প্রধান উচ্চ রক্তচাপ (Essential Hypertension): অ্যামলোডিপাইন এককভাবে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কার্যকর। প্রয়োজনে অন্যান্য রক্তচাপ নিয়ন্ত্রণকারী ওষুধের সাথে ব্যবহার করা যেতে পারে।
অ্যাংজাইনা পেক্টরিস (Angina Pectoris): অ্যামলোডিপাইন দীর্ঘস্থায়ী স্থিতিশীল অ্যাংজাইনা নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় এবং এককভাবে কার্যকর। প্রয়োজনে অন্যান্য অ্যান্টি-অ্যাংজাইনা ওষুধের সাথে মিলিয়ে ব্যবহার করা যেতে পারে।
ভাসোস্পাস্টিক অ্যাংজাইনা (Vasospastic Angina): নিশ্চিত বা সন্দেহভাজন ভাসোস্পাস্টিক অ্যাংজাইনা নিয়ন্ত্রণে অ্যামলোডিপাইন ব্যবহারযোগ্য। এটি এককভাবে বা অন্যান্য অ্যান্টি-অ্যাংজাইনা ওষুধের সাথে মিলিয়ে ব্যবহার করা যেতে পারে।