Loading...

হোয়াইট সফট প্যারাফিন + লিকুইড প্যারাফিন

Generic Medicine
নির্দেশনা

এই কম্বিনেশনটি সাধারণভাবে ইমোলিয়েন্ট হিসেবে শুষ্ক ত্বকের উপসর্গ উপশমে ব্যবহৃত হয়।

ফার্মাকোলজি

হোয়াইট সফট প্যারাফিন এবং লিকুইড প্যারাফিন হলো টপিক্যাল ব্যবহারের জন্য ইমোলিয়েন্ট, যাদের অক্লুসিভ বৈশিষ্ট্য রয়েছে। সক্রিয় উপাদানগুলোর উল্লেখযোগ্য সিস্টেমিক শোষণ ঘটে না, তবে এগুলো স্ট্র্যাটাম কর্নিয়ামে উল্লেখযোগ্যভাবে প্রবেশ করতে পারে।

মাত্রা ও সেবনবিধি

চামড়ার আক্রান্ত স্থানে, চুলের বৃদ্ধির দিক অনুসরণ করে, প্রয়োজন অনুযায়ী মলমের একটি পাতলা স্তর প্রলেপ করুন। প্রয়োজন হলে পুনরায় ব্যবহার করুন। আদর্শভাবে দিনে ৩–৪ বার অথবা অন্তত দিনে ২ বার ব্যবহার করা উচিত। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে শরীরের বড় অংশ আক্রান্ত থাকলে সপ্তাহে সর্বোচ্চ ৫০০ গ্রাম পর্যন্ত ব্যবহার করা যেতে পারে। এটি শুধুমাত্র বাহ্যিক (topical) ব্যবহারের জন্য।

পার্শ্ব প্রতিক্রিয়া

দীর্ঘদিন ব্যবহারে ফলিকিউলাইটিস হতে পারে। এমন হলে ওষুধ ব্যবহার বন্ধ করতে হবে।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

গর্ভাবস্থা ও স্তন্যদানকালে হোয়াইট সফট প্যারাফিন ও লিকুইড প্যারাফিনের নিরাপত্তা সম্পূর্ণভাবে প্রমাণিত নয়। তবে এই সময়ে ব্যবহারকে সাধারণত ঝুঁকিপূর্ণ হিসেবে ধরা হয় না।

সতর্কতা

ফলিকিউলাইটিসের ঝুঁকি কমাতে এই টপিক্যাল ওষুধ চুলের বৃদ্ধির দিক অনুযায়ী প্রয়োগ করতে হবে।

মাত্রাধিকত্যা

এই টপিক্যাল ওষুধের বিষক্রিয়া কম। ভুলবশত খেয়ে ফেললে উপসর্গ অনুযায়ী চিকিৎসা দিতে হবে। প্যারাফিন-ভিত্তিক ওষুধ গ্রহণের পর গ্যাস্ট্রিক ল্যাভেজ করা উচিত নয়, কারণ এতে ফুসফুসে প্রবেশের ঝুঁকি থাকে।

থেরাপিউটিক ক্লাস

ইমোলিয়েন্ট ও কম্বাইন্ড প্রিপারেশন

সংরক্ষণ

৩০°C এর বেশি তাপমাত্রায় সংরক্ষণ করবেন না। আলো থেকে দূরে এবং শিশুদের নাগালের বাইরে রাখুন।

সাধারণ প্রশ্ন

White Soft Paraffin + Liquid Paraffin কিসের ওষুধ?

White Soft Paraffin + Liquid Paraffin এর কাজ কি?

White Soft Paraffin + Liquid Paraffin এর পার্শ্বপ্রতিক্রিয়া গুলো কি কি?

White Soft Paraffin + Liquid Paraffin বেশি ব্যবহার করলে কি হয়?

গর্ভাবস্থায় White Soft Paraffin + Liquid Paraffin ব্যবহার করা যাবে কি?

Ointment
Emolent
Ointment
15%+6%
Square Pharmaceuticals PLC
Unit Price: ৳ 100.30
Lotion
Emolent
Lotion
3%+8%
Square Pharmaceuticals PLC
Unit Price: ৳ 250.00
Ointment
Emolia
Ointment
15%+6%
Opsonin Pharma Ltd.
Unit Price: ৳ 100.00
Ointment
Emosoft
Ointment
50%+50%
Incepta Pharmaceuticals Ltd.
Unit Price: ৳ 300.00
Ointment
Neiva
Ointment
50%+50%
Pharmik Laboratories Ltd.
Unit Price: ৳ 75.00
Ointment
Parasoft
Ointment
50%+50%
ACI Limited
Unit Price: ৳ 350.00
Lotion
XeroSoft
Lotion
8%+3%
UniMed UniHealth Pharmaceuticals Ltd.
Unit Price: ৳ 350.00
Ointment
XeroSoft 50:50
Ointment
50%+50%
UniMed UniHealth Pharmaceuticals Ltd.
Unit Price: ৳ 450.00
Cream
XeroSoft Junior
Cream
15%+6%
UniMed UniHealth Pharmaceuticals Ltd.
Unit Price: ৳ 180.00
  View in English