়।

মাত্রা ও সেবনবিধি

এই ইনহেলেশন ক্যাপসুলটি কখনোই গিলে খাওয়া যাবে না। শুধুমাত্র ডিভাইসের সাথে ব্যবহার করতে হবে। ব্যবহারের ঠিক আগে ব্লিস্টার প্যাক থেকে ক্যাপসুল বের করতে হবে। ইনহেলেশনের পর মুখ পানি দিয়ে কুলি করতে হবে, তবে পানি গেলা যাবে না, যাতে ওরোফ্যারিঞ্জিয়াল ক্যানডিডিয়াসিসের ঝুঁকি কমে।

প্রয়োগের পথ: ওরাল ইনহেলেশন।

COPD এর মেইনটেন্যান্স চিকিৎসা: দিনে ১ বার ২৫/১০০ মাইক্রোগ্রাম ইনহেলেশন।

অ্যাজমা: দিনে ১ বার ২৫/১০০ মাইক্রোগ্রাম অথবা ২৫/২০০ মাইক্রোগ্রাম ইনহেলেশন।

ঔষধের মিথষ্ক্রিয়া
  • Strong CYP3A4 inhibitor (যেমন ketoconazole) এর সাথে সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ এতে corticosteroid ও cardiovascular পার্শ্বপ্রতিক্রিয়া বাড়তে পারে।
  • MAO inhibitors এবং tricyclic antidepressants এর সাথে খুব সতর্কভাবে ব্যবহার করতে হবে, কারণ এটি vilanterol-এর vascular effect বাড়াতে পারে।
  • Beta-blocker এর সাথে ব্যবহার করলে bronchodilator effect কমে যেতে পারে এবং গুরুতর bronchospasm হতে পারে।
  • Diuretic এর সাথে ব্যবহার করলে hypokalemia এবং ECG পরিবর্তনের ঝুঁকি বাড়তে পারে।
প্রতিনির্দেশনা
  • Status asthmaticus বা COPD/asthma-এর তীব্র আক্রমণের প্রাথমিক চিকিৎসায় ব্যবহার করা যাবে না।
  • দুধের প্রোটিন বা যেকোনো উপাদানের প্রতি গুরুতর অতিসংবেদনশীলতা থাকলে ব্যবহার নিষিদ্ধ।
পার্শ্ব প্রতিক্রিয়া

COPD: সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া (≥3%) হলো nasopharyngitis, upper respiratory tract infection, headache, oral candidiasis, back pain, pneumonia, bronchitis, sinusitis, cough, oropharyngeal pain, arthralgia, hypertension, influenza, pharyngitis এবং pyrexia।

Asthma: সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া (≥2%) হলো nasopharyngitis, oral candidiasis, headache, influenza, upper respiratory tract infection, bronchitis, sinusitis, oropharyngeal pain, dysphonia এবং cough।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

গর্ভবতী ও স্তন্যদানকারী নারীদের ক্ষেত্রে এই ওষুধ ব্যবহারের পর্যাপ্ত তথ্য নেই।

সতর্কতা
  • শুধুমাত্র LABA ব্যবহার করলে গুরুতর asthma-related ঝুঁকি বাড়ে।
  • তীব্র COPD বা asthma আক্রমণে শুরু করা যাবে না এবং এটি acute symptom উপশমে ব্যবহারযোগ্য নয়।
  • অন্য LABA-containing ওষুধের সাথে ব্যবহার করলে overdose ঝুঁকি থাকে।
  • মুখ ও গলায় Candida infection হতে পারে, তাই ইনহেলেশনের পর কুলি করার পরামর্শ দেওয়া হয়।
  • COPD রোগীদের মধ্যে pneumonia ঝুঁকি বেশি, তাই পর্যবেক্ষণ প্রয়োজন।
  • TB, fungal, viral বা অন্যান্য সংক্রমণ আরও খারাপ হতে পারে।
  • Systemic corticosteroid থেকে পরিবর্তনের সময় adrenal suppression হতে পারে, তাই ধীরে ধীরে কমাতে হবে।
  • উচ্চ ডোজে hypercorticism ও adrenal suppression হতে পারে।
  • Paradoxical bronchospasm হলে ওষুধ বন্ধ করতে হবে।
  • হৃদ্‌রোগে সতর্কতা প্রয়োজন।
  • হাড়ের ঘনত্ব কমতে পারে, তাই নিয়মিত পরীক্ষা দরকার।
  • দীর্ঘমেয়াদে glaucoma ও cataract হতে পারে।
  • Seizure, thyrotoxicosis, diabetes ও ketoacidosis রোগীদের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন।
  • রক্তে sugar ও potassium কমে যেতে পারে।
স্পেশিয়াল পপুলেশন

শিশু ও কিশোর (১৭ বছর বা কম বয়সী) রোগীদের ক্ষেত্রে ব্যবহার উপযোগী নয়। নিরাপত্তা ও কার্যকারিতা প্রতিষ্ঠিত নয়।

যকৃতের সমস্যা থাকলে fluticasone furoate-এর মাত্রা শরীরে বেড়ে যেতে পারে, তাই পর্যবেক্ষণ প্রয়োজন।

মাত্রাধিকত্যা

এই ইনহেলেশন ক্যাপসুলের overdose সম্পর্কিত ক্লিনিক্যাল তথ্য নেই।

থেরাপিউটিক ক্লাস

শ্বাসতন্ত্রে ব্যবহৃত কর্টিকোস্টেরয়েড

সংরক্ষণ

সরাসরি সূর্যালোক ও তাপ থেকে দূরে রাখুন। ঠান্ডা ও শুষ্ক স্থানে সংরক্ষণ করুন। চোখ থেকে দূরে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।

সাধারণ প্রশ্ন

ভিলানটেরল ট্রাইফেনাটেট + ফ্লুটিকাসন ফিউরোয়েট কিসের ওষুধ?

ভিলানটেরল ট্রাইফেনাটেট + ফ্লুটিকাসন ফিউরোয়েট এর কাজ কি?

ভিলানটেরল ট্রাইফেনাটেট + ফ্লুটিকাসন ফিউরোয়েট এর পার্শ্বপ্রতিক্রিয়া গুলো কি কি?

ভিলানটেরল ট্রাইফেনাটেট + ফ্লুটিকাসন ফিউরোয়েট বেশি খেলে কি হয়?

গর্ভাবস্থায় ভিলানটেরল ট্রাইফেনাটেট + ফ্লুটিকাসন ফিউরোয়েট খাওয়া যাবে কি?

Dry Powder Inhalation Capsule (DPI)
Bilexa
Dry Powder Inhalation Capsule (DPI)
25 mcg+100 mcg
Beximco Pharmaceuticals Ltd
Unit Price: ৳ 25.00
Dry Powder Inhalation Capsule (DPI)
Bilexa
Dry Powder Inhalation Capsule (DPI)
25 mcg+200 mcg
Beximco Pharmaceuticals Ltd
Unit Price: ৳ 33.00
Dry Powder Inhalation Capsule (DPI)
Bihale
Dry Powder Inhalation Capsule (DPI)
25 mcg+100 mcg
ACME Laboratories Ltd.
Unit Price: ৳ 30.00
Dry Powder Inhalation Capsule (DPI)
Bihale
Dry Powder Inhalation Capsule (DPI)
25 mcg+200 mcg
ACME Laboratories Ltd.
Unit Price: ৳ 22.00
Dry Powder Inhalation Capsule (DPI)
Breon
Dry Powder Inhalation Capsule (DPI)
25 mcg+100 mcg
ACI Limited
Unit Price: ৳ 22.00
Dry Powder Inhalation Capsule (DPI)
Breon
Dry Powder Inhalation Capsule (DPI)
25 mcg+200 mcg
ACI Limited
Unit Price: ৳ 30.00
Dry Powder Inhalation Capsule (DPI)
Breon
Dry Powder Inhalation Capsule (DPI)
25 mcg+50 mcg
ACI Limited
Unit Price: ৳ 12.00
Dry Powder Inhalation Capsule (DPI)
Vilanti
Dry Powder Inhalation Capsule (DPI)
25 mcg+100 mcg
Square Pharmaceuticals PLC
Unit Price: ৳ 22.00
Dry Powder Inhalation Capsule (DPI)
Vilanti
Dry Powder Inhalation Capsule (DPI)
25 mcg+200 mcg
Square Pharmaceuticals PLC
Unit Price: ৳ 30.00
Dry Powder Inhalation Capsule (DPI)
Vilatide
Dry Powder Inhalation Capsule (DPI)
25 mcg+100 mcg
UniMed UniHealth Pharmaceuticals Ltd.
Unit Price: ৳ 25.00
Dry Powder Inhalation Capsule (DPI)
Vilatide
Dry Powder Inhalation Capsule (DPI)
25 mcg+200 mcg
UniMed UniHealth Pharmaceuticals Ltd.
Unit Price: ৳ 33.00
Dry Powder Inhalation Capsule (DPI)
Viltica
Dry Powder Inhalation Capsule (DPI)
25 mcg+100 mcg
Renata PLC
Unit Price: ৳ 22.00
Dry Powder Inhalation Capsule (DPI)
Viltica
Dry Powder Inhalation Capsule (DPI)
25 mcg+200 mcg
Renata PLC
Unit Price: ৳ 30.00
  View in English