Loading...

ভিলানটেরল ট্রাইফেনাটেট + উমেক্লিডিনিয়াম ব্রোমাইড

Generic Medicine
নির্দেশনা

এই কম্বিনেশনটি প্রাপ্তবয়স্ক COPD (ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ) রোগীদের উপসর্গ উপশমের জন্য মেইনটেন্যান্স ব্রঙ্কোডাইলেটর চিকিৎসা হিসেবে ব্যবহৃত হয়।

কম্পোজিশন

প্রতিটি ড্রাই পাউডার ইনহেলার ক্যাপসুলে আছে—

  • ভিলানটেরল ২৫ মাইক্রোগ্রাম (ভিলানটেরল ট্রাইফেনাটেট INN হিসেবে) এবং
  • উমেক্লিডিনিয়াম ৬২.৫ মাইক্রোগ্রাম (উমেক্লিডিনিয়াম ব্রোমাইড INN হিসেবে)।
ফার্মাকোলজি

এই ড্রাই পাউডার ইনহেলার ক্যাপসুলে উমেক্লিডিনিয়াম (একটি অ্যান্টিকোলিনারজিক) এবং ভিলানটেরল (একটি LABA) এর সংমিশ্রণ রয়েছে, যা ইনহেলেশনের মাধ্যমে ব্যবহৃত হয়।ভিলানটেরল beta-2 agonist হিসেবে intracellular adenyl cyclase উদ্দীপিত করে ATP থেকে cyclic AMP তৈরি করে। এর ফলে শ্বাসনালীর মসৃণ পেশী শিথিল হয় এবং বিশেষ করে mast cell থেকে তাৎক্ষণিক সংবেদনশীলতার মধ্যস্থতাকারীর নিঃসরণ কমে যায়। উমেক্লিডিনিয়াম একটি long-acting muscarinic antagonist (LAMA), যা M1 থেকে M5 রিসেপ্টরের সাথে কাজ করে। এটি শ্বাসনালীর M3 রিসেপ্টর ব্লক করে bronchodilation ঘটায়।

মাত্রা ও সেবনবিধি

এই ইনহেলেশন ক্যাপসুলটি অবশ্যই গলাধঃকরণ করা যাবে না। এই ড্রাই পাউডার ইনহেলার ক্যাপসুল শুধুমাত্র ইনহেলার ডিভাইসের মাধ্যমে ব্যবহার করতে হবে। ব্যবহারের ঠিক আগে ব্লিস্টার প্যাক থেকে ক্যাপসুলটি বের করতে হবে। প্রতিবার ব্যবহারের পরে ওরোফ্যারিঞ্জিয়াল ক্যান্ডিডিয়াসিসের ঝুঁকি কমাতে পানি দিয়ে কুলি করতে হবে।

প্রাপ্তবয়স্কদের জন্য (বয়স ১৮ বছর বা তার বেশি): প্রতিদিন একই সময়ে গ্রহণ করতে হবে, যেন প্রতি ২৪ ঘণ্টায় একবারের বেশি ব্যবহার না করা হয়।

সিওপিডি-এর মেইনটেনেন্স থেরাপি হিসেবে নির্দেশিত মাত্রা: দিনে একবার ২৫/৬২.৫ মাইক্রোগ্রাম ইনহেলেশন ক্যাপসুলের ১টি ইনহেলেশন নির্দেশিত।

ব্যবহারের সীমাবদ্ধতা: তীব্র শ্বাসকষ্ট উপশমের ক্ষেত্রে এবং অ্যাজমার ক্ষেত্রে এটি নির্দেশিত নয়।

শিশু ও কিশোর-কিশোরীদের ক্ষেত্রে ব্যবহার: এটি শিশু ও কিশোর-কিশোরীদের জন্য ব্যবহারের জন্য নির্দেশিত নয়। কমবয়সী রোগীদের (বয়স ১৭ বছর বা তার কম) ক্ষেত্রে নিরাপত্তা ও কার্যকারিতা প্রতিষ্ঠিত হয়নি।

জেরিয়াট্রিক, রেনাল বা মাঝারি হেপাটিক অকার্যকারিতাযুক্ত রোগীদের জন্য: ডোজ সমন্বয়ের প্রয়োজন নেই।

ঔষধের মিথষ্ক্রিয়া

শক্তিশালী CYP3A4 ইনহিবিটর (যেমন ketoconazole): সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। এতে systemic corticosteroid ও cardiovascular পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে।

MAO inhibitors ও tricyclic antidepressants: অত্যন্ত সতর্কতার সাথে ব্যবহার করতে হবে, কারণ এটি vilanterol-এর vascular effect বাড়াতে পারে।

Beta-blocker: সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। এটি bronchodilator প্রভাব কমিয়ে দিতে পারে এবং গুরুতর bronchospasm ঘটাতে পারে।

Diuretic: সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। hypokalemia ও ECG পরিবর্তন আরও খারাপ হতে পারে।

Anticholinergic ওষুধ: অন্য anticholinergic ওষুধের সাথে একসাথে ব্যবহার করলে additive effect হতে পারে, তাই এড়িয়ে চলা উচিত।

প্রতিনির্দেশনা
  • দুধের প্রোটিন বা যেকোনো উপাদানের প্রতি অতিসংবেদনশীলতা থাকলে ব্যবহার নিষিদ্ধ।
  • অ্যাজমা রোগীদের ক্ষেত্রে inhaled corticosteroid ছাড়া LABA ব্যবহার করা নিষিদ্ধ।
পার্শ্ব প্রতিক্রিয়া

COPD: সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া (≥1% এবং placebo-এর চেয়ে বেশি) হলো pharyngitis, sinusitis, lower respiratory tract infection, constipation, diarrhea, হাত-পায়ে ব্যথা, muscle spasm, ঘাড় ব্যথা এবং বুকে ব্যথা।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে এই ওষুধ ব্যবহারের পর্যাপ্ত তথ্য নেই।

সতর্কতা

শুধুমাত্র LABA ব্যবহার করলে অ্যাজমা সম্পর্কিত গুরুতর ঝুঁকি বাড়ে।
তীব্র COPD বা অ্যাজমা আক্রমণে ব্যবহার করা যাবে না এবং এটি acute symptom উপশমে ব্যবহারযোগ্য নয়।
অন্য LABA-containing ওষুধের সাথে ব্যবহার করলে overdose ঝুঁকি থাকে।

Paradoxical bronchospasm হলে ওষুধ বন্ধ করতে হবে এবং বিকল্প চিকিৎসা নিতে হবে।
হৃদ্‌রোগে সতর্কতা প্রয়োজন।
Seizure, thyrotoxicosis, diabetes ও ketoacidosis রোগীদের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন।

Narrow-angle glaucoma বাড়তে পারে, তাই লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা নিতে হবে।
প্রোস্টেট বড় হওয়া বা bladder obstruction থাকলে urinary retention হতে পারে।
Hypokalemia ও hyperglycemia-এর জন্য সতর্ক থাকতে হবে।

মাত্রাধিকত্যা

এই ড্রাই পাউডার ইনহেলার ক্যাপসুলের overdose সম্পর্কে ক্লিনিক্যাল অভিজ্ঞতা খুবই সীমিত।

থেরাপিউটিক ক্লাস

শ্বাসতন্ত্রে ব্যবহৃত কর্টিকোস্টেরয়েড

সংরক্ষণ

সরাসরি সূর্যালোক ও তাপ থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে সংরক্ষণ করুন। চোখ থেকে দূরে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।

সাধারণ প্রশ্ন

Vilanterol Trifenatate + Umeclidinium Bromide কিসের ওষুধ?

Vilanterol Trifenatate + Umeclidinium Bromide এর কাজ কি?

Vilanterol Trifenatate + Umeclidinium Bromide এর পার্শ্বপ্রতিক্রিয়া গুলো কি কি?

Vilanterol Trifenatate + Umeclidinium Bromide বেশি খেলে কি হয়?

Vilanterol Trifenatate + Umeclidinium Bromide কি গর্ভবতী মায়েদের জন্য নিরাপদ?

Dry Powder Inhalation Capsule (DPI)
Duotide
Dry Powder Inhalation Capsule (DPI)
25 mcg+62.5 mcg
UniMed UniHealth Pharmaceuticals Ltd.
Unit Price: ৳ 80.00
Dry Powder Inhalation Capsule (DPI)
Vilaro
Dry Powder Inhalation Capsule (DPI)
25 mcg+62.5 mcg
Beximco Pharmaceuticals Ltd
Unit Price: ৳ 70.00
Dry Powder Inhalation Capsule (DPI)
Vildium
Dry Powder Inhalation Capsule (DPI)
25 mcg+62.5 mcg
Renata PLC
Unit Price: ৳ 80.00
  View in English