Hexaxim ৬ সপ্তাহ থেকে ২৪ মাস বয়সী শিশুদের ডিফথেরিয়া, টিটেনাস, পারটুসিস, হেপাটাইটিস বি, পোলিওমাইলাইটিস এবং Haemophilus influenzae টাইপ b দ্বারা সৃষ্ট ইনভেসিভ রোগের বিরুদ্ধে প্রাথমিক ও বুস্টার টিকাদানের জন্য নির্দেশিত।
প্রাথমিক টিকাদান: প্রাথমিক টিকাদান সূচিতে ০.৫ মি.লি. করে ৩টি ডোজ অন্তর্ভুক্ত (যেমন ৬, ১০, ১৪ সপ্তাহ; ২, ৩, ৪ মাস; ৩, ৪, ৫ মাস; ২, ৪, ৬ মাস), যা কমপক্ষে ৪ সপ্তাহের ব্যবধানে প্রদান করতে হবে এবং সরকারি নির্দেশনা অনুসরণ করতে হবে। Expanded Program on Immunisation (৬, ১০, ১৪ সপ্তাহ) সহ সকল টিকাদান সূচি অনুসরণ করা যেতে পারে, জন্মের সময় হেপাটাইটিস বি ভ্যাকসিন দেওয়া হয়েছে কি না তা বিবেচ্য নয়।