Loading...

ইসোমিপ্রাজল (মাপ্‌স প্রিপারেশন)

Generic Medicine
নির্দেশনা

প্রাপ্তবয়স্ক (১৮ বছর বা তার বেশি)

গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ (GERD)

  • নন-ইরোসিভ রিফ্লাক্স ডিজিজ (NERD), যেমন বুক জ্বালা ও খাবার উঠে আসা
  • NERD-এর রক্ষণাবেক্ষণ চিকিৎসা
  • রিফ্লাক্স ইসোফেজাইটিস বা ইরোসিভ ইসোফেজাইটিস
  • রিফ্লাক্স ইসোফেজাইটিস রোগীদের রক্ষণাবেক্ষণ চিকিৎসা

NSAID-জনিত গ্যাস্ট্রিক আলসার নিরাময়

NSAID-সম্পর্কিত গ্যাস্ট্রিক আলসারের ঝুঁকি হ্রাস

জোলিঙ্গার-এলিসন সিনড্রোম

H. pylori সংক্রমণ নির্মূল

শিশু (১২–১৭ বছর বয়স)

  • গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ (GERD)
  • নন-ইরোসিভ রিফ্লাক্স ডিজিজ (NERD), যেমন বুক জ্বালা ও খাবার উঠে আসা
  • রিফ্লাক্স ইসোফেজাইটিস বা ইরোসিভ ইসোফেজাইটিস
বিস্তারিত

MUPS এর পূর্ণরূপ Multiple-Unit Pellet System। ফার্মাসিউটিক্যাল ক্ষেত্রে এটি সাধারণত এমন ট্যাবলেটকে বোঝায় যা পরিবর্তিত রিলিজ কোটেড পেলেটকে চাপ দিয়ে তৈরি করা হয়। এই প্রযুক্তি ট্যাবলেট এবং পেলেট-ভর্তি ক্যাপসুল—উভয়ের সুবিধা একত্রে প্রদান করে।

  • বায়োঅ্যাভেইলেবিলিটি বৃদ্ধি করে।
  • মাইক্রো পেলেটগুলো পাকস্থলী থেকে ক্ষুদ্রান্ত্রে সমানভাবে পৌঁছাতে সাহায্য করে, ফলে দ্রুত এন্টারিক কোট ভেঙে যায় এবং দ্রুত ওষুধ মুক্তি পায় (Tmax ও Cmax দ্রুত হয়)।
  • ডোজ ডাম্পিংয়ের ঝুঁকি কমায়।
  • দ্রুত ও দীর্ঘস্থায়ী উভয় ধরনের কার্যকারিতা প্রদান করে।
  • সমানভাবে ওষুধ মুক্তি নিশ্চিত করে।
  • দিনে একবার ডোজ গ্রহণের সুবিধা দেয়।
  • স্থানীয় জ্বালা কমায়।
  • ওষুধ শোষণ উন্নত করে।
  • ক্যাপসুলের তুলনায় ইসোফেজিয়ালে অবস্থানকাল কমায়।
  • রক্তে ওষুধের মাত্রার ওঠানামা কমায়।

MUPS প্রযুক্তি পাকস্থলী থেকে দ্রুত ও সমানভাবে খালি হওয়া নিশ্চিত করে এবং পরে পাচনতন্ত্রে সমানভাবে দ্রবীভূত হয়। পেলেটের ছোট আকার ও বড় পৃষ্ঠের কারণে ওষুধ সমানভাবে শোষিত হয় এবং নিয়ন্ত্রিত ও স্থিতিশীল কার্যকারিতা প্রদান করে।

এছাড়াও, রোগীভেদে এবং একই রোগীর মধ্যে ওষুধ শোষণের পার্থক্য কমে যায়। MUPS-এ পেলেটের সংখ্যা বেশি হওয়ায় ডোজ ডাম্পিং এবং অসম্পূর্ণ ওষুধ মুক্তির ঝুঁকি আরও কমে যায়।

কম্পোজিশন

২০ মি.গ্রা. ট্যাবলেট: এতে রয়েছে Esomeprazole Magnesium Trihydrate USP (এন্টারিক কোটেড মাইক্রো পেলেট) যা ২০ মি.গ্রা. Esomeprazole-এর সমতুল্য

৪০ মি.গ্রা. ট্যাবলেট: এতে রয়েছে Esomeprazole Magnesium Trihydrate USP (এন্টারিক কোটেড মাইক্রো পেলেট) যা ৪০ মি.গ্রা. Esomeprazole-এর সমতুল্য

২০ মি.গ্রা. ক্যাপসুল: এতে রয়েছে Esomeprazole Magnesium Trihydrate USP (এন্টারিক কোটেড মাইক্রো পেলেট) যা ২০ মি.গ্রা. Esomeprazole-এর সমতুল্য

৪০ মি.গ্রা. ক্যাপসুল: এতে রয়েছে Esomeprazole Magnesium Trihydrate USP (এন্টারিক কোটেড মাইক্রো পেলেট) যা ৪০ মি.গ্রা. Esomeprazole-এর সমতুল্য

ফার্মাকোলজি

ইসোমেপ্রাজল একটি প্রোটন পাম্প ইনহিবিটর, যা পাকস্থলীর প্যারিয়েটাল কোষে উপস্থিত হাইড্রোজেন-পটাশিয়াম ATPase এনজাইম (প্রোটন পাম্প) ব্লক করে গ্যাস্ট্রিক অ্যাসিড নিঃসরণ কমায়। এটি গ্যাস্ট্রিক ও ডুওডেনাল আলসারের স্বল্পমেয়াদী চিকিৎসায় কার্যকর। এছাড়াও, NSAID-জনিত গ্যাস্ট্রিক আলসারের প্রতিরোধ ও চিকিৎসায় ব্যবহৃত হয়।

মাত্রা ও সেবনবিধি

প্রাপ্তবয়স্ক (১৮ বছর বা তার বেশি)-
গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ (GERD):

  • নন-ইরোসিভ রিফ্লাক্স ডিজিজ (NERD) (যেমন: বুক জ্বালা ও খাবার উঠে আসা): ২০ মিগ্রা দিনে একবার ২৪ সপ্তাহ
  • NERD এর রক্ষণাবেক্ষণ চিকিৎসা: ২০ মিগ্রা দিনে একবার
  • রিফ্লাক্স ইসোফাজাইটিস বা ইরোসিভ ইসোফাজাইটিস: ২০ মিগ্রা বা ৪০ মিগ্রা দিনে একবার ৪–৮ সপ্তাহ
  • রিফ্লাক্স ইসোফাজাইটিস নিরাময়ের পর রক্ষণাবেক্ষণ চিকিৎসা: ২০ মিগ্রা দিনে একবার

NSAID-সম্পর্কিত গ্যাস্ট্রিক আলসার নিরাময়: ২০ মিগ্রা দিনে একবার ৪–৮ সপ্তাহ

NSAID-সম্পর্কিত গ্যাস্ট্রিক আলসার প্রতিরোধ: ২০ মিগ্রা দিনে একবার

জোলিঙ্গার-এলিসন সিনড্রোম: ৪০ মিগ্রা দিনে দুইবার

H. pylori নির্মূল (এসোমেপ্রাজল + অ্যামোক্সিসিলিন ১০০০ মিগ্রা + ক্ল্যারিথ্রোমাইসিন ৫০০ মিগ্রা): ২০ মিগ্রা ট্যাবলেট দিনে দুইবার ৭ দিন অথবা ৪০ মিগ্রা ক্যাপসুল দিনে একবার ১০ দিন

শিশু (১২ থেকে ১৭ বছর)-
গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ (GERD):

  • নন-ইরোসিভ রিফ্লাক্স ডিজিজ (NERD): ২০ মিগ্রা দিনে একবার ২–৪ সপ্তাহ
  • রিফ্লাক্স ইসোফাজাইটিস বা ইরোসিভ ইসোফাজাইটিস: ২০ মিগ্রা বা ৪০ মিগ্রা দিনে একবার ৪–৮ সপ্তাহ
ঔষধের মিথষ্ক্রিয়া

ইসােমিপ্রাজল ব্যবহারের সময় ফেনিটয়েন, ওয়ারফেরিন, কুইনিডিন, ক্লারিথ্রোমাইসিন, এমােক্সিসিলিন এর মিথস্ক্রিয়ার কোন প্রমাণ নেই। তবে ডায়াজিপামের সাথে ইসােমিপ্রাজল ব্যবহারের ক্ষেত্রে ডায়াজিপামের নিঃসরণ প্রক্রিয়া বিলম্ব হতে পারে। ইসােমিপ্রাজল কিটোকোনাজল, ডিগােক্সিন এবং লৌহ জাতীয় ওষুধের শােষণের ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে।

প্রতিনির্দেশনা

ইসােমিপ্রাজলের প্রতি অতিসংবেদনশীল রােগীর ক্ষেত্রে এর ব্যবহার পরিহার করা উচিত।

পার্শ্ব প্রতিক্রিয়া

ইসোমিপ্রাজোলের সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া গুলো হলো বমি বমি ভাব, বমি, পেটে ব্যথা, পেট ফাঁপা, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য এবং মাথা ব্যথা। অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়া গুলো হলো শুষ্ক মুখ, পেরিফেরাল ইডিমা, মাথা ঘোরা, ঘুমের ব্যাঘাত, ক্লান্তি, প্যারেস্থেশিয়া, অস্থি সন্ধি ব্যথা, মাংস পেশিতে ব্যথা, ফুসকুঁড়ি এবং চুলকানি। বিরল পার্শ্ব প্রতিক্রিয়া গুলো হলো স্বাদে ব্যাঘাত, স্টোমাটাইটিস, হেপাটাইটিস, জন্ডিস, অতিসংবেদনশীলতা (এনাফাইল্যাক্সিস, ব্রঙ্কোস্পাজম), জ্বর, হতাশা, হ্যালুসিনেশন, বিভ্রান্তি, গাইনেকোম্যান্ডিয়া, ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস, হাইপোনেট্রিমিয়া, রক্তজনিত ব্যাধি (লিউকোপেনিয়া, লিউকোসাইটোসিস, প্যানসাইটোপেনিয়া, প্রম্বোসাইটোপেনিয়া), দৃষ্টিসংক্রান্ত সমস্যা, ঘাম হওয়া, আলোক সংবেদনশীলতা, এলোপেশিয়া, স্টিভেন্স-জনসন সিনড্রোম এবং টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিস।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

গর্ভাবস্থায়ঃ গর্ভাবস্থার উপর ইসোমিপ্রাজোলের ক্লিনিক্যাল তথ্য খুবই অপর্যাপ্ত। ইসোমিপ্রাজোল গর্ভাবস্থায় তখনই ব্যবহার করা উচিৎ যদি সেটা খুবই প্রয়োজনীয় হয়।

স্তন্যদানকালেঃ ইসোমিপ্রাজোল মাতৃদুগ্ধে নিঃসৃত হয় কিনা জানা যায়নি। তাই যেসব মায়েরা শিশুদের বুকের দুধ খাওয়ান তাদের ইসোমিপ্রাজোল ব্যবহার করা উচিত নয়।

সতর্কতা

ইসােমিপ্রাজল গ্যাস্ট্রিক আলসারে ব্যবহারের পূর্বে অবশ্যই ম্যালিগ্ন্যা‌ন্‌সির সম্ভাব্যতা যাচাই করে নিতে হবে। তা না হলে ইসােমিপ্রাজল রােগের লক্ষণসমূহকে ঢেকে দিয়ে রােগ নিরুপণে বিলম্ব ঘটাতে পারে।

মাত্রাধিকত্যা

ইচ্ছাকৃত মাত্রাধিক্যের ক্ষেত্রে সীমিত গবেষণা করা হয়েছে। ২৮০ মিগ্রা এর জন্য সাধারণত গ্যাস্ট্রোইনটেস্টাইনাল উপসর্গ এবং দুর্বলতা দেখা যায়। ৮০ মিগ্রা এর একক ডোজের জন্য কোন উপসর্গ দেখা যায়না। ইসোমিপ্রাজোলের মাত্রাধিক্যের জন্য কোন প্রতিষেধক নেই। ইসোমিপ্রাজোল প্লাজমা প্রোটিনের সাথে বিস্তৃতভাবে আবদ্ধ থাকে তাই এটি ডায়ালাইজ হয় না। মাত্রাধিক্যের জন্য লক্ষণ অনুযায়ী চিকিৎসা এবং সহায়ক পদক্ষেপগুলো ব্যবহার করতে হবে।

থেরাপিউটিক ক্লাস

প্রোটন পাম্প ইনহিবিটর

সংরক্ষণ

আলো থেকে দূরে শুষ্ক স্থানে ২৫º সেলসিয়াস তাপমাত্রার নীচে সংরক্ষন করুন। সকল প্রকার ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।

সাধারণ প্রশ্ন

ইসোমিপ্রাজল (মাপ্‌স প্রিপারেশন) কিসের ওষুধ ?

ইসোমিপ্রাজল (মাপ্‌স প্রিপারেশন) এর কাজ কি?

ইসোমিপ্রাজল (মাপ্‌স প্রিপারেশন) এর পার্শ্বপ্রতিক্রিয়া গুলো কি কি?

ইসোমিপ্রাজল মাপ্স প্রিপারেশন বেশি খেলে কি হয়

গর্ভাবস্থায় ইসোমিপ্রাজল (মাপ্‌স প্রিপারেশন) খাওয়া যাবে কি?

ইসোমিপ্রাজল (মাপ্‌স প্রিপারেশন) কি গর্ভবতী মায়েদের জন্য নিরাপদ?

No available drugs found

  View in English