ক্লিন্ডামাইসিন একটি লিঙ্কোসামাইড শ্রেণীর অ্যান্টিবায়োটিক, যা সংবেদনশীল ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয়। এটি লিনকোমাইসিন থেকে তৈরি একটি সেমি-সিন্থেটিক ওষুধ এবং এতে অ্যান্টিব্যাকটেরিয়াল ও ব্রণ প্রতিরোধী কার্যকারিতা রয়েছে। এটি ব্যাকটেরিয়ার রাইবোজোমের ৫০S সাবইউনিটের সাথে যুক্ত হয়ে প্রোটিন সংশ্লেষণের প্রাথমিক ধাপ বন্ধ করে দেয়। এটি বিশেষভাবে গ্রাম-পজিটিভ ও অ্যানায়ারোবিক ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর।
অণুজীবের পরিসর: এরোবিক গ্রাম-পজিটিভ কক্কাই: স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস, স্ট্যাফাইলোকক্কাস এপিডার্মিডিস (পেনিসিলিনেজ উৎপাদনকারী ও অ-উৎপাদনকারী স্ট্রেইনসহ), স্ট্রেপ্টোকক্কাস, নিউমোকক্কাস অ্যানায়ারোবিক গ্রাম-নেগেটিভ ব্যাসিলাই: ব্যাক্টেরয়েডস প্রজাতি, ফুসোব্যাক্টেরিয়াম প্রজাতি অ্যানায়ারোবিক গ্রাম-পজিটিভ নন-স্পোর ফর্মিং ব্যাসিলাই: প্রোপিওনিব্যাক্টেরিয়াম প্রজাতি, ইউব্যাক্টেরিয়াম প্রজাতি, অ্যাক্টিনোমাইসেস প্রজাতি অ্যানায়ারোবিক ও মাইক্রোএরোফিলিক গ্রাম-পজিটিভ কক্কাই: পেপটোকক্কাস প্রজাতি, পেপটোস্ট্রেপ্টোকক্কাস প্রজাতি, মাইক্রোএরোফিলিক স্ট্রেপ্টোকক্কাস, ক্লস্ট্রিডিয়াম পারফ্রিনজেন্স