ইসবগুল হস্ক ইফারভেসেন্ট পাউডার নিম্নলিখিত অবস্থায় নির্দেশিত: কোষ্ঠকাঠিন্য
- উচ্চ কোলেস্টেরল মাত্রা
- হেমোরয়েডস বা পাইলস
- ইরিটেবল বাওয়েল সিনড্রোম (IBS)
- রক্তে গ্লুকোজের মাত্রা কমাতে সহায়তা করে
ইসবগুল হস্ক সহজ মলত্যাগ ও নরম পায়খানা নিশ্চিত করে। তাই এটি অ্যানাল ফিশার, কোলন ক্যান্সার, অ্যানাল ও রেক্টাল সার্জারির পরবর্তী সময় এবং গর্ভাবস্থায় ব্যবহারের জন্য উপযোগী।