Loading...

অ্যালজি ক্যালসিয়াম

Generic Medicine
নির্দেশনা

অ্যালগি ক্যালসিয়াম ব্যবহৃত হয়—

  • হাড় গঠন (অস্টিওজেনেসিস)
  • অস্টিওমালেসিয়া
  • হাইপোপ্যারাথাইরয়েডিজম
  • রিকেটস
  • মস্তিষ্কের বিকাশে সহায়তা

এছাড়াও এটি সাপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়—

  • শিশুদের খাদ্যে ক্যালসিয়ামের ঘাটতি থাকলে
  • গর্ভাবস্থা ও দুগ্ধদানকালে
  • বয়স্কদের ক্ষেত্রে ক্যালসিয়াম শোষণ কম হলে

অ্যালগি ক্যালসিয়ামের অন্যান্য ব্যবহার:

  • প্যানক্রিয়াটাইটিস
  • ক্রনিক কিডনি বিকলতায় ফসফেট বাইন্ডার হিসেবে
  • চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ ব্যবহার করুন।
ফার্মাকোলজি

অ্যালগি ক্যালসিয়াম সামুদ্রিক শৈবাল, বিশেষ করে দক্ষিণ আমেরিকার উপকূলে পাওয়া লাল শৈবাল (Algas calcareas) থেকে সংগ্রহ করা হয়। এর প্রাকৃতিক ছিদ্রযুক্ত ও আঁশযুক্ত গঠনের কারণে এটি কোরাল ক্যালসিয়াম বা ক্যালসিয়াম কার্বোনেটের তুলনায় বেশি সহজে শোষিত হয়। শরীরে প্রবেশের পর ক্যালসিয়াম অন্ত্রে শোষিত হয়ে রক্তে প্রবেশ করে এবং পরে হাড়ে জমা হয়।

অ্যালগি উৎসের প্রায় ৭৫% ক্যালসিয়াম অন্ত্রে শোষিত হয়। পরীক্ষাগারে (USP dissolution test) পাকস্থলীর মতো পরিবেশে প্রায় ৯৭% ক্যালসিয়াম দ্রবীভূত হয়।

মাত্রা ও সেবনবিধি

প্রতিদিন একবার বা দুইবার একটি ট্যাবলেট অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।

ঔষধের মিথষ্ক্রিয়া

প্রধান ইন্টারঅ্যাকশন: ইনট্রাভেনাস ক্যালসিয়াম ও সেফট্রিয়াক্সোন একসাথে ব্যবহার করলে ফুসফুস ও কিডনিতে মারাত্মক ক্ষতি হতে পারে। সেফট্রিয়াক্সোন দেওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে ক্যালসিয়াম ইনট্রাভেনাসভাবে দেওয়া উচিত নয়।

সামান্য ইন্টারঅ্যাকশন: ক্যালসিয়াম টেট্রাসাইক্লিন অ্যান্টিবায়োটিক ও ফ্লোরাইড প্রস্তুতির শোষণ কমাতে পারে, তাই অন্তত ৩ ঘণ্টা ব্যবধান রাখা উচিত। থিয়াজাইড ডিউরেটিক কিডনি দিয়ে ক্যালসিয়াম নির্গমন কমায়। কিছু খাবার (যেমন পালং শাক, সিরিয়াল, দুধ ও দুগ্ধজাত খাবার) ক্যালসিয়ামের শোষণ কমাতে পারে।

প্রতিনির্দেশনা

নিম্নোক্ত অবস্থায় অ্যালগি ক্যালসিয়াম ব্যবহার করা উচিত নয়—

  • প্যারাথাইরয়েড গ্রন্থির অতিরিক্ত কার্যকারিতা
  • হাইপারক্যালসেমিয়া
  • কিডনিতে পাথর
  • তীব্র পানিশূন্যতা
পার্শ্ব প্রতিক্রিয়া

দুর্লভ ক্ষেত্রে গ্যাস ও ডায়রিয়া হতে পারে। দীর্ঘদিন ব্যবহার করলে কখনও কখনও হাইপারক্যালসেমিয়া দেখা দিতে পারে।

সতর্কতা

হালকা হাইপারক্যালসিউরিয়া থাকলে ডোজ সমন্বয় করে রক্তে ক্যালসিয়ামের স্বাভাবিক মাত্রা বজায় রাখতে হবে। যাদের কিডনিতে পাথর আছে বা পূর্ব ইতিহাস রয়েছে, তাদের বেশি পানি পান করার পরামর্শ দেওয়া উচিত।

সংরক্ষণ

শিশুদের নাগালের বাইরে রাখুন। ২৫°সে. এর নিচে শুষ্ক স্থানে, আলো থেকে দূরে সংরক্ষণ করুন।

সাধারণ প্রশ্ন

অ্যালজি ক্যালসিয়াম কিসের ওষুধ?

অ্যালজি ক্যালসিয়াম এর কাজ কি?

অ্যালজি ক্যালসিয়াম এর পার্শ্বপ্রতিক্রিয়া গুলো কি কি?

অ্যালজি ক্যালসিয়াম বেশি খেলে কি হয়?

গর্ভাবস্থায় অ্যালজি ক্যালসিয়াম খাওয়া যাবে কি?

Chewable Tablet
Algecal Jr
Chewable Tablet
250 mg
Opsonin Pharma Ltd.
Unit Price: ৳ 4.00
  View in English