রোসুভাস্টাটিন ট্যাবলেট নিম্নলিখিত ক্ষেত্রে ব্যবহারের জন্য নির্দেশিতঃ
- প্রাথমিক হাইপারলিপিডেমিয়া এবং মিশ্র ডিসলিপিডেমিয়ায় আক্রান্ত রোগীদের ক্ষেত্রে খাদ্য নিয়ন্ত্রণের সাথে সহায়ক হিসেবে ব্যবহার করে মোট কোলেস্টেরল (total-C), LDL-C, ApoB, non-HDL-C এবং ট্রাইগ্লিসারাইড (TG) কমাতে এবং HDL-C বৃদ্ধি করতে।
- হাইপারট্রাইগ্লিসারিডেমিয়া রোগীদের ক্ষেত্রে খাদ্য নিয়ন্ত্রণের সাথে সহায়ক চিকিৎসা হিসেবে।
- প্রাথমিক ডিসবেটালিপোপ্রোটিনেমিয়া (টাইপ III হাইপারলিপোপ্রোটিনেমিয়া) রোগীদের ক্ষেত্রে খাদ্য নিয়ন্ত্রণের সাথে সহায়ক হিসেবে।
- হোমোজাইগাস ফ্যামিলিয়াল হাইপারকোলেস্টেরোলেমিয়া (HoFH) রোগীদের ক্ষেত্রে LDL-C, total-C এবং ApoB কমাতে।
- খাদ্য নিয়ন্ত্রণের সাথে সহায়ক হিসেবে মোট কোলেস্টেরল ও LDL-C কমিয়ে অ্যাথেরোস্ক্লেরোসিসের অগ্রগতি ধীর করতে।
- ১০ থেকে ১৭ বছর বয়সী হেটেরোজাইগাস ফ্যামিলিয়াল হাইপারকোলেস্টেরোলেমিয়া (HeFH) রোগীদের ক্ষেত্রে, পর্যাপ্ত ডায়েট থেরাপি ব্যর্থ হওয়ার পর total-C, LDL-C এবং ApoB কমাতে।
- ক্লিনিক্যালি স্পষ্ট করোনারি হার্ট ডিজিজ (CHD) না থাকলেও একাধিক ঝুঁকির কারণযুক্ত রোগীদের ক্ষেত্রে মায়োকার্ডিয়াল ইনফার্কশন (MI), স্ট্রোক এবং আর্টেরিয়াল রিভাসকুলারাইজেশন পদ্ধতির ঝুঁকি কমাতে।