Loading...

আফাটিনিব ডাইম্যালিয়েট

Generic Medicine
নির্দেশনা

EGFR মিউটেশন-পজিটিভ মেটাস্ট্যাটিক নন-স্মল সেল লাং ক্যান্সার: যেসব রোগীর টিউমারে নন-রেজিস্ট্যান্ট EGFR মিউটেশন রয়েছে (অনুমোদিত পরীক্ষার মাধ্যমে নিশ্চিত), তাদের মেটাস্ট্যাটিক NSCLC-এর প্রাথমিক চিকিৎসায় আফাটিনিব ব্যবহৃত হয়।

ব্যবহারের সীমাবদ্ধতা: রেজিস্ট্যান্ট EGFR মিউটেশনযুক্ত রোগীদের ক্ষেত্রে আফাটিনিবের নিরাপত্তা ও কার্যকারিতা প্রমাণিত নয়।

পূর্বে চিকিৎসাপ্রাপ্ত মেটাস্ট্যাটিক স্কোয়ামাস NSCLC: প্লাটিনাম-ভিত্তিক কেমোথেরাপির পর রোগের অগ্রগতি হলে এই ধরনের রোগীদের চিকিৎসায়ও আফাটিনিব ব্যবহৃত হয়।

ফার্মাকোলজি

আফাটিনিব EGFR (ErbB1), HER2 (ErbB2) এবং HER4 (ErbB4)-এর কাইনেজ কার্যক্রমের সাথে অপরিবর্তনীয়ভাবে যুক্ত হয়ে সেগুলোকে বাধা দেয়, ফলে টিউমার বৃদ্ধির জন্য দায়ী সিগন্যালিং প্রক্রিয়া দমন হয়। কিছু নির্দিষ্ট EGFR মিউটেশন (বিশেষ করে নন-রেজিস্ট্যান্ট) রিসেপ্টর সক্রিয়তা বাড়িয়ে ক্যান্সার কোষের বৃদ্ধি ত্বরান্বিত করে। আফাটিনিব এই প্রক্রিয়াগুলোকে বাধা দিয়ে রিসেপ্টরের অটোফসফরাইলেশন এবং কোষের বৃদ্ধি কমায়।

ক্লিনিক্যাল গবেষণায় দেখা গেছে, নির্দিষ্ট EGFR মিউটেশন যেমন exon 19 deletion এবং exon 21 L858R substitution-এর ক্ষেত্রে আফাটিনিব ভালো কাজ করে, যা টিউমার ছোট করতে এবং ক্যান্সারের অগ্রগতি কমাতে সাহায্য করে। ল্যাবরেটরি গবেষণায় এটি EGFR ও HER2-যুক্ত ক্যান্সার কোষের বৃদ্ধি কমাতে সক্ষম বলে প্রমাণিত হয়েছে। এছাড়াও, প্রাণী গবেষণায় EGFR বা HER2 অতিরিক্ত প্রকাশ বা নির্দিষ্ট মিউটেশনযুক্ত টিউমারের বৃদ্ধি দমন করতে এটি কার্যকর প্রমাণিত হয়েছে।

মাত্রা ও সেবনবিধি

EGFR মিউটেশন-পজিটিভ মেটাস্ট্যাটিক NSCLC এর জন্য রোগী নির্বাচন: টিউমার নমুনায় EGFR exon 19 ডিলিশন বা exon 21 (L858R) সাবস্টিটিউশন মিউটেশন উপস্থিতির ভিত্তিতে মেটাস্ট্যাটিক NSCLC এর প্রথম সারির চিকিৎসার জন্য GILOTRIF ব্যবহারে রোগী নির্বাচন করতে হবে।

প্রস্তাবিত ডোজ: Afatinib এর প্রস্তাবিত ডোজ হলো ৪০ মি.গ্রা. মুখে সেবনযোগ্য, দিনে একবার, রোগের অগ্রগতি না হওয়া পর্যন্ত বা রোগী সহ্য করতে না পারা পর্যন্ত।

গুরুতর কিডনি অকার্যকারিতা: গুরুতর কিডনি অকার্যকারিতা (আনুমানিক গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট ১৫ থেকে ২৯ মি.লি./মিনিট /১.৭৩ মি²) রোগীদের জন্য Afatinib এর প্রস্তাবিত ডোজ হলো ৩০ মি.গ্রা. মুখে সেবনযোগ্য, দিনে একবার। Afatinib খাবারের কমপক্ষে ১ ঘন্টা আগে বা ২ ঘন্টা পরে গ্রহণ করতে হবে। কোনো ডোজ মিস হলে পরবর্তী ডোজের ১২ ঘন্টার মধ্যে তা গ্রহণ করা উচিত নয়। অথবা নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।

শিশুদের ব্যবহার: শিশুদের ক্ষেত্রে Afatinib এর নিরাপত্তা ও কার্যকারিতা প্রতিষ্ঠিত হয়নি।

ঔষধের মিথষ্ক্রিয়া

আফাটিনিব একটি P-glycoprotein (P-gp) ইনহিবিটর ও ইন্ডিউসার, তাই এটি P-gp-কে প্রভাবিত করে এমন ওষুধের সাথে পারস্পরিক ক্রিয়া করতে পারে। শক্তিশালী P-gp ইনহিবিটর (যেমন Ritonavir, Cyclosporine A, Ketoconazole, Itraconazole, Erythromycin, Verapamil, Quinidine, Tacrolimus, Nelfinavir, Saquinavir এবং Amiodarone) এর সাথে একসাথে ব্যবহার করলে আফাটিনিবের মাত্রা বৃদ্ধি পেতে পারে। অন্যদিকে, P-gp ইন্ডিউসার (যেমন Rifampicin, Carbamazepine, Phenytoin, Phenobarbital এবং St. John’s wort) এর সাথে ব্যবহার করলে এর রক্তে মাত্রা কমে যেতে পারে।

প্রতিনির্দেশনা

যেসব রোগীর আফাটিনিব বা এর কোনো উপাদানের প্রতি অতিসংবেদনশীলতা রয়েছে, তাদের ক্ষেত্রে এই ওষুধ ব্যবহার করা উচিত নয়।

পার্শ্ব প্রতিক্রিয়া

সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে রয়েছে—

  • ডায়রিয়া
  • ত্বকের ফোস্কা ও খোসা ওঠা সংক্রান্ত সমস্যা
  • ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ
  • যকৃতের বিষক্রিয়া
  • কেরাটাইটিস
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

গর্ভাবস্থায় আফাটিনিব ভ্রূণের ক্ষতি করতে পারে। গর্ভবতী বা দুগ্ধদানকারী নারীদের ক্ষেত্রে এর ব্যবহার সম্পর্কে পর্যাপ্ত তথ্য নেই। শিশুর উপর গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি থাকায় চিকিৎসাকালীন এবং শেষ ডোজের কমপক্ষে ২ সপ্তাহ পর পর্যন্ত বুকের দুধ খাওয়ানো বন্ধ রাখা উচিত।

সতর্কতা

ডায়রিয়া: তীব্র ডায়রিয়ার ফলে পানিশূন্যতা ও কিডনি বিকল হতে পারে। দ্রুত চিকিৎসা প্রয়োজন এবং গুরুতর ক্ষেত্রে ডোজ কমানো বা বন্ধ করা লাগতে পারে।

ত্বকের গুরুতর সমস্যা: ফোস্কা বা চামড়া ওঠার মতো গুরুতর প্রতিক্রিয়া দেখা দিলে সতর্ক থাকতে হবে। Stevens-Johnson syndrome বা toxic epidermal necrolysis সন্দেহ হলে চিকিৎসা বন্ধ করতে হবে।

ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ (ILD): বিরল হলেও গুরুতর হতে পারে। সন্দেহ হলে চিকিৎসা বন্ধ করা উচিত।

যকৃতের বিষক্রিয়া: নিয়মিত লিভার ফাংশন পরীক্ষা করা প্রয়োজন। সমস্যা বাড়লে ডোজ কমানো বা বন্ধ করতে হতে পারে।

কেরাটাইটিস: চোখে ব্যথা, লালভাব বা দৃষ্টির পরিবর্তন হলে পরীক্ষা করা জরুরি। নিশ্চিত হলে ওষুধ বন্ধ বা বিরতি দিতে হবে।

মাত্রাধিকত্যা

অতিরিক্ত মাত্রায় গ্রহণ করলে বমি বমি ভাব, বমি, পেট ব্যথা, মাথা ঘোরা এবং এনজাইমের মাত্রা বেড়ে যেতে পারে। সহায়ক চিকিৎসা প্রয়োজন।

থেরাপিউটিক ক্লাস

টাইরোসিন কিনেজ ইনহিবিটর।

সংরক্ষণ

৩০°সে. এর নিচে তাপমাত্রায় শীতল ও শুষ্ক স্থানে, সরাসরি সূর্যালোক থেকে দূরে সংরক্ষণ করুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।

সাধারণ প্রশ্ন

আফাটিনিব ডাইম্যালিয়েট কিসের ওষুধ?

আফাটিনিব ডাইম্যালিয়েট এর কাজ কি?

আফাটিনিব ডাইম্যালিয়েট এর পার্শ্বপ্রতিক্রিয়া গুলো কি কি?

আফাটিনিব ডাইম্যালিয়েট বেশি খেলে কি হয়?

গর্ভাবস্থায় আফাটিনিব ডাইম্যালিয়েট খাওয়া যাবে কি?

Tablet
Afatin
Tablet
40 mg
Beacon Pharmaceuticals PLC
Unit Price: ৳ 1,160.00
Tablet
Afaz
Tablet
40 mg
Healthcare Pharmaceuticals Ltd.
Unit Price: ৳ 1,099.98
Tablet
Anib
Tablet
40 mg
Drug International Ltd.
Unit Price: ৳ 750.00
Tablet
Atanib
Tablet
40 mg
Aristopharma Ltd.
Unit Price: ৳ 1,100.00
  View in English