স্নায়বিক দুর্বলতা, যৌন দুর্বলতা, পুষ্টিহীনতা, সাধারণ দুর্বলতা এবং প্রোটিন ও ভিটামিনের অভাব।
আরক লাহমিনা
Generic Medicineকম্পোজিশন
প্রতি ৫ মি.লি. Arq Lahmina-তে নিম্নোক্ত প্রধান ভেষজ উপাদানের নির্যাস এবং অন্যান্য সহায়ক উপাদান রয়েছে, যা বাংলাদেশ ন্যাশনাল ইউনানী ফর্মুলা অনুযায়ী প্রস্তুত:
- গাজর – ১.৩৮৯ গ্রাম
- দারুচিনি – ০.২৭৮ গ্রাম
- আপেল – ০.২৭৮ গ্রাম
- শাকাকুল মিছরী – ০.০৬৯৫ গ্রাম
- এবং অন্যান্য উপাদান ১ মি.লি. ও সহায়ক উপাদান বিদ্যমান।
ফার্মাকোলজি
Arq Lahmina বিভিন্ন উদ্ভিদ, প্রাণীজ ও খনিজ উৎস থেকে প্রস্তুত নির্যাস দ্বারা তৈরি। এটি মানবদেহের সাধারণ দুর্বলতা, পুষ্টিহীনতা ও যৌন দুর্বলতা দূর করতে সহায়তা করে এবং প্রোটিন ও ভিটামিনের অভাব পূরণ করে।
Arq Lahmina-এর সক্রিয় উপাদানসমূহের মধ্যে রয়েছে সিনামালডিহাইড, কুমারিন, পাইরোলিডিন, এনজাইম, ক্যালসিয়াম ইত্যাদি। এটি যৌনাঙ্গে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, যৌন শক্তি বৃদ্ধি করে এবং রক্তের ইলেক্ট্রোলাইট ঘাটতি পূরণ করে, ফলে সাধারণ দুর্বলতা কমে যায়।
গাজর: (পাইরোলিডিন, ফ্ল্যাভোনস, এনজাইম, কুমারিন, গ্লুকোজ, কোলেস্টেরল, অ্যামিনো অ্যাসিড, সুগার) এটি বায়ুনাশক, টনিক, শুক্রবর্ধক এবং কিডনির ব্যথা, পাথুরী ও প্রস্রাবের জ্বালাপোড়া নিরাময়ে সহায়ক।
দারুচিনি: (সিনামালডিহাইড) এটি কার্যকর অ্যান্টিসেপটিক এবং শীতলকারী গুণের জন্য কাশি নিরাময়ে কার্যকর। এর বাকলের নির্যাস ব্যাকটেরিয়া ও ছত্রাক সংক্রমণ প্রতিরোধে কার্যকর।
আপেল: (ভিটামিন বি, ভিটামিন সি, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, আয়রন, জিঙ্ক, ম্যালিক অ্যাসিড, অ্যাসকরবিক অ্যাসিড) আপেল একটি অত্যন্ত পুষ্টিকর ফল, যা ভিটামিনের ঘাটতি পূরণ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
শাকাকুল মিছরী: (গ্লাইকোসাইড, পটাশিয়াম, জিঙ্ক) এটি বলকারক, জীবনীশক্তি ও মেধাবর্ধক, শুক্রবর্ধক, কামোদ্দীপক এবং পুষ্টিকর। এটি মস্তিষ্কের দুর্বলতা, স্নায়ু দুর্বলতা ও রক্তদোষ নিরাময়ে সহায়ক।
মাত্রা ও সেবনবিধি
প্রাপ্ত বয়স্ক: ২-৪ চা-চামচ ঔষধ ২-৩ বার আহারের পর সেব্য।
অপ্রাপ্ত বয়স্ক: ১/২-১ চা-চামচ ঔষধ ২ বার আহারের পর অথবা চিকিৎসকের পরামর্শ অর্শ নুযায়ী সেব্য।
প্রতিনির্দেশনা
উল্লেখযোগ্য কোনো প্রতিনির্দেশনা নেই।
পার্শ্ব প্রতিক্রিয়া
কোনো পার্শ্বপ্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি।
সতর্কতা
গুরুপাক খাবার গ্রহণ এবং অতিরিক্ত রাত্রিজাগরণ করা বাঞ্ছনীয় নয়।
থেরাপিউটিক ক্লাস
হারবাল এবং নিউট্রাসিউটিক্যালস
সংরক্ষণ
আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।
সাধারণ প্রশ্ন
আরক লাহমিনা কিসের ওষুধ ?
আরক লাহমিনা এর কাজ কি?
আরক লাহমিনা এর পার্শ্বপ্রতিক্রিয়া গুলো কি কি?
আরক লাহমিনা বেশি খেলে কি হয় ?
গর্ভাবস্থায় আরক লাহমিনা খাওয়া যাবে কি?
No available drugs found