লাইনেসট্রেনল ও ইথিনাইল এস্ট্রাডিয়েল একটি সম্মিলিত গর্ভনিরোধক পিল যা মৌখিক গর্ভনিরোধক হিসাবে নির্দেশিত।
ইথিনাইল এস্ট্রাডিওল + লাইনেস্ট্রেনল (০.০৫ মি.গ্রা.)
Generic Medicineমাত্রা ও সেবনবিধি
মাসিক শুরু হওয়ার প্রথম দিনেই প্রথম প্যাকেটের প্রথম ট্যাবলেটটি খেতে হবে। ব্রান্ড বদল করে অন্য ব্রান্ডের মৌখিক গর্ভনিরোধক ব্যবহারের বেলায়ও একই পদ্ধতি অনুসরণ করতে হবে। ২২ দিনের এক দিনও ছেদ না ঘটিয়ে প্রতিদিন একই সময়ে একটি করে বড়ি খেতে হবে। বাকি ৬ দিন হল ট্যাবলেট-মুক্ত সময়। বড়ি মুক্ত সময়ের মেয়াদ ওই ৬ দিন শেষ হওয়ার পর পরবর্তী প্যাকেটে ট্যাবলেট খাওয়া শুরু করতে হবে।
প্রশাসন
আপনি যদি বর্তমানে কোন ট্যাবলেট না খান:
পরবর্তী মাসিক শুরু হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। মাসিক শুরুর প্রথম দিন হতে প্যাকেটের উপরের সারি থেকে নির্দিষ্ট দিন চিহ্নিত প্রথম এই ট্যাবলেট খাওয়া শুরু করুন, যেমন আপনার মাসিক যদি বুধবার শুরু হয় তাহলে প্যাকেটের উপরের সারি থেকে বুধবার চিহ্নিত ট্যাবলেটটি খান। একই নিয়মে প্রতিদিন একই সময়ে তীর চিহ্ন অনুসরণ করে ১ টি করে ট্যাবলেট খেয়ে ২২ টি ট্যাবলেট খাওয়া শেষ করুন। মনে রাখবেন আপনার মাসিকের প্রথম দিন থেকে ট্যাবলেট খাওয়া শুরু করলে এবং কোন ট্যাবলেট খাওয়া ভুলে না গেলে আপনাকে অতিরিক্ত কোন সতর্কতামূলক জন্মনিরোধক ব্যবস্থা গ্রহণ করতে হবেনা।
আপনার মাসিকের যদি ইতিমধ্যে ৫ দিন অতিক্রান্ত হয়ে যায় তাহলে মাসিক শুরুর দিনকে প্রথম দিন হিসাব করে পঞ্চম দিন থেকে প্রথম ট্যাবলেট খাওয়া শুরু করুন। এই ৫ দিনের মধ্যে মাসিকের নিঃসরণ বন্ধ হয়ে গেলেও কোন অসুবিধা নেই। তীর চিহ্ন অনুসরণ করে পুরা প্যাকেটের ট্যাবলেট (১ নং পয়েন্টে বর্ণিত নিয়মানুযায়ী) খাওয়া শেষ করুন। এই ক্ষেত্রে ট্যাবলেট গ্রহণের প্রথম ১৪ দিন আপনার সঙ্গীকে অবশ্যই অতিরিক্ত সতর্কতামূলক জন্ম নিরোধক ব্যবস্থা (যেমন- কনডম) ব্যবহার করতে হবে।
যদি আপনার মাসিক ৫ দিনের বেশী সময় আগে শুরু হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে এই ট্যাবলেট গ্রহণের জন্য পরবর্তী মাসিক শুরু হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
প্রতিনির্দেশনা
-
কার্ডিওভাসকুলার ব্যাধি, যেমন- থ্রোম্বফ্লেবাইটিস ও থ্রোম্বোএম্বলিক প্রসেস অথবা অতীতে এসব অবস্থার সৃষ্টি হলে।
-
মারাত্মক রকমের উচ্চ রক্তচাপ।
-
লিভারের মারাত্মক রকমের রোগ অথবা যদি পরীক্ষায় দেখা যায় লিভার ফাংশন স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে ব্যর্থ হয়েছিল এমন পূর্ব বর্ণন জানা থাকলে, কোলেস্ট্যাটিক জন্ডিস; গর্ভাবস্থায় জন্ডিস অথবা স্টেরয়েড ব্যবহারের ফলে জন্ডিসের পূর্ব বর্ণন থাকলে; রোটোর সিনড্রোম ও ডুবিন-জনসন সিনড্রোম।
- এস্ট্রোজেন-নির্ভর টিউমার থাকলে অথবা সন্দেহ করলে।
- এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া।
- অজ্ঞাত কারণে ভ্যাজাইনাল রক্তস্রাব হলে।
- পোরফাইরিয়া।
- হাইপার লাইপোপ্রোটিনেমিয়া, বিশেষ করে কার্ডিওভাসকুলার রোগের সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে এমন রিস্ক ফ্যাক্টরের উপস্থিতিতে।
- গর্ভাবস্থায় বা তার আগে সিভিয়ার প্রুরাইটাসে অথবা হারপেস জেস্টেশনিস-এ স্টেরয়েড ব্যবহারের পূর্ব বর্ণন থাকলে।
- আপনার বয়স যদি ৩৫ বছরের বেশী হয় এবং আপনি যদি ধূমপায়ী হন তাহলে এই পিল খেতে আপনাকে অবশ্যই ধূমপান পরিহার করতে হবে।
পার্শ্ব প্রতিক্রিয়া
প্রাথমিক পর্যায়ে কারও কারও সাময়িক কিছু পার্শ্বপ্রতিক্রিয়া যেমন, মাথা ব্যাথা, বমি বমি ভাব, ওজন বৃদ্ধি, মানসিকতার পরিবর্তন, স্তনে ব্যাথা, উচ্চ রক্তচাপ, ধমনীতে রক্ত জমাট বাধা, যকৃত এবং বৃক্কের কার্যক্ষমতার অসুবিধা ইত্যাদি হতে পারে।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে
গর্ভাবস্থায় ইহা ব্যবহার করা যাবে না।
সতর্কতা
আপনি যদি এক বা একাধিক ট্যাবলেট খাওয়া ভুলে যান:
যদি নির্দিষ্ট সময়ে ট্যাবলেট খাওয়া না হয় এবং ১২ ঘন্টা অতিক্রম না করে তাহলে যখনই মনে পড়বে তখনই ভুলে যাওয়া ট্যাবলেটটি খেয়ে নিন। পরবর্তী ট্যাবলেট গুলি নিয়মানুযায়ী সঠিক সময়ে খাবেন। এই ক্ষেত্রে ট্যাবলেটের পূর্ণ কার্যক্ষমতা বজায় থাকবে।
যদি ১২ ঘন্টার বেশী সময় পার হয় তবে ট্যাবলেটের কার্যক্ষমতা কমে যায়। এক্ষেত্রে পরবর্তী দিন আপনাকে দুটি ট্যাবলেট খেতে হবে। প্রথম ভুলে যাওয়া ট্যাবলেটটি যখন মনে পড়বে তখনই খাবেন এবং অপরটি নিয়মানুযায়ী দিনের নির্দিষ্ট সময়ে খাবেন। পুরা প্যাকেটের ট্যাবলেট নিয়ম মত খাওয়া শেষ করুন। এক্ষেত্রে পরবর্তী ১৪ দিন অথবা আপনার পরবর্তী মাসিকের শুরু, যেটা সর্বাধিক পর্যন্ত, সেই পর্যন্ত আপনার সঙ্গীকে অবশ্যই অতিরিক্ত সতর্কতামূলক জন্ম নিরোধক ব্যবস্থা (যেমন-কনডম) ব্যবহার করতে হবে।
থেরাপিউটিক ক্লাস
মৌখিক গর্ভনিরোধক প্রস্তুতি
সংরক্ষণ
আলো থেকে দূরে, ২°C-৩০°C তাপমাত্রায় শুষ্ক স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন। অতিরিক্ত শুষ্ক, ঠান্ডা এবং আলোবিহীন স্থানে সংরক্ষণ করুন।
সাধারণ প্রশ্ন
ইথিনাইল এস্ট্রাডিওল + লাইনেস্ট্রেনল (০.০৫ মি.গ্রা.) কিসের ওষুধ?
ইথিনাইল এস্ট্রাডিওল + লাইনেস্ট্রেনল এর কাজ কি?
ইথিনাইল এস্ট্রাডিওল + লাইনেস্ট্রেনল এর পার্শ্বপ্রতিক্রিয়া গুলো কি কি?
ইথিনাইল এস্ট্রাডিওল + লাইনেস্ট্রেনল বেশি খেলে কি হয়?
গর্ভাবস্থায় ইথিনাইল এস্ট্রাডিওল + লাইনেস্ট্রেনল খাওয়া যাবে কি?
No available drugs found