উচ্চ রক্তচাপ: সব ধরনের প্রাথমিক (এসেনশিয়াল) উচ্চ রক্তচাপ ও রেনোভাসকুলার উচ্চ রক্তচাপ।
হৃদযন্ত্রের ব্যর্থতা: হৃদযন্ত্রের ব্যর্থতায় এনালাপ্রিল মেলিয়েটকে নন-পটাসিয়াম-স্পেয়ারিং ডাইইউরেটিকসের সাথে এবং প্রয়োজনবোধে ডিজিটালিসের সাথে সংযোজক থেরাপি হিসেবে ব্যবহার করতে হবে।
মারাত্মক হৃদযন্ত্রের ব্যর্থতা: এনালাপ্রিল মেলিয়েটের সঙ্গে চিকিৎসা সর্বদা হাসপাতালে, নিবিড় চিকিৎসা তত্ত্বাবধানে শুরু করতে হবে। এই রোগীদের প্রচলিত থেরাপির সংযোজক হিসেবে ব্যবহার করলে এনালাপ্রিল মেলিয়েট লক্ষণগুলোর উন্নতি ঘটায় এবং মৃত্যুহার ও হাসপাতালে ভর্তির হার কমায়।
হালকা থেকে মাঝারি হৃদযন্ত্রের ব্যর্থতা: এনালাপ্রিল মেলিয়েটের সঙ্গে চিকিৎসা সর্বদা নিবিড় চিকিৎসা তত্ত্বাবধানে শুরু করতে হবে। এই রোগীদের প্রচলিত থেরাপির সংযোজক হিসেবে ব্যবহার করলে এনালাপ্রিল মেলিয়েট লক্ষণগুলোর উন্নতি ঘটায় এবং মৃত্যুহার ও হাসপাতালে ভর্তির হার কমায়।