ফুরোসেমাইড ২০ ও স্পিরোনোল্যাকটোন ৫০ মি.গ্রা.: রোগীর প্রতিক্রিয়া অনুযায়ী প্রতিদিন ১ থেকে ৪ টি ট্যাবলেট (ফুরোসেমাইড ২০ থেকে ৮০ মি.গ্রা. এবং স্পিরোনোল্যাকটোন ৫০ থেকে ২০০ মি.গ্রা.)।
ফুরোসেমাইড ৪০ ও স্পিরোনোল্যাকটোন ৫০ মি.গ্রা.: পূর্বে স্থিতিশীল করা রোগীদের জন্য যাদের স্পিরোনোল্যাকটোন এবং ফুরোসেমাইডের উচ্চতর ডোজ প্রয়োজন। এই ট্যাবলেটটি প্রতিদিন এক থেকে দুই টি ট্যাবলেট ডোজে ব্যবহার করা যেতে পারে (ফুরোসেমাইড ৪০ থেকে ৮০ মি.গ্রা. এবং স্পিরোনোল্যাকটোন ৫০ থেকে ১০০ মি.গ্রা.)।
শিশুদের ব্যবহার: স্পিরোনোল্যাকটোন এবং ফুরোসেমাইড শিশুদের ব্যবহারের জন্য উপযুক্ত নয়। বয়স্কদের ক্ষেত্রে স্পিরোনোল্যাকটোন এবং ফুরোসেমাইড উভয়ই ধীরে নিঃসৃত হতে পারে।