লিভারের ক্ষতি : সেলপারকাটিনিব লিভারের মারাত্মক সমস্যা সৃষ্টি করতে পারে। চিকিৎসা শুরু করার আগে, প্রথম ৩ মাসে প্রতি ২ সপ্তাহে এবং পরে নিয়মিত লিভার পরীক্ষা করা জরুরি। সমস্যা বেশি হলে ডোজ কমানো বা ওষুধ বন্ধ করতে হতে পারে।
উচ্চ রক্তচাপ :এই ওষুধে উচ্চ রক্তচাপ হতে পারে। চিকিৎসার আগে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে এবং নিয়মিত পরীক্ষা করতে হবে। প্রয়োজনে ওষুধ দিয়ে নিয়ন্ত্রণ করতে হবে।
হার্টের সমস্যা :এটি হার্টের রিদমে সমস্যা করতে পারে। তাই ECG এবং রক্তের ইলেক্ট্রোলাইট পরীক্ষা নিয়মিত করা জরুরি। গুরুতর হলে ডোজ কমানো বা বন্ধ করতে হতে পারে।
রক্তপাত :মারাত্মক রক্তপাত হতে পারে, যা জীবনঝুঁকিপূর্ণ। এমন হলে ওষুধ স্থায়ীভাবে বন্ধ করতে হবে।
অ্যালার্জি প্রতিক্রিয়া : জ্বর, র্যাশ, জয়েন্ট বা পেশির ব্যথা হতে পারে। এ ধরনের সমস্যা হলে ওষুধ বন্ধ করে স্টেরয়েড চিকিৎসা দিতে হয় এবং পরে কম ডোজে আবার শুরু করা যেতে পারে।
টিউমার লাইসিস সিনড্রোম (TLS): বড় বা দ্রুত বাড়তে থাকা টিউমারের ক্ষেত্রে TLS হতে পারে। তাই পর্যাপ্ত পানি গ্রহণ ও নিয়মিত পর্যবেক্ষণ প্রয়োজন।