Loading...

অ্যালমিট্রিন বিসমিসাইলেট + রবাসিন

Generic Medicine
নির্দেশনা

এই ট্যাবলেটটি ব্যবহৃত হয়—

  • স্নায়বিক ক্ষতি কমাতে এবং স্ট্রোকের পর দ্রুত সুস্থ হতে সহায়তা করতে
  • বয়সজনিত হালকা স্নায়বিক সমস্যার চিকিৎসায়
  • রক্ত সঞ্চালনজনিত কিছু দৃষ্টিশক্তির সমস্যায়
  • অভ্যন্তরীণ কানের রক্ত সঞ্চালনজনিত সমস্যা (যেমন শ্রবণশক্তি হ্রাস, মাথা ঘোরা, কানে ভোঁ ভোঁ শব্দ)
  • চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ ব্যবহার করুন।
ফার্মাকোলজি

অ্যালমিট্রিন বিসমেসাইলেট ও রাউবাসিন একসাথে কাজ করে রক্ত সঞ্চালন ও অক্সিজেন সরবরাহ উন্নত করে। রাউবাসিন একটি ভ্যাসোডাইলেটর, যা পোস্ট-সিনাপটিক রিসেপ্টর ব্লক করে সেরিব্রাল রক্তপ্রবাহ বাড়ায়। অ্যালমিট্রিন একটি শ্বাস-উদ্দীপক হিসেবে কাজ করে এবং বিশেষ করে মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতির সময় অক্সিজেন সরবরাহ বাড়ায়। এটি রক্তে অক্সিজেনের আংশিক চাপ (PaO₂) ও স্যাচুরেশন (SaO₂) বৃদ্ধি করে, তবে শ্বাসপ্রশ্বাসের স্বাভাবিক প্রক্রিয়ায় তেমন প্রভাব ফেলে না।

মাত্রা ও সেবনবিধি

প্রতিদিন ১টি ট্যাবলেট একবার বা দুইবার (আলাদা করে, কয়েক ঘণ্টা ব্যবধানে) গ্রহণ করতে হবে, তবে দিনে ২টির বেশি নয়। অথবা নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।

ঔষধের মিথষ্ক্রিয়া

এই ওষুধটি MAO inhibitor-এর সাথে একসাথে ব্যবহার করা উচিত নয়। এছাড়া, অ্যালমিট্রিনযুক্ত অন্য ওষুধের সাথে একত্রে ব্যবহার এড়িয়ে চলা উচিত।

প্রতিনির্দেশনা

যাদের এই ওষুধের কোনো উপাদানের প্রতি অ্যালার্জি রয়েছে বা গুরুতর লিভারের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা উচিত নয়।

পার্শ্ব প্রতিক্রিয়া

সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে রয়েছে ওজন কমে যাওয়া, বমি বমি ভাব, পেটে ভারী লাগা বা জ্বালাপোড়া, হজমের সমস্যা, ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য, ঘুমের সমস্যা, তন্দ্রা, অস্থিরতা, উদ্বেগ, মাথা ঘোরা এবং হৃদস্পন্দন বেড়ে যাওয়া।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে

গর্ভাবস্থায় এই ওষুধ ব্যবহার করা সুপারিশ করা হয় না। শুধুমাত্র তখনই ব্যবহার করা উচিত যখন মায়ের উপকার ভ্রূণের সম্ভাব্য ঝুঁকির চেয়ে বেশি।

সতর্কতা

এই ওষুধে ল্যাকটোজ থাকায় গ্যালাকটোসেমিয়া, গ্লুকোজ-গ্যালাকটোজ ম্যালঅ্যাবসর্পশন বা ল্যাকটেজ ঘাটতি থাকলে এটি ব্যবহার করা উচিত নয়। নির্ধারিত মাত্রার বেশি ব্যবহার করা উচিত নয়।

মাত্রাধিকত্যা

অতিরিক্ত মাত্রায় হৃদস্পন্দন বেড়ে যাওয়া, রক্তচাপ কমে যাওয়া, দ্রুত শ্বাস-প্রশ্বাস এবং রেসপিরেটরি অ্যালকালোসিস দেখা দিতে পারে।

থেরাপিউটিক ক্লাস

সেরিব্রাল ভ্যাসোডাইলেটর ও নিউরোসেন্সরি অক্সিজেন বৃদ্ধিকারী ওষুধ।

সংরক্ষণ

শীতল ও শুষ্ক স্থানে, আলো ও আর্দ্রতা থেকে দূরে সংরক্ষণ করুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।

সাধারণ প্রশ্ন

অ্যালমিট্রিন বিসমিসাইলেট + রবাসিন কিসের ওষুধ?

অ্যালমিট্রিন বিসমিসাইলেট + রবাসিন এর কাজ কি?

অ্যালমিট্রিন বিসমিসাইলেট + রবাসিন এর পার্শ্বপ্রতিক্রিয়া গুলো কি কি?

অ্যালমিট্রিন বিসমিসাইলেট + রবাসিন বেশি খেলে কি হয়?

গর্ভাবস্থায় অ্যালমিট্রিন বিসমিসাইলেট + রবাসিন খাওয়া যাবে কি?

Tablet
Albasine
Tablet
30 mg+10 mg
Drug International Ltd.
Unit Price: ৳ 12.05
Tablet
Aruxil
Tablet
30 mg+10 mg
Opsonin Pharma Ltd.
Unit Price: ৳ 10.00
Tablet
Truxil
Tablet
30 mg+10 mg
Square Pharmaceuticals PLC
Unit Price: ৳ 11.00
  View in English