Loading...

অ্যালো ইন্ডিকা + হাইওসিয়ামাস নাইজার + পাইপার নিগ্রাম

Generic Medicine
নির্দেশনা

এটি নিম্নলিখিত ক্ষেত্রে ব্যবহারের জন্য নির্দেশিত:

  • অ্যাসিড রিফ্লাক্স
  • গ্যাস্ট্রিক আলসার
  • স্থূলতা
  • কোষ্ঠকাঠিন্য
  • পাইলস
কম্পোজিশন

প্রতি ট্যাবলেটে রয়েছে: Aloe indica royle – ১৮০ মি.গ্রা. ,Hyoscyamus niger – ২৫ মি.গ্রা., Piper nigrum – ১২০ মি.গ্রা. এছাড়া প্রয়োজনীয় পরিমাণে অন্যান্য উপাদান ও এক্সিপিয়েন্ট রয়েছে।

ফার্মাকোলজি

Aloe indica royle: অ্যালোতে অ্যানথ্রোন-১০-সি-গ্লাইকোসাইল যৌগ যেমন অ্যালোইন A, অ্যালোইন B, ৭-হাইড্রক্সি অ্যালোইন এবং ১,৮-ডাইহাইড্রক্সি অ্যানথ্রাকুইনোন, যার মধ্যে অ্যালো-ইমোডিন অন্যতম, বিদ্যমান। গবেষণায় দেখা গেছে যে এটি অ্যাসিড রিফ্লাক্সের উপসর্গ উপশমে সহায়ক হতে পারে এবং প্রদাহনাশক হিসেবে কাজ করে ও পাকস্থলীতে অ্যাসিড উৎপাদন কমাতে সাহায্য করে। নিয়মিত ব্যবহারে এটি সার্বিক সুস্থতা বজায় রাখতে, শক্তির মাত্রা উন্নত করতে, স্বাস্থ্যকর ওজন বজায় রাখতে এবং শরীরের প্রাকৃতিক ডিটক্সিফিকেশনে সহায়তা করে। এছাড়াও এটি বৃহদান্ত্রের গতি বৃদ্ধি করে এবং পানি ও ইলেক্ট্রোলাইট নিঃসরণ কমিয়ে প্রাকৃতিক জোলাপ হিসেবে কাজ করে। এতে থাকা অ্যানথ্রাকুইনোন মল নরম করতেও সহায়ক হতে পারে।

Hyoscyamus niger: এই ভেষজে হাইওসিয়ামিন ও স্কোপোলামিন নামক অ্যালকালয়েড রয়েছে। এটি পেপটিক আলসার, ইরিটেবল বাওয়েল সিনড্রোম, কোলিক এবং সিস্টাইটিসসহ তলপেট ও মূত্রথলির বিভিন্ন খিঁচুনিজনিত সমস্যার উপসর্গ উপশমে ঐতিহ্যগতভাবে ব্যবহৃত হয়।

Piper nigrum: পাইপার নিগ্রামে ৩,৪-ডাইহাইড্রক্সি ফেনাইল ইথানল গ্লাইকোসাইড, পাইপেরিন, পলিস্যাকারাইড, ফ্যাটি অয়েল এবং ভোলাটাইল অয়েল বিদ্যমান। এটি তাপগ্রাহী রিসেপ্টর উদ্দীপিত করে, লালা ও গ্যাস্ট্রিক মিউকাসের নিঃসরণ বৃদ্ধি করে এবং যকৃতের স্বাভাবিক বিপাকীয় কার্যক্রমে সহায়তা করে

মাত্রা ও সেবনবিধি

১-২টি ট্যাবলেট রাতে শোবার সময় প্রতিদিন সেবন করুন।

ঔষধের মিথষ্ক্রিয়া

অ্যান্টি-অ্যারিদমিক ওষুধ, ডাইইউরেটিক ওষুধ ও কর্টিকোস্টেরয়েড।

প্রতিনির্দেশনা

আন্ত্রিক নালির প্যাথলজিক্যাল সংকোচন বা অবরোধ এবং তীব্র প্রদাহজনিত আন্ত্রিক রোগ, যেমন ক্রোন’স ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস ও অ্যাপেন্ডিসাইটিস।

পার্শ্ব প্রতিক্রিয়া

কখনও কখনও অ্যালার্জিক প্রতিক্রিয়া হতে পারে। দীর্ঘমেয়াদে ব্যবহারে ইলেক্ট্রোলাইট (পটাশিয়াম) এর ঘাটতি হতে পারে, যা বন্ধ করলে স্বাভাবিক হয়ে যায়।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

গর্ভাবস্থায় ব্যবহার করা উচিত নয়। স্তন্যদানকালীন ব্যবহারের জন্য পর্যাপ্ত তথ্য নেই।

থেরাপিউটিক ক্লাস

হারবাল ও নিউট্রাসিউটিক্যালস।

সংরক্ষণ

শীতল ও শুষ্ক স্থানে সংরক্ষণ করুন, আলো থেকে দূরে রাখুন। সব ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন।

সাধারণ প্রশ্ন

অ্যালো ইন্ডিকা + হাইওসিয়ামাস নাইজার + পাইপার নিগ্রাম কিসের ওষুধ ?

অ্যালো ইন্ডিকা + হাইওসিয়ামাস নাইজার + পাইপার নিগ্রাম এর কাজ কি?

অ্যালো ইন্ডিকা + হাইওসিয়ামাস নাইজার + পাইপার নিগ্রাম এর পার্শ্বপ্রতিক্রিয়া গুলো কি কি?

অ্যালো ইন্ডিকা + হাইওসিয়ামাস নাইজার + পাইপার নিগ্রাম বেশি খেলে কি হয় ?

গর্ভাবস্থায় অ্যালো ইন্ডিকা + হাইওসিয়ামাস নাইজার + পাইপার নিগ্রাম খাওয়া যাবে কি?

No available drugs found

  View in English